নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

ঢাকা-পার্বতীপুর এবং ঢাকা-খুলনা রুটে ২ জোড়া ঈদ স্পেশাল ট্রেনে ভোগান্তি লাঘব হবে ঘরমুখো মানুষের

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮


প্রতিবারের মত এবারও পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া ও ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসার সুবিধার্থে ঢাকা-পার্বতীপুর এবং ঢাকা-খুলনা রুটে ২ জোড়া বিশেষ (ঈদ স্পেশাল) ট্রেন সার্ভিস শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এই বিশেষ ট্রেন সার্ভিস ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ঢাকা-পার্বতীপুর এবং ঢাকা-খুলনা রুটে চলাচল করবে। ঢাকা-পার্বতীপুর রূটে চলাচলকারী ঈদ স্পেশাল ট্রেনটি বিমানবন্দর, জয়দেবপুর, মৌচাক, মির্জাপুর, বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম পাড়, উল্লাপাড়া, বড়াইব্রীজ, চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, নাটোর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর এবং ফুলবাড়ী স্টেশনে যাত্রা বিরতি করবে। অপরদিকে, সমসংখ্যক কোচ নিয়ে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী ঈদ স্পেশাল ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে বিমানবন্দর, জয়দেবপুর, মৌচাক, মির্জাপুর, বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম পাড়, উল্লাপাড়া, বড়াইব্রীজ, চাটমোহর, ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, কোটচাঁদপুর, যশোহর এবং নোয়াপাড়া স্টেশনে থামবে। সরকারের এমন পদক্ষেপে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে অনেকটা সক্ষম হবে বলে আশাবাদী বাংলার জনগন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.