নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

ব্রি-ধান চাষে কৃষকের সাফল্য

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

খুলনাঞ্চলে চাষীরা প্রাণান্ত চেষ্টা চালিয়ে সিডর ও আইলা বিধ্বস্ত উপকূল অঞ্চলে লবণসহিষ্ণু নতুন জাতের ধানের চাষ করছে। তারা লবণসহিষ্ণু নতুন জাতের ধানের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। ইতোমধ্যে এর সুফলও পেতে শুরু করেছে। এ অঞ্চলের প্রান্তিক চাষীদের মনোভাব হচ্ছে সিডর আইলায় তো সর্বস্ব হারিয়েছি। ধান বপনের যে ৮০/৮৫ শতাংশ জায়গা রয়েছে সেখানে উন্নত জাতের এই লবণসহিষ্ণু নতুন প্রজাতির ধান রোপণ করে অল্প জায়গায় বেশি ধান উৎপাদন করে সংকট মোকাবেলা করবে। উপকূলের কয়রা, রামপাল, মংলা, পাইকগাছা, শ্যামনগর, আশাশুনি ও দাকোপে কৃষকদের মাঝে নতুন আশার আলো জাগিয়ে তুলেছে বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউট। সংশ্লিষ্ট কৃষকের ভাষ্যমতে অতীতে বিঘা প্রতি ৪/৫ মণের স্থলে লবণসহিষ্ণু নতুন জাতের ধানের মাধ্যমে ২৪/২৫ মণ ধান সহজে উৎপন্ন হচ্ছে। একই জমিতে রবি ফসল চাষ করে কৃষকরা লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। মাছের ঘেরের ভিতর এ জাতের ধানের চাষ ব্যাপকভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে প্রতিবছর স্থানীয়ভাবে ধানের যে ঘাটতি দেখা যায় তা পূরণের পাশাপাশি দেশের খাদ্য ঘাটতি পূরনে সহায়ক হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.