নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতু আর স্বপ্ন নয়। দ্রুতগতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬


দ্রুতগতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। পদ্মা বহুমুখী সেতু নির্মাণকে কেন্দ্র করে এখন নদীতীরে রাত-দিন চলছে বিশাল কর্মযজ্ঞ। প্রায় তিন হাজার শ্রমিক দেশের সর্ববৃহৎ ও স্বপ্নের এই সেতু নির্মাণে কঠোর শ্রম দিয়ে যাচ্ছেন। সেতু নির্মাণে জড়িত শ্রমিকদের বর্ষা কিংবা তপ্ত রোদ কিছুই দমিয়ে রাখতে পারছে না। ঢাকা থেকে ৩০ কিমি দূরে অবস্থিত মাওয়া ঘাটে পদ্মা সেতুর নির্মাণস্থলে পৌঁছালে চোখে পড়ে নতুন দৃশ্য । মাওয়া ঘাট থেকে সামান্য দূরেই নদীতে কমলা রঙের বিশাল একটি ইস্পাতের অবকাঠামো বসানো হয়েছে। এটিই হচ্ছে সেতু তৈরির আগে মূল চ্যালেঞ্জ। অর্থাৎ পদ্মা সেতুর প্রথম টেস্ট পাইলিং। বেশ কয়েক দিন ধরে এ পাইলিংটির ভর সহ্য করার ক্ষমতা পরীবিক্ষণ শেষে অবশেষে পরীক্ষামূলক পাইলিংটি সফলভাবে স্থাপন সম্ভব হয়েছে। দেশি শ্রমিকদের পাশাপাশি চীনা শ্রমিক ও কর্মকর্তাদের দৌড়ঝাঁপই বলে দেয় বিশাল এই পদ্মা সেতু সময়মতো শেষ না হয়ে উপায় নেই! তাদের কঠোর পরিশ্রমে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সেতুতে যান চলাচলের পাশাপাশি রেলও চলবে। এর ওপর দিয়ে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন। ৬ দশমিক ১৫ কিমি দৈর্ঘ্য, দ্বিতলবিশিষ্ট এই সেতু তৈরি হচ্ছে কন্ক্রিট ও লোহায় সমন্বয়ে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিতে চলেছে। সেদিন খুব বেশী দূরে নয়, মানুষ তাকিয়ে দেখবে স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ী, ট্রেন চলছে দূর্বার গতিতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.