| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়েছে এফএও পুরস্কার। ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে অভূতপূর্ব সাফল্যের জন্য আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থা এ পুরস্কার প্রদান করেন। গত জুনে ইটালির রোমে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে অসাধারণ ও উল্লেখ্যযোগ্য উন্নয়নের জন্য বাংলাদেশকে এ পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার এক নম্বর লক্ষ্যের অধীন তিন (গ) নম্বরটি অর্জন করেছে।লক্ষ্য ছিল-১৯৯০ সাল থেকে ২০১৫ সময়ে অপুষ্টিতে ভোগা জনসংখ্যা শতকরা অন্তত ৫০ ভাগ কমানো বা কমিয়ে ৫ শতাংশে নিয়ে আসা। এদিকে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি-২০১৫-এর অর্জন বিষয়ে চলতি বছরের সেপ্টেম্বরে চূড়ান্ত প্রতিবেদন তৈরি হচ্ছে। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি (২০১৬-২০৩০)। এসডিজি (২০১৬-২০৩০) মোট ১৭টি লক্ষ্য ঠিক করা হয়েছে। এর মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য পুরোপুরি নির্মূল করা। যেকোন রূপে অবস্থান নেয়া দারিদ্র্য নিমূর্ল, ক্ষুধা দূর করতে খাদ্য নিরাপত্তা অর্জন ও পুষ্টিবৃদ্ধি এবং টেকসই কৃষি, সব বয়সের মানুষের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা, সবার জন্য সমতা ভিত্তিতে শিক্ষা প্রদান, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, সবার জন্য পানি ও স্যানিটেশন ব্যবস্থা, আধুনিক, নির্ভরযোগ্য ও বহনযোগ্য এনার্জি নিশ্চিত করা, সবার জন্য পূর্ণ সময়ের উৎপাদনশীল কর্মসংস্থান, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অসমতা কমিয়ে আনা, নিরাপদ বসবাস, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলা, সমুদ্রসম্পদ ব্যবহার, ইকো বাস্তুসংস্থান সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত, টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশিদারিত্বকে শক্তিশালী করা ইত্যাদি। এছাড়া অন্যান্য লক্ষ্যের মধ্যে বাংলাদেশ উন্নয়ন, অভিবাসন, স্নায়ুতাত্ত্বিক প্রতিবন্ধিতা (অটিজম), পানিসম্পদ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণে নেতৃত্বে রয়েছে। এই ক্ষেত্রগুলোতে বাংলাদেশের মতামত ও পদক্ষেপকে সর্বাপেক্ষা গুরুত্ব দেয়া হচ্ছে। এটা বাংলাদেশের জন্য অন্যতম অর্জন।
২|
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:২৭
হোৎকা বলেছেন: সেলুকাস!!!!!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:৪৯
মোহাম্মদ জামিল বলেছেন: ধীক্কার তোমাদের যারা তোমরা মিথ্যা দেশ প্রেমের অভিনয় করছো আর ১৬ কোটি মানুষকে অন্ধকারে ঠেলে দিচ্ছ