| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে-পরে রাজনীতির নামে যারা সন্ত্রাস সংঘটনে ইন্ধন দিয়েছে, সক্রিয়ভাবে নাশকতায় জড়িত থেকেছে এবং সহিংসতাকে রাজনীতির অন্যতম অনুষঙ্গে পরিণত করেছে, তারা এবং তাদের সমর্থকরা সেই সময়ের মতো বর্তমানেও একই ধরনের পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে। ৫ জানুয়ারিকে কালো দিবস হিসেবে অভিহিত করে ঐ দিনটিকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নতুন অভিযাত্রা শুরুর দিন গণনা করা, এসবই বিএনপি-জামায়াতসহ ২০ দলের ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। একের পর এক মিথ্যা ইস্যু তৈরি করে তারা জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছে। ৫ জানুয়ারিকে তারা একটা টার্গেট তৈরি করেছে। সরকারেরকে বিব্রত করতে তারা একের পর এক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার জনগণ এখন আর হুজুগে মাতে না। তারা এখন যথেষ্ট সচেতন। এটা তাদেরকে বুঝতে হবে। সহিংসতা আর জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসা যাবে না। দেশের উন্নতি চাইলে জনগণকে ভালবাসতে হবে, সহিংসতা পরিহার করতে হবে। তানাহলে সামনের নির্বাচনেও তাদের পৌরসভা নির্বাচনের মত ভরাডুবি হবে।
©somewhere in net ltd.