| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ নামের দুটি যুদ্ধ জাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে। ৭ জানুয়ারি ২০১৩ চীনে জাহাজ দুটির নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ ৩৫ মাস পর বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। গনচীনের তৈরি যুদ্ধ জাহাজ দুটি রবিবার চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছায়। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারসহ নেভাল জেটিতে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক নাবিক উপস্থিত ছিলেন। করভেট ক্লাসের মিসাইল ফ্রিগেট দুটি দৈর্ঘ্যে ৯০ মিটার এবং প্রস্থে ১১ দশমিক ৪ মিটার। জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। আধুনিক ক্ষমতাসম্পন্ন জাহাজ দুটি বিমান বিধ্বংসী কামান, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং সমুদ্র তলদেশে সাবমেরিনে টার্গেটে আঘাত হানতে সক্ষম। জাহাজ দুটি অন্তর্ভুক্তির ফলে দেশের বিশাল সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধ, গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল, গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দ ব্লকসমূহে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। 
©somewhere in net ltd.