| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
দেশের ধারাবাহিক উন্নয়নে বিশ্ববাসীর কাছে একটি গ্রহন যোগ্য দেশ। তারই ধারাবাহিকতায় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে। বাংলাদেশের বীমাখাতের উন্নয়নের জন্য ৮ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশ বীমা একাডেমি ও সাধারণ বীমা, জীবনবীমা কর্পোরেশনকে আধুনিকায়নে এই অর্থ ব্যয় করা হবে। দেশের আর্থিক খাতের উন্নয়নে বিশ্বব্যাংক মোট ৩ কোটি ডলার অনুমোদন করেছে। বীমাখাত সম্ভাবনা খাত হিসেবে পরিচিতি লাভ করেছে। যে কারণে এই সম্ভাবনা খাতে সহায়তা দেয়া প্রয়োজন। বিশ্বব্যাংক বেসরকারি খাতে পেনশন স্কিম চালু করার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। দেশে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশন স্কিম চালু থাকলেও, বেসরকারিখাতে এর পরিপূর্ণ চালু নেই। এতে পেনশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর কর্মীরা। সাধারণ ও জীবন বীমা কর্পোরেশনকে বাণিজ্যিকভিত্তিতে পরিচালনার জন্য আইন ও কাঠামোগত সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
©somewhere in net ltd.