| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

কোরবানির ঈদে পশুর ঘাটতি মেটাতে ভারতের পাশাপাশি এবার মিয়ানমার, নেপাল ও ভুটান থেকেও গরু আমদানি শুরু হয়েছে। ভারত সরকারের কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় থাকলেও যুগ যুগ ধরে চলে আসা গরু বাণিজ্য এবারও শিথিল হয়েছে। ভারত থেকে গরু আমদানির জন্য সীমান্তের ৩১টি করিডোর এলাকায় আগের কঠোর অবস্থান কিছুটা শিথিল করেছে বিএসএফ। ভারত থেকে কোরবানির পশু আমদানিতে সীমান্তে পরিপূর্ণ শীতল না থাকার কারণে মিয়ানমার, নেপাল ও ভুটান দিকে ঝুঁকেছেন বেপারিরা। এক থেকে তিন দিনের টোকেন নিয়ে গরু আনতে মিয়ানমার, নেপাল ও ভুটান যাচ্ছেন বেপারিরা। মিয়ানমার, নেপাল ও ভুটান গরুগুলো দেখতে অনেকটাই দেশীয় গরুর মতো। আবার দামও কম, যা ভারতীয় গরুর দামের কাছাকাছি। ভারতসহ চার দেশ থেকে আমদানিকৃত গরুতে কোরবানির ঈদে পশুর ঘাটতি মেটাতে সক্ষম হবে বলে আশাবাদী বাংলার জনগণ।
©somewhere in net ltd.