নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

কেরানীগঞ্জে যাচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২


নাজিমউদ্দিন রোড থেকে অক্টোবরের শেষ সপ্তাহে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তর করা হবে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের সময় বন্দী নারীদের গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হবে। পরে তাঁদের কেরানীগঞ্জে নতুন কারা ভবনে আনা হবে। দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে ১৯৪ একরের বেশি জমিতে তৈরি হয়েছে নতুন কারাগার। এর মধ্যে ৩০ একর জমিতে বন্দীদের জন্য ভবনের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। এসব ভবনে চার হাজার পুরুষ ও আলাদা ভবনে ২০০ নারী বন্দীর ধারণক্ষমতা রয়েছে। তবে আট হাজারের মতো বন্দী থাকতে পারবে। একেকটি কক্ষের দৈর্ঘ্য ২০ হাত ও প্রস্থ ১০ হাতের মতো। একটি কক্ষের জন্য একটি বাথরুম ও বাথরুমের পাশেই হাত-পা ধোয়ার ব্যবস্থাসহ ৮টি ৬তলা ভবনের পাশাপাশি সীমানাপ্রাচীরের বিভিন্ন স্থানে ৪০ ফুট উঁচু চারটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। দুর্ধর্ষ জঙ্গি-সন্ত্রাসীদের রাখার জন্য রয়েছে চারটি চারতলা কারা ভবন (ডেঞ্জার সেল)। সব মিলিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জ কারাগারে কারবন্দিরা একটু হলেও স্বস্তিতে থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.