নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

কাঙ্ক্ষিত মেগা প্রজেক্ট পদ্মা সেতু এখন রূপকথা নয়-বাস্তব!

১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪


পদ্মা পাড়ির রূপকথাকে বাস্তবতায় রূপ দিতে চলেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে উত্তাল পদ্মায় স্বপ্নের সেতুবন্ধনের মূল পাইলিং এবং নদীশাসনের কাজ শুরু হবে। এর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কোটি মানুষের যোগাযোগ বন্ধ্যত্বের অবসান ঘটবে। লঞ্চের একঘেয়ে দীর্ঘযাত্রা ও ফেরিঘাটের নিয়তি নির্ধারিত ভোগান্তি দূর হবে। দক্ষিণাঞ্চলের সড়ক যাত্রাপথে কয়েক ঘণ্টার সাশ্রয় হবে। পদ্মা সেতুর মূল পাইলিং কাজের উদ্বোধন উপলক্ষে পদ্মার দুই পাড়ে এখন সাজ সাজ রব। বিজয়ের মাসে আমাদের আরেক বিজয় অর্জিত হতে যাচ্ছে। স্বাধীনতার ৪৫ বছর পর আরেক ইতিহাস সৃষ্টি হচ্ছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রীর অসীম সাহস ও কমিটমেন্টের ফসল বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত এই মেগা প্রজেক্ট। বিশ্বব্যাংক আমাদের চোর অপবাদ দিয়ে চলে গিয়েছিল। আমরা প্রমাণ করেছি আমরা বীরের জাতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.