নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্যারিসে পোশাক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৬ গার্মেন্টস

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক পোশাক প্রদর্শনীতে অংশ নেবে বাংলাদেশ। আগামী ১৪ সেপ্টেম্বর ৪ দিনের এ প্রদর্শনী শুরু হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যানারে প্রদর্শনীতে বাংলাদেশের ১৩টি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানসহ মোট ১৬টি পোশাক প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে। আগামী শীত মৌসুমকে কেন্দ্র করে আয়োজিত এ প্রদর্শনীকে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। প্রদর্শনীতে ব্যাপক ক্রেতা সমাগম এবং রপ্তানি আদেশ পাওয়া যাবে বলে মনে করছেন আয়োজকরা। বাংলাদেশ ছাড়াও পোশাক উত্পাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে চীন, তুরস্ক, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানসহ অন্যান্য দেশ প্রদর্শনীতে অংশ নিচ্ছে। গত বছর এ আয়োজনে ১০৯টি দেশ অংশ নিয়েছে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পোশাক প্রতিষ্ঠানের এ উদ্যোগ পোশাক শিল্পকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.