| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
যে রাজনৈতিক দল! পেট্রলবোমা ছুড়ে নিরীহ মানুষ মারতে বা যানবাহনে আগুন লাগাতে পারে! স্কুলে-উপাসনালয়ে আগুন দিতে পারে! তাদের কি রাজনৈতিক দল মনে করেন আপনারা ? কিন্তু এতো কিছুর পরেও বিএনপি নিজেদেরকে একটি আদর্শ রাজনৈতিক দল ভাবে! জামাতের বুদ্ধিতে চলে বিএনপি । জামায়াত বিএনপির ব্যানার সামনে নিয়ে আন্দোলন নামলে আদৌ শান্তিপূর্ণ থাকবে? থাকবে না। কারণ দুটো। প্রথমত, জামায়াত আন্দোলনকে শান্তিপূর্ণ রাখতে দেবে না। জামায়াত নাশকতার দল আর তাই নাশকতা করবেই। সর্বোপরি পাকিস্তান পশ্চাতে আছে না? সুতার টান দেবেই। নিঃসন্দেহে এখন পাকিস্তান আছে বিএনপির সঙ্গে অভিমান করে বসে। কারণ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় পায়ে ধরে দেখা করাটা পাকিস্তান সুনজরে দেখেনি। তাই বিএনপি যদি আন্দোলনে রাস্তায় নামে তবে দলটিকে আবারো ট্রাপে ফেলাতে চাইবে পাকিস্তান। বাধ্য করবে নাশকতায় নামাতে। সঙ্গে থাকবে জামায়াত ও দলের জামায়াতপন্থীরা। প্রকৃতপক্ষে পাকিস্তান ও জামায়াতকে ঘাড় থেকে আদৌ নামাতে পারবে না বিএনপি। বিএনপি মনে করেন আন্দোলনের পথে গেলে ক্ষমতা চলে আসবে হাতের মুঠোয়। পাকিস্তান স্বাধীনতার পর সব সময় চেয়েছে এবং এখনো চাচ্ছে বিএনপিকে দিয়ে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে। জামায়াত এবং বিএনপির মধ্যে জামায়াতপন্থী নেতাদের রসুনের গোড়া এক জায়গায় রয়েছে এবং তা হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানের সুতার টানেই এরা নাচে। নেতারা প্রাই বলে থাকেন এই বিএনপি জিয়ার বিএনপি নয়, তাতে দোষ কার! নিঃসন্দেহে খালেদা জিয়ার। দোষ ও দায় স্বীকার না করে অর্থাৎ জামায়াত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন না করে নেত্রী খালেদা জিয়া এই দোষ ও দায় থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন না।

©somewhere in net ltd.