নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

ব্রডব্যান্ড সুবিধার আওত্তায় আসছে এক হাজার ইউনিয়ন পরিষদ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

দেশের দুর্গম এলাকার এক হাজার দুটি ইউনিয়ন পরিষদে ইন্টারনেট সুবিধা পৌঁছাতে প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। এই প্রকল্পের ৪৪ জেলার ১২৮ উপজেলায় অপটিক্যাল ফাইবার কেবল সংযোগের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেবার পাশাপাশি ৫ জেলার ১২ উপজেলায় রেডিও লিঙ্ক ব্রডব্যান্ড ইন্টারনেট স্থাপন করা হবে। এই ৫ জেলার ১২ উপজেলার সঙ্গে সরাসরি কোন সড়ক যোগাযোগ নেই। এ কারণে এই ১২ উপজেলার ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপনের জন্য ৫ থেকে ৮ কিলোমিটার ব্যাসার্ধে বসবাসরত জনগোষ্ঠী নেটওয়ার্কের আওতায় থাকবে। ওয়্যারলেস ইন্টারনেট ব্যান্ডউইথ একটি স্থায়ী ট্রান্সমিশন ব্যবস্থা। এর মাধ্যমে নেটওয়ার্ক সর্বক্ষণিক পর্যবেক্ষণ করা সহজ। এটি অনেকটা মোবাইল নেটওয়ার্কের মতোই। এই উপজেলাগুলো হচ্ছে ভোলা সদর, সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, রাঙ্গামাটির বাঘাইছড়ি, লংগদু, জুরাইছড়ি, বিলাইছড়ি, বরকল, বরিশালের মুলাদি, মেহেদীগঞ্জ এবং হিজলা। সরকারের এমন প্রকল্প বাস্তবায়নে ওইসব ইউনিয়ন ইন্টারনেট সুবিধার আওতায় আসবে। আর সে কারনেই জীবনযাত্রার মানের পরিবর্তন হবে ইউনিয়নবাসীর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.