নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

বিদ্যান দূর্জন হলেও পরিত্যাজ্য

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪



কোন ক্ষোভ থেকে মাহফুজ আনাম সাহেব লেখাটি ছেপেছিল তার ডেইলি স্টারে তা আমার বোধগম্য নয়। আমি তো তাকে একজন শিক্ষিত বুদ্ধিজীবী হিসেবেই জানতাম। উনি যে একজন জ্ঞানপাপীও তা আমার জানা ছিল না। তানা হলে সত্য মিথ্যের মধ্যে যে একটা পার্থক্য আছে তা তিনি কেন তিনি বিচার বিবেচনা করেন নি? শুধু পার্থক্যই বা কেন বলি, এর সাথে যে দেশেরও স্বার্থ সংশ্লিষ্ট জড়িত তাও বোধ হয় তার বোধগম্য হয়নি। তিনি আসলে তাহলে কোন গ্রুপে পড়বেন, বোকা, দালাল না অর্থের কাছে বিক্রিত একজন মানুষ নামের প্রানী?এই প্রশ্নটি করার কারণ হল, তিনি কেন না জেনে, না বুঝে খবর ছেপেছেন? কি তার স্বার্থ? এর পেছনে তাকেই বা কে ইন্দন বা বুদ্ধি দিয়েছে? এটা আসলে পরিস্কার করা দরকার। সাংবাদিকতা সম্পর্কে ষ্টাডি করার অনেক সুযোগ আছে। তাতে অনেক জ্ঞান বাড়বে। এই বয়সে তা তো আর সম্ভব না। তাহলে একটাই পথ খোলা অবসর। হ্যাঁ অবসরে যাওয়াই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। আর তাতে আর জাতিকে কলঙ্কিত করে কোন মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করতে পারবে না। দেশের সচেতন নাগরিকদের কাছে অনুরোধ থাকবে এই সকল জ্ঞান পাপীদের থেকে সাবধান থাকার জন্য। এই সকল জ্ঞান পাপীর জন্যই আজ আমাদের বিভক্তি সৃষ্টি হচ্ছে। এই সকল জ্ঞান পাপীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়। সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ রইল এই সকল জ্ঞান পাপীদের বিরুদ্ধে প্রতিরোধ ও দুর্বার আন্দোলন গড়ে তোলার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.