নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

করজালের আওতায় আসছে ৩ লাখ ২০ হাজার করযোগ্য আয়ের ব্যক্তিরা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩


দেশের অর্থনীতি ক্রমেই বড় হচ্ছে। অথচ করযোগ্য অনেকেই করের আওতায় নেই। এসব ব্যক্তি যাতে করজালের বাইরে না থাকে সেজন্য চলতি অর্থবছরে নতুন ৩ লাখ ২০ হাজার করযোগ্য আয়ের ব্যক্তিকে করজালের আওতায় আনতে কাজ শুরু করেছে বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য চলতি মাসেই রাজধানীর অভিজাত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জরিপ কাজ শুরু করবে সংস্থাটি। ঢাকার অভিজাত এলাকায় যেসব দোকানপাট, ঘরবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেসব প্রতিষ্ঠান বা বাড়ি বাড়ি গিয়ে করদাতা অনুসদ্ধান করবে এনবিআর। স্থানীয় সরকার বিভাগ, গণপূর্ত মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ যৌথভাবে বিশেষ এই জরিপ কাজ পরিচালনা করবে। এনবিআর জরিপ কার্যক্রম-২০১৫-এর আওতায় ২৯ কর অঞ্চলকে ২০ হাজার করে নতুন করদাতা অনুসন্ধানের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে জরিপ পরিচালনায় প্রায় সাড়ে তিনশ’র অধিক কর সার্কেলে বিশেষ জরিপ টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি টিম তার আওতাধীন এলাকায় সপ্তাহে কমপক্ষে তিন দিন জরিপ চালাবেন। চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৬ হাজার কোটি টাকা। এর মধ্যে আয়কর থেকে আসবে ৬৬ হাজার কোটি টাকা। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানায় দেশের সুশীল সমাজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.