নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীগোষ্ঠীকে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে উদ্যোগ নিয়েছে সরকার

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৯


কয়েকবছর আগেও বাংলাদেশে কম্পিউটার তথা আইসিটি ক্ষেত্রে পুরুষদের বিচরণ ছিল সর্বত্র। শিক্ষা, চাকরি ও ব্যবসায় নিয়োজিতদের বেশিরভাগই ছিল পুরুষ। গত কয়েক বছরে এ চিত্র ধীরে ধীরে পাল্টেছে। এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের বিপুল সংখ্যক নারী তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছে। এবার আরো বিস্তৃত হতে যাচ্ছে তথ্য প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দেশের সকল স্তরের মহিলাদের ক্ষমতায়নের পরিধি ও ব্যয় বাড়িয়ে এবার হাতে নেয়া হচ্ছে ‘তথ্য আপা’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়। “তথ্য আপা” ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পটি তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নে গৃহীত একটি প্রকল্প। প্রকল্পটি হাতে নেয়ার সময় উদ্দেশ্য ছিল, পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা। এরই মধ্যে ১৩টি উপজেলায় ১৩টি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরো ৩৯টি উপজেলায় একটি করে তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এছাড়া প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত দেশের বিপুল সংখ্যক গ্রামীন মহিলাদের প্রযুক্তি সুবিধার আওতায় এনে মহিলা উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সরকারের এমন প্রকল্প বাস্তবায়নে একজন তথ্য আপা নিজেকে তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি তার পরিবারকে ও গ্রামের নারীদের তথ্যপ্রযুক্তিতে সহযোগিতা করতে পারছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.