নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

দুর্নীতি ও সন্ত্রাসী তৎপরতায় জড়িত কারো হাতে ধানের শীষ প্রতীক তুলে দিতে রাজি নয় জিয়ার সৈনিকরা

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৯

বদলে যাচ্ছে বিএনপি। আমূল পরিবর্তন আসছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে। সরকার বিরোধী আন্দোলনে খেই হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়া দলটির মূল নেতৃত্ব থেকে বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়াকে তো বটেই, তার ছেলে সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকেও মাইনাসে রেখে পুনর্গঠনের প্রস্তুতি চলছে ভেতরে ভেতরে। খালেদা জিয়া ও তারেক রহমান এবং তাদের ঘনিষ্ঠজনদের দুর্নীতির দায় টানতে এখন আর মোটেও উৎসাহী নয় দলটির তৃণমূল নেতাকর্মীরা। ক্ষমতায় থাকাকালে দলটির যেসব মন্ত্রী ও সিনিয়র নেতারা ক্ষমতার অবৈধ ব্যবহার আর লাগামহীন দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে দলে ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন, তাদের বিষয়েও একই ভাবনা তৃণমূলের। দলের মধ্যে সুস্থ রাজনীতিতে যারা বিশ্বাস করেন তারাও চান, বিভিন্ন সময়ে সন্ত্রাসী তৎপরতায় জড়িত ও মদতদাতারাও বাদ যাক দল থেকে। তারা চান, ক্লিন ইমেজের অধিকারী সেইসব তরুণ নেতাদের হাতে দল পরিচালিত হোক যারা দীর্ঘদিন ধরে অনেক ত্যাগ স্বীকার করে দলের কাজকর্ম করে আসছেন এবং আরো অনেক দিন দলের কাজ করে যাওয়ার ক্ষমতা রাখেন। দুর্নীতির দায়ে অভিযুক্ত বা সন্ত্রাসী তৎপরতায় জড়িত কারো হাতে ধানের শীষ প্রতীক তুলে দিতে রাজি নয় জিয়ার সৈনিকরা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৭

ভ্যাম্পায়ার রনি বলেছেন: খালেদা জিয়া ও তারেক রহমান এবং তাদের ঘনিষ্ঠজনদের দুর্নীতির দায় টানতে এখন আর মোটেও উৎসাহী নয় দলটির তৃণমূল নেতাকর্মীরা।।
দূর্নীতির মানস কন্যা খালুদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.