নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

গাজীপুরের কালিয়াকৈরে নির্মিত হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হাইটেক পার্ক

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৩



পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) আওতায় সারাদেশে হাইটেক পার্ক নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের আলোকে কালিয়াকৈর হাইটেক পার্কের ৩ নং ব্লক নির্মাণের জন্য বেসরকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়। বাংলাদেশে এটাই হবে স্বয়ংসম্পূর্ণ হাইটেক পার্ক। এখানে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তাদের উৎসাহ দেয়াসহ সামগ্রিকভাবে আইসিটি ও টেকনোলজিভিত্তিক শিল্পের উন্নয়ন করা হবে। এ জন্য নকশাঁ প্রণয়ন, নির্মাণ, অর্থ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর করার বিষয়ে কালিয়াকৈর টেকনোসিটি লিমিটেডকে পার্কের ৩নং ব্লক ৪০ বছরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের এ ধরনের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। কালিয়াকৈর হাইটেক পার্ক নির্মাণ পরিকল্পনায় অন্তর্ভুক্ত শিল্প হলো আইটি, আইটিইএস, সফটওয়ার, বিপিও, হার্ডওয়ার তৈরি, হাইটেক ইলেক্ট্রোনিক্স অটোমোবাইল, বায়োইনফোটেকনোলজি, রবোটিকস, এনার্জি ইফিসিয়েন্ট টেকনোলজি, এগ্রোটেকসহ আরও কয়েকটি শাখা থাকবে। বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড পার্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে ইউটিলিটির সুযোগ, অভ্যন্তরীণ রাস্তা, উচ্চ গতিসম্পন্ন অপটিক্যাল ফাইবার সংযোগ, ট্রিটমেন্ট প্লান্ট। কোম্পানি আরও নির্মাণ করবে কয়েকটি মাল্টিটেনান্ট ভবন, কনভেনশন হল, অবকাশ কেন্দ্র, ডরমেটরি সুযোগ ও শিল্পক্ষেত্র উন্নয়ন। সরকার কালিয়াকৈর হাইটেক পার্ক অপারেটরগণকে পার্কটিকে পূর্ণভাবে চালু করতে ১০ বছর সময় নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড ৩ নং ব্লকের উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। হাইটেক পার্ক নির্মাণ করার জন্য বাংলাদেশ টেকনোসিটি লিমিটেডকে দ্বিতীয় ডেভেলপার প্রতিষ্ঠান হিসাবে নিযুক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আইটি পার্ক বা হাইটেক পার্ককে বিবেচনা করা হয়। এখন পার্কটি অনেকটা প্রাণ পেয়েছে।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.