নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

দেশ উন্নয়নে কোন পথে এগোতে হবে আমাদেরকে?

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

পৃথিবীতে কোন জাতিকে পরিবর্তিত হতে হলে কোন না কোন ব্যক্তির জন্য অপেক্ষা করতে হয়। পৃথিবী আধুনিক ও বিজ্ঞানের নতুন যুগে প্রবেশ করেছে আইনস্টাইনের হাত ধরে। আর আমরা স্বাধীনতা পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত ধরে। আবার জাতিকে একাত্তরের মানবতার শত্রু এবং যুদ্ধাপরাধের বিচারের জন্য অপেক্ষা করতে হয়েছে তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বের জন্যে। এই হলো পৃথিবীর নিয়ম, বুদ্ধ-কনফুসিয়াস হয়ে এমনি করেই এগিয়ে চলে পৃথিবী। এখন প্রশ্ন হলো, ’৭১-এর খুনী মুক্ত হওয়ার পর কোন পথে এগোতে হবে আমাদেরকে? পঁচাত্তর এর পনের আগস্টের মাধ্যমে আমরা যে ষড়যন্ত্রের মধ্যে প্রবেশ করেছি ওই ষড়যন্ত্রের আবহাওয়া থেকে এখনও আমাদের রাজনীতি বের হতে পারেনি। আমাদের চোখের সামনে ষড়যন্ত্রের যে ফল দেখি তাতেই বিষয়টি অনেকটা পরিষ্কার। এই ষড়যন্ত্রের আবহাওয়া মুক্ত করার প্রথম অধ্যায় হচ্ছে দেশকে ’৭১-এর খুনীমুক্ত করা। পর্বতপ্রমাণ বাধার সঙ্গে, দেশী-বিদেশী চাপের মুখে দেশ নেত্রী একাজটি করেছেন। বঙ্গবন্ধুর হত্যাকারী ও একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এবং দ-দানের মতো প্রায় অসম্ভব কাজটি তিনি করেছেন। যারা সন্ত্রাসী, জঙ্গি ও নাশকতা তৎপরতা চালিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে ষড়যন্ত্র করছেন, তারা কি দেশের জন্য ভাল চাচ্ছেন? আজ দেশে যখন উন্নয়ন হচ্ছে, দেশের মানুষ খেয়ে পরে ভালো আছে, প্রত্যেকের উপার্জন বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে, আজ ৫ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে, যখন মানুষের জীবনমান উন্নত হচ্ছে, তখন বাংলাদেশকে অনিরাপদ বলে একটি আওয়াজ তোলার চেষ্টা করা হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.