নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

নগর ব্যবস্থাপনায় টাস্কফোর্স গঠনের উদ্যোগ

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৪


রাজধানী ঢাকার উন্নয়নে গঠন করা হচ্ছে টাস্কফোর্স। ১১টি সেবামূলক সংস্থাকে নিয়ে এ টাস্কফোর্স গঠন প্রক্রিয়া প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সবার সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। নগর সরকারের প্রয়োজনীয়তা অস্বীকারের সুযোগ নেই। ঢাকার জলজট, ঢাকার দুঃখ। সবাইকে সঙ্গে নিয়ে এর সমাধান করতে হবে। ১৫ বছর আগেও ৩০০ মিলিমিটার বৃষ্টিতে ঢাকা ডুবত না, এখন ৮০ মিলিমিটার বৃষ্টিতেই গোটা নগর খালে পরিণত হয়। খাল, জলাশয় দখলসহ নদী হারিয়ে যাওয়া এর মূল কারণ। ঢাকা একটি পুরনো শহর হলেও এখানে জলাবদ্ধতা নিরসনে আধুনিক ব্যবস্থাপনা নেই। সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা ওয়াসা, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন কার্যক্রম দিয়ে ঢাকার জলাবদ্ধতা দূর করা যাবে না। এ জন্য প্রয়োজন একটি সমন্বিত পরিকল্পনা। আর এ পরিকল্পনার বাস্তবায়নের জন্য দরকার সমন্বিত ব্যবস্থাপনা। জলাবদ্ধতা নিরসনে আপৎকালীন ব্যবস্থা হিসেবে দ্রুত ড্রেনগুলো সচল করতে হবে। বন্ধ করতে হবে ইস্টার্ন বাইপাসের কার্যক্রম। চলমান ব্যবস্থাপনায় রাজধানীর খালগুলো প্রশস্ত করার সুযোগ নেই। তবে যেকোনো মূল্যে খাল দখল ঠেকাতে হবে। ওয়াসার ৩৬০ কিলোমিটার ও সিটি করপোরেশন দুই হাজার কিলোমিটার ড্রেন রয়েছে। সবার মধ্যে ঐক্য থাকলে ১৫ বছরের মধ্যে ঢাকাকে সিঙ্গাপুরের চেয়েও উন্নত করা সম্ভব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.