| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোস্তফা কামাল পলাশ
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
#######################################
### শুরুটা কিভাবে ও কখন করবেন ? #####
#######################################
উচ্চ শিক্ষার জন্য একজন ছাত্রের যে গুনগুলো থাকতে হবে তা নিম্নরুপ:
১) অনার্স ও মাস্টার্সের ভাল ফলাফল
২) ইংরেজি ভাষার উপর দক্ষতা
৩) অফুরন্ত ধৈর্য্য শক্তি ও
৪) সিমাহীন ইচ্ছা শক্তি
উচ্চ শিক্ষার জন্য প্রথমত ও প্রধানত যে গুনটা একজন ছাত্রের থাকা দরকার সেটা হল আপনার সিমাহীন ইচ্ছা শক্তি। এবার সেই ইচ্ছা শক্তিটাকে দাড়িপাল্লার এক দিকে উঠিয়ে দিন আর অন্যটিতে অসীম ভরের একটা বাটখারা। এবার দেখুন আপনার ইচ্ছা শক্তি সেই অসীম ভরের বাটখারার ওজনকে অতিক্রম করতে পারে কি না ![]()
![]()
কেউ যদি এই সিরিজের প্রথম দুটি পর্ব পড়ে না থাকেন তবে আপনাদেরকে উক্ত দুটি পোষ্ট পড়বার নেমন্তন্ন রইল। করন এই পর্বটি পুরিপুরি বুঝতে উক্ত দুটি পোষ্ট সাহায্য করবে। নিচের লিন্কে গুতো মেরে সে পোষ্টে চলে যেতে পারেন।
উচ্চ শিক্ষার্থে কানাডা: ১ম পর্ব (যে তথ্য গুলো প্রথমেই আপনার জানা দরকার)
উচ্চ শিক্ষার্থে কানাডা: ২য় পর্ব (কোন ধরনের যোগ্যতা থাকলে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য বিবেচিত হবেন)
=====================================
কখন ভর্তীর জন্য প্রস্তুতি শুরু করবেন ?
=====================================
আপনি যদি অনার্সের শেষ বর্ষের ছাত্র-ছাত্রী হয়ে থাকেন বা মাস্টার্স এর
অধ্যায়নরত থাকেন সেই সাথে আপনার অনার্স বা মাস্টার্স এর রেজাল্ট উচ্চ শিক্ষার্থে কানাডা: ২য় পর্ব (কোন ধরনের যোগ্যতা থাকলে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য বিবেচিত হবেন) পোষ্টে উল্লেখিত রেজাল্টের কোনটির সমমান হয় তবে আপনি নিজেকে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর যোগ্য বলে বিবেচনা করতে পারেন। তাহলে এবার নেমে পড়ুন আদা জ্বল খেয়ে " এবারের সংগ্রাম কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর সংগ্রাম" ![]()
![]()
![]()
আমেরিকা বা কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর লেখা-পড়াকে বছরে ৩ টা সেমিষ্টারে ভাগ করা হয়ে থাকে। Fall (সেপ্টেম্বর-ডিসেম্বার), Winter (জানুয়ারি-এপ্রিল), এবং Spring (মে-আগষ্ট); তবে বেশিভাগ গ্রাজুয়েট ছাত্র-ছাত্রী ভর্তী করানো হয় ফল সেমিষ্টারে (সেপ্টেম্বর-ডিসেম্বার)।
আপনি যদি আমেরিকা বা কানাডার বিশ্ববিদ্যালয় গুলোতে পড়তে চান তবে যে সেমিষ্টারে ভর্তী হতে চান তার জন্য প্রস্তুতি শুরু করতে হবে সেই সেমিষ্টার থেকে অন্তত ১২ থেকে ১৮ মাস পূর্ব থেকে।
আপনার প্রশ্ন হতে পারে যে, কেন এক থেকে দের বছর পূর্ব থেকে প্রস্তুতি শুরু করতে হবে???
প্রথমত:
=======
আমি ধরে নিচ্ছি আপনি রেজাল্টের শর্ত পূরন করেছেন। তাহলে এবার আপনাকে ইংরেজী ভাষার উপর দক্ষতা অর্জন করতে হবে ও সেটা প্রমানের জন্য আপনাকে TOEFL/IELTS পরীক্ষা দিতে হবে । বিশ্ববিদ্যালয় ও যে বিষয়ে ভর্তী হতে চান সেটার উপর নির্ভর করে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। মোটামুটি 6.5 to 7 স্কোর অর্জন করলে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর English language requirement পুরন করা যায়। কোন-কোন বিশ্ববিদ্যালয়ের কিছু বিষয়ে 6 দিয়েও ভর্তি হওয়া যায়। আপনার রেজাল্ট যদি খুব ভাল হয় তবে IELTS স্কোর 6 দিয়েও ভাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। সুতরাং কোন বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে ভর্তি হতে চান সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রথমেই জেনেনিন তাদের English language requirement। O-level, A-level করা ছাত্র-ছাত্রী ছাড়া প্রায় সকলেরই ৪-৬ মাস লাগে TOEFL/IELTS পরীক্ষার প্রস্তুতিতে।
আমি দ্বিতীয় পর্বে একটা গুরুত্বপূর্ন তথ্য যোগ করতে ভুলে গিয়েছি যে বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য English language requirement পুরন করতে হয় না অর্থৎ TOEFL/IELTS Score ছাড়াই ভর্তী হওয়া যায়। যেমন : University of Alberta তে বুয়েট ও শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এর Applied Sciences & Technology অনুষদের ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের English language requirement পুরন ছাড়াই ভর্তী জন্য বিবেচিত হয়ে থাকেন। তাই আপনিও খোজ নিয়ে দেখুন যে আপনার আকাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়টিতে English language requirement পুরন ছাড়াই ভর্তী জন্য বিবেচিত হবেন কি না![]()
![]()
দ্বিতীয়ত:
======
অনেকেই হয়ত জানে না যে TOEFL/IELTS পরীক্ষার জন্য Passport লাগে যেটা সাধারন ভাবে করতে ২/৩ মাস সময় লাগে।
তৃতীয়ত:
=======
আপনি যে সেমিষ্টারে পড়া-লেখা শুরু করতে চান তার প্রায় ৮ মাস পূর্বেই আপনাকে Application করতে হবে। ধরুন আপনি Fall (সেপ্টেম্বর-ডিসেম্বার) সেমিষ্টারে আসতে চান; কানাডাতে Fall সেমিষ্টারে ভর্তীর জন্য দরখাস্তের শেষ সময় বিশ্ববিদ্যালয় ভেদে ১৫ই ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারী। তার মানে আপনি আসতে চান সেপ্টেম্বর মাসে যার জন্য কি না আপনাকে দরখাস্ত করতে হবে জানুয়ারী মাসের মধ্যেই, অর্থাৎ ৭ মাস পূর্বেই।
কি এবার হিসাব মিলেছেতো, কেন আমি ১৮ মাস পূর্বেই প্রস্তুতি শুরু করবার কথা বলেছি ![]()
![]()
সাধু সাবধান, গনহারে বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য দরখাস্ত করবেন না। এতে করে শুধুই আপনার বা আপনার বাবা-মায়ের কষ্টার্জিত টাকা-পয়সা দিয়ে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর ব্যান্ক-ব্যালেন্স বাড়াতে সাহায্য করবেন। আমিও যেমনটি করেছিলাম।
এখানে আপনাদের আর একটা উপকারী তথ্য দেই: কয়েকটা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের কোন Application Fees দিতে হয় না। University of Alberta & University of British Colombia হল তেমনি দুটি বিশ্ববিদ্যালয়। তাই আপনারা Application Fees দেবার পূর্বে যাচাই করে নিন যে দিতে হবে কি না। অনেক সময় কোন প্রফেসরকে কনভিন্স করতে পারলে সেই প্রফেসর Application Fees এর টাকা টা মাফ করে দেয়। আমাকে Dalhousie University এর একজন প্রফেসর এই সুবিধাটা দিয়েছিল।
আমি আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রাজুয়েট ছাত্র-ছাত্রী ভর্তীর ক্ষেত্রে প্রফেসরদের মতামতই চুড়ান্ত। সুতরাং কোন প্রফেসরের সাথে কথা না বলে ভর্তীর জন্য দরখাস্ত করলে সেটার ফলাফল শুন্য হবার চান্স ৯০% এর বেশি। আমার নিজের ক্ষেত্রেও তাই হয়েছিল। সুতরাং, ভর্তীর দরখাস্ত করবার পূর্বে আপনার দায়িত্ব হলো আপনি যে বিষয়ে গবেষনা করতে আগ্রহী সেই বিষয়ের একজন অধ্যাপক খুজে বের করা এবং এটাই হল কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য সবচেয়ে কঠিন স্তর। তাই এই কঠিন প্রক্রিয়াটি নিয়ে সম্পূর্ন একটি পোষ্ট "উচ্চ শিক্ষার্থে কানাডা: ৪ র্থ পর্ব (ভাল বীজে ভাল ফসল: যেভাবে কনভিন্স করবেন একজন Made in Hervard Professor)" দেবার সিদ্ধান্ত নিয়েছি। আজ এ পর্যন্তই। আশাঁকরি পরের পর্বেও সাথেই থাকবেন।
বিঃদ্র: সামু বাগের কারনে আমি গত এক সপ্তাহ ব্লগে লগইন করতে পারিনাই সেই সথে সেমিষ্টার শেষের লেখা-পড়ার চাপ। তাই এই পোষ্টটি দিতে একটু সময় ক্ষেপন হল। আশাঁকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৮:৪৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনার অবিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবার জন্য।
২|
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৮:০৮
ইমনতামী বলেছেন: ধন্যবাদ তথ্য দিয়ে সাহায্য করার জন্য। যদি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বার টা পেলে আমি আরো কিছু তথ্য জানতে পারতাম আপনার নিকট থেকে যা আমার জন্য আর ও বেশী উপকার হতো। আবার ও ধন্যবাদ।
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৮:৫০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেো ধন্যবাদ মন্তব্য করবার জন্য। আপনি আপনার মেইল এড্রেস দিয়ে যান আমি মেইল করে আপনাকে আমার ফোন নাম্বার জানাব।
৩|
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৮:১৫
মুশাসি বলেছেন: পোষ্টে পিলাচ++
প্রফেসর কনভিন্স করার উপায় নিয়ে পরবর্তী পর্বের অপেক্ষা থাকলাম। ঈদের আগে দেয়া সম্ভব?
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৮:৫৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পরবর্তী দুই সপ্তাহের মধ্যেই দেবার চেষ্টা করব। আসলে এক সঙ্গে সকল তথ্য মনে আসে না তাই একটা পোষ্ট লিখতে যময় লাগে। তবে ঈদের পূর্বে ৪র্থ পর্ব দেবার চেষ্টা করব। আশাঁকরি সাথেই থাকবেন।
৪|
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৮:৩৬
দি হাবলু বলেছেন: কেউ যদি ডিউক অব এডিনবার্গ এওয়ার্ড পায় তাহলে কি সে স্কলারশিপ পাবে ?
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৮:৫৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাই এই এওয়ার্ড কোথায় থেকে দেওয়া হয়?? কেন দেওয়া হয় যদি দয়া করে একটু জানাতেন তবে উত্তর দেবার চেষ্টা করতাম।
৫|
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৮:৫৬
নাহিয়ান বিন হোসেন বলেছেন: খুবই দরকারী এবং চমৎকার পোষ্ট। সরাসরি প্রিয়তে।
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৮:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ নাহিয়ান বিন হোসেন।
৬|
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৯:০৫
আমি একজন যন্ত্রমানব বলেছেন: একটু পরে পড়তে হবে।
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৯:২৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আচ্ছা
৭|
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৯:১৬
দি হাবলু বলেছেন: এই ওয়েব থেকে একটু ডিটেলস পড়ে নিয়েন , ভাই
http://www.dofe.org/
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৯:২৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাই বিস্তারিত পড়ার সময় হবেনা আমার তবে কয়েকটা পেজ দেখলাম । যেটা মনে হল এটা একটা extra curricular activities । এটা আপনাকে কিভাবে সাহায্য করতে পারে সেটা আমি ২য়পর্বে লিখেছি। দয়া করে সেটা পড়ে নিন।
৮|
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৯:২০
ঠানডুমিঞা বলেছেন: কাজের জিনিস....... অনেক অনেক ধন্যবাদ.......
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৯:২৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ে মন্তব্য করবার জন্য।
৯|
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩০
নুর ০০৭ বলেছেন: রের টার অপেক্ষাই থাকলাম। +++
০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:১৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আশাঁকরি নির্দিষ্ট সময়েই পেয়ে যাবেন
১০|
০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
ধূর্ত শিকারি বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম।
০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:১৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১১|
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:৪১
আমি একজন যন্ত্রমানব বলেছেন: ভাই খুব ই ভালো লেগেছে। পরের পর্বের আশায় থাকলাম। তবে ধৈর্য্য ধরতে পারছি না একটু দ্রুত দিবেন আশা করি।
০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:১৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পরবর্তি দুই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন আশাঁকরি।
১২|
০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:১৪
সিয়ন খান বলেছেন: ধন্যবাদ। সাথে আছি পরের পর্বের জন্য।
০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:১৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ সাথে থাকবার জন্য।
১৩|
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৮:৫৭
সবার উপরে মানুষ সত্য বলেছেন: চমৎকার হয়েছে...... সাথেই আছি...
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৯:৫৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
১৪|
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৯:০৪
ড্যাফোডিল বলেছেন: Professor potanor jonno opekkhai achi......
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৯:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এটাই সবচেয়ে কঠিন কাজ পিএইচডিতে ভর্তী জন্য।
আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য।
১৫|
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৯:৩৩
এস এম নাদিম মাহমুদ বলেছেন: সুন্দর লেগেছে.পরবতী পোষ্টের জন্য অপেক্ষার প্রহর গুনছি
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১০:০০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ। আশাঁকরি খুব শিঘ্রই পেয়ে যাবেন।
১৬|
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১১:৩৫
মায়াবী আলো বলেছেন: আপনি যে বিষয়ে গবেষনা করতে আগ্রহী সেই বিষয়ের একজন অধ্যাপক খুজে বের করা...এ বিষয়ে সাহায্য চাই.।.।। আপনার লিখা পড়ে আগ্রহ এখন তুঙ্গে.।.।পরের পর্বগুলোর জন্য অধীর অপেক্ষায় আছি।
০৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পরের পর্বেই পেয়ে যাবেন আশাঁকরি। সেই পর্যন্ত সাথেই থাকুন।
১৭|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৩২
শিশিরের দুঃখ বলেছেন: ভাই, অজস্র ধন্যবাদ আপনাকে ।প্রফেসর এর সাথে কি সরাসরি কথা বলতে হবে নাকি মেইলে যোগাযোগ করলে হবে? পরের পর্বের আশাঁয় রইলাম।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন চতুর্থ পর্বে।
আশাঁকরি সেই পর্যন্ত সাথেই থাকবেন।
১৮|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১:৫১
ডাঃ মাহদী হাসান বলেছেন: মিয়া আপনের উপরে রাগ লাগতেসে! এক বছর আগে পোষ্টখান দিলে জার্মানি না আইসা কানাডা যাইতে পারতাম। এখন জার্মান ভাষায় কথা কইতে গিয়া দাঁত ভাঙ্গে অবস্থা!
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি দুঃখ করেন কেন?? এই চান্সে তো বহু ভাষাবিদ হইবার একটা চান্স পেয়ে গেছেন। কানাডাতে না হইলে আমাকেও আপনার ঐখানে যাইতে হইত। Technical University of Munich এর আমার চান্স হয়েছিল।
১৯|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:১৮
ফিউশন ফাইভ বলেছেন: আপনার এই সিরিজটা সত্যিই ভালো হচ্ছে খুব।
০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ফিউশন ফাইভ,
আপনাদের মত সিনিয়র ব্লগারের উৎসাহ আমাকে সিরিজটি শেষ করতে প্রেরনা যোগাবে।
আপনাকে ধন্যবাদ।
২০|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৯
গৃহ বন্দিনী বলেছেন: সাধু সাবধান, গনহারে বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য দরখাস্ত করবেন না। এতে করে শুধুই আপনার বা আপনার বাবা-মায়ের কষ্টার্জিত টাকা-পয়সা দিয়ে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর ব্যান্ক-ব্যালেন্স বাড়াতে সাহায্য করবেন। আমিও যেমনটি করেছিলাম।
ব্যাপারটা কি একটু খুলে বলবেন? যেমন এক একটা বিষয়ে অ্যাপ্লাই করতে কত টাকা লাগে? কিভাবে দিতে হয়?
আপনার পোস্ট পড়ে তো আমি কানাডার যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে গেসি , কারন আই লাভ কুল্ড
কবে যে যাইতে পারমু অনার্স শেষ হইতে আরও মিনিমাম আড়াই বছর বাকি
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: একটা দরখাস্ত করতে সর্বনিম্ন ৭৫ থেকে ১৫০ কানাডিয়ান ডলার লাগে শুধু ফি হিসাবে। আর সেটা পাঠাতে বাংলাদেশ থেকে আরও ৪০০০ টাকা লাগে। যদি ট্রান্সক্রিপ্ট পৃথক ভাবে পাঠাতে বলে তবে অতোরিক্ত আরও ৪০০০ হাজার টাকা। সুতরাং, একটা দরখাস্তের জন্য আপনাকে খরচ করতে হবে গড়ে ১০০ ডলার করে ৮০ টাকা হিসাবে ৮০০০ টাকা + ৪০০০ টাকা =১২,০০০ সর্বনিম্ন। আর ১৫০ ডলার ও পৃথক ট্রান্সক্রিপ্ট পাঠাতে হলে খরচ গিয়ে ঠেকবে ১২০০০ + ৮০০০ = ২০,০০০ প্রতি দরখাস্তা।
এইবার আশাঁকরি বিষটি আপনার কাছে পরিষ্কার কেন আমি গনহারে বিশ্ববিদ্যালয়ে ভর্তীর জন্য দরখাস্ত না করতে মানা করেছি।
আপনাকে ধন্যবাদ।
২১|
০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:১০
স্পর্শের বাহিরে বলেছেন: পলাশ ভাই প্রথমে অনেক অনেক ধন্যবাদ গ্রহন করুন এ ধরনের উচু মানের অসাধারন কার্যকর একটা সিরিজ উপহার দেবার জন্য। সত্যি প্রহর গুনছি পরবর্তি পর্বগুলোর জন্য। আমি আর আমার স্ত্রী ঢাকা ইউনিভার্সিটি থেকে EMBA তে একাউন্টিং এর উপর মেজর করছি শেষ সেমিষ্টারে। আজকে মাত্র পান্থপথে শা এসোশিয়েটস নামের একটা কনসাল্টিং ফার্মের সাথে কথা বলে এলাম যাদের বাজারে প্রচুর সুনাম। ওরা জানাল নুন্যতম আইইএলটিএস এ ৭ পেলে ওরা ফান্ডিং এর ব্যাপারে সাহায্য করবে। ফান্ডিং পেলে দুইজন একসাথে মাষ্টার্স করতে আবেদন করব সামনের বছরের সেপ্টেম্বর সেশনে নইলে আমার স্ত্রী এপ্লাই করবে আমি স্পাউজ ভিসায় এপ্লাই করব। স্বামী স্ত্রী একসাথে যাবার ব্যাপারে কিছু গাইডলাইন পাব আশা রাখি। সামনের পর্বগুলো দ্রুত লিখবেন এই প্রত্যাশা আর অনুরোধ রইল। ভাল থাকুন। অনেক অনেক শুভকামনা...
১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: স্পর্শের বাহির আপনার প্রশংসার জন্য ধন্যবাদ।
আমিও আবারও মনে করিয়ে দিতে চাই যে, কানাডাতে উচ্চ শিক্ষা সম্পূর্ন সরকারি ও গবেষনা বেসড পড়া-লেখা পুরোইটাই স্কলারশপ যুক্ত। এর জন্য আপনাকে কোন কনসাল্টিং ফার্মের সাথে কথা বলার দরকার নাই। আমার পোষ্ট গুলো অনুসরন করলে আর বর্নিত যোগ্যতা থাকলে যে কেউ এখানে ভর্তী হতে পারবে।
দুইজন একই সাথে একই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই কঠিন। এর জন্য অপেক্ষা করাও বড় ভুল। তাই যে কোন একজনের ভর্তী হলে অন্যজনে সাথে গিয়ে পরে কোন প্রফেসর যোগার করাটাই বুদ্ধুমানের কাজ।
৪ র্থ পর্ব এই সপ্তাহে দেবার চেষ্টা করব।
২২|
০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৬
স্পর্শের বাহিরে বলেছেন: আরেকটি মহা গুরুত্বপূর্ন বিষয় উল্লেখ করতে ভুলে গেছি সেটা হোল কলেজে মাষ্টার্স করলে কেমন হবে? খরচ অনেক কম ইউনিভার্সিটির থেকে। কিন্তু পরবর্তীতে কাজ পেতে/অন্য কোন ক্ষেত্রে সমস্যা হবার সম্ভাবনা আছে কি? ভাল কোন কলেজের নাম দিবেন প্লিজ?
১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমার জানামতে এখানে কোন কলেজে উচ্চ শিক্ষা হয় না। কলেজ গুলোতে সাধারনত কারিগরি ডিগ্রী দেওয়া হয়।
২৩|
০৯ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০২
ইকবাল নাওয়েদ বলেছেন: "উচ্চ শিক্ষার্থে কানাডা: ৪ র্থ পর্ব (ভাল বীজে ভাল ফসল: যেভাবে কনভিন্স করবেন একজন Made in Hervard Professor)" টা কখন পাবো? প্রফেসরদের টার্গেট করেছি কিন্তু কিভাবে আপ্রোচ করবো বুঝতে পারছি না ভাই। তাড়াতাড়ি পোস্ট দেন?
১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই সপ্তাহে দেওয়ার চেষ্টা করব।
২৪|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৮
শব্দহীন জোছনা বলেছেন:
+++++++++
+++
সুন্দর সিরিজ অনেকের কাজে লাগবে
১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২৫|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩০
নবীন মানুষ বলেছেন: ভাই চমৎকার এই সিরিজটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ....... পরের পর্বের অপেক্ষায় রইলাম........ আর একটা ব্যাপার, আমার বিএসসি শেষ হইছে আমি যদি মাস্টার্স করতে চাই সেক্ষেত্রে ফান্ড পাব কি না..........???
ভালো থাকবেন............
১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমিও আবারও মনে করিয়ে দিতে চাই যে, কানাডাতে উচ্চ শিক্ষা সম্পূর্ন সরকারি ও গবেষনা বেসড পড়া-লেখা (মাস্টার্স ও পিএইচডি) পুরোইটাই স্কলারশপ যুক্ত ।সুতরাং আপনার যদি উপরোক্ত যোগ্যতাগুলো থাকে তবে স্কলারশিপ না পাওয়ার কোন কারন নেই।
আপনাকে ধন্যবাদ।
২৬|
১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:০২
স্পর্শের বাহিরে বলেছেন: ভাইয়া IELTS এ ৭ বা ৭.৫ পেলে কি কম রেঙ্কিং এর কোন ভার্সিটিতে বিজনেসের সাবজেক্টে পিএইচডি এর ফান্ডিং এর জন্য এপ্লাই করা যাবে? আমি যেই শা এসোশিয়েটস নামের কনসাল্টিং ফার্মের কথা বললাম ওরা জানাল ওদের সাথে বেশ কিছু ভার্সিটির প্রফেসরদের যোগাযোগ আছে যা ভাল IELTS স্কোর করতে পারলে ফান্ডিং এর জন্য সহায়ক হবে। আপনি যেহেতু বার বার প্রেফেসর এর ব্যাপারে জোর দিয়েছেন তাই মনে হয় ওদের সহায়তা নেওয়াই ভাল। আমার এক বন্ধু ওদের মাধ্যমে ম্যাকডোনাল্ডসে যাচ্ছে সরাসরি চাকুরী নিয়ে।
পিএইচডি এর জন্য ব্যাংকে কি ৫০ লাখ টাকা দেখালে চলবে?
আর আপনার ২য় পর্বের এই কথাটির ঠিক মানে বুঝি নাইঃ "সেই ক্ষেত্রে প্রথমে মধ্যম সারির কোন বিশ্ববিদ্যালয় হতে MS ডিগ্রী নিয়ে পরে বড় কোন বিশ্ববিদ্যালয়ে PhD করতে পারবেন। আমি যে বিশ্ববিদ্যালয়টিতে পড়ি সেখানকার প্রায় ৯০% বাংলাদেশী ছাত্র-ছাত্রীই এই পদ্ধতি অনুসরন করেছে।" একটু ডিটেইল বলবেন প্লিজ? সিস্টেমটা কি?
আর সেই লেখায় একটি কমেন্ট করেছেন এরূপ "কানাডাতে ব্যাবসা প্রশাসনে পড়া-লেখা করাটা হাতি পোষার মত" আমি তো মাষ্টার্স করতে চাচ্ছি বিজনেসের সাবজেক্টে আর আমাকে বলা হয়েছে ২ বছরে সব মিলিয়ে ২৫ লাখের মতো লাগবে। বিষয়টি একটু ঘোলাটে লাগছে যদি ভেংগে দিতেন।
আর সব শেষে প্রস্তাব করছি এই সিরিজি আমাদের করা বিভিন্ন প্রশ্ন যেগুলোর উত্তর মন্তব্যে দিয়েছেন সেইগুলো মিলিয়ে আরেকটি পর্ব সাজাতে পারেন। হয়তো অনেকের কাজে আসবে। আবারো অজস্র ধন্যবাদ ভাই...
৩১ শে আগস্ট, ২০১২ ভোর ৪:০১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "আমার এক বন্ধু ওদের মাধ্যমে ম্যাকডোনাল্ডসে যাচ্ছে সরাসরি চাকুরী নিয়ে।"
ভাইরে ঐ ম্যাকডোনাল্ডসে কাজ করলেও ঘন্টায় ১০ ডলায় ২৫ সেন্ট পাবে আর বারে মদ সার্ভ করলেও একই পাবে। আর ম্যাকডোনাল্ডসের জব কোন ফুল টাইম জব না। আমার যতটুকু মনে হচ্ছে আপনার বন্ধু প্রতারকের পাল্লায় পড়েছে।
আমি যেই শা এসোশিয়েটস নামের কনসাল্টিং ফার্মের কথা বললাম ওরা জানাল ওদের সাথে বেশ কিছু ভার্সিটির প্রফেসরদের যোগাযোগ আছে এই তথ্য ১০০% ই ভুয়া মনে হচ্ছে।
সুতরাং যা করবেন ভেবে চিন্তে কইরেন।
আর আমি মনেী যে আমার সিরিজটি অনুসরন করলে যে কেউই নিজের চেষ্টায় কানডায় আসতে পারবে যদি উপরোক্ত যোগ্যতাগুলো থাকে।
২৭|
১২ ই আগস্ট, ২০১২ রাত ৮:৫৩
শােহদব্যাপারী বলেছেন: অসাধার একটা পোস্ট খুবেই ভাল লাগল ।ধন্নবাদ ভাই
৩১ শে আগস্ট, ২০১২ ভোর ৪:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২৮|
১২ ই আগস্ট, ২০১২ রাত ৯:০৮
শােহদব্যাপারী বলেছেন: আর একটা কথা বলতে ভুলে গেছি আমি ফিজিক্স থেকে Ms complete korce Chittegong university থেকে। akhon ame dasher baire jete cacche akhetre canadar kon versity te khob sohoje jete parbo janale upokrito hobo.r ame IELTS dibo samne september last week. r amr SSC-3.88,HSC-3.40,Hons-3.51 MS-3.46 ai poor result die ki kono scholarship manage kora somvob.janale besh valo lagbe.
R apnar next lekhar jonna wait kora suro korce.........
২৯|
১৪ ই আগস্ট, ২০১২ সকাল ৭:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
৩১ শে আগস্ট, ২০১২ ভোর ৪:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
৩০|
১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৫
ভবঘুরে ছেলেটি বলেছেন: ভাইডি... উদ্গ্রীব হইয়া বইসা আছি বাকি পর্বগুলার জন্য... বুঝতেছি ব্যস্ত আছেন... তাও তর সইতেছে না... ৭ দিন হইয়া গেল আন্ডারগ্রাড লেভেলের শেষ পরীক্ষা দিয়া বাইর হইছি... কানাডা যেমনেই হোক সেপ্টেম্বর ২০১৪ এর মধ্যে আসতে চাই, ১৩ এর মধ্যে হইলে তো পোয়া বার।
আমার ইউনিভার্সিটি অফ ক্যালগেরিতে পিএইচডি অধ্যয়নরত কাজিন পরামর্শ দিল, টোফেল/আইইএলটিএস বা জিআরই কিছু দেয়ার আগেই একবার প্রফেসরদের কে গুঁতা দিয়ে দেখতে... যদি পইটা যায়
সময় আর ঝামেলা দুইটাই বাঁচল। আর না হইলে তো পরে আবার চেষ্টা করা যাবে...
আপনার কি পরামর্শ?
৪/৫ টা প্রফেসর টার্গেট করা আছে... পটানের সিস্টেমটা জানা বাকি...
এট্টু তাড়াতাড়ি কিছু জ্ঞান ঝাড়েন অধমের উপর
৩১ শে আগস্ট, ২০১২ ভোর ৪:০৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "আমার ইউনিভার্সিটি অফ ক্যালগেরিতে পিএইচডি অধ্যয়নরত কাজিন পরামর্শ দিল, টোফেল/আইইএলটিএস বা জিআরই কিছু দেয়ার আগেই একবার প্রফেসরদের কে গুঁতা দিয়ে দেখতে... যদি পইটা যায়
সময় আর ঝামেলা দুইটাই বাঁচল।"
বুদ্ধিটা খারাপ না আবার খুব রিষ্কিও। মনে রাখবেন যে আপনার ফান্ডিং এর একটা বড় অংশ আসবে টিচিং এসিষ্টেন্ট হিসাবে। সুতরাং যদি ভাল ইংরেজি জানা না থাকে তবে চোখে সরষের ফুল দেখবেন। ছাত্ররা অভিযোগ করলে পরের সেমিষ্টারে Teaching Assistantship নাও পেতে পারেন। সেক্ষেত্রে বাংলেদেশ থেকে বাবার জমি বিক্রি বা ব্যান্কে জমানো টাকে নিয়ে গিয়ে চলতে হবে।
৩১|
২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৪০
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: পরের পর্বগুলো আসতে আর কত দিন? ![]()
৩১ শে আগস্ট, ২০১২ ভোর ৪:০৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি, আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো এক দল মেধাবি বাংলাদেশীর মাতৃভাষা বাংলায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের উদ্যোগ জরিত হয়ে পড়ার জন্য একটি দেরি হচ্ছে চতুর্থ পর্বটি দিতে।
৩২|
২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৩৯
অনুপম রায় (বাবু) বলেছেন: Mr. Writter I am waiting for your fourth topics from many days. Please do it.
৩১ শে আগস্ট, ২০১২ ভোর ৪:০৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ভাইডি, আমি
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো এক দল মেধাবি বাংলাদেশীর মাতৃভাষা বাংলায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের উদ্যোগ জরিত হয়ে পড়ার জন্য একটি দেরি হচ্ছে চতুর্থ পর্বটি দিতে।
৩৩|
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১০:০৮
ডিসকো বান্দর বলেছেন: ভাইরে,
এডুকেশন ডিগ্রী ফ্রম ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া ক্যামন হবে?
৩১ শে আগস্ট, ২০১২ ভোর ৪:১৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সাব্বির ভাই, উত্তর দিতে একটু দেরি হল বলে দুঃখিত।
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া হচ্ছে কানাডার প্রথম ৩ টি বিশ্ববিদ্যালয়ের একটি। সেই সাথে পৃথিবীর অন্যতম ভাল বিশ্ববিদ্যালয়। সুতরাং কোন কিছু চিন্তা না করে ভর্তী হয়ে যান ।
আর একটা তথ্য দিতে ভুলে গেছি যেটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরে অবস্হিত বিশ্ববিদ্যালয়টি
৩৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩১
ইকবাল নাওয়েদ বলেছেন: ভাই, প্রফেসর কনভিন্সের ব্যাপারে আপনার পরবর্তী পোস্টটা নিতান্তই জরুরী আমার জন্য। আমে বেশ কয়েকভাবেই মেইল করেছি, তাদের রিসার্চের প্রতি ইন্টারেস্ট দেখিয়ে, আমার রিসার্চের সাথে মিল দেখিয়ে, আবার শুধু আমার প্রোফাইল ইনফরমেশন পাঠিয়ে। কিন্তু এখন পর্যন্ত সেরকম পজিটিভ কোন রিপ্লাই পাইনি। আমার জি আর ই স্কোর ৩০৯/৩৪০ এবং টোফেল ১০৩/১২০। মাস্টার্সের সিজিপিএ ৩ পয়েন্ট ৮৯ আউট অব ৪। তাই বুঝতে পারছি না কোন জায়গায় ভুল হচ্ছে, নাকি আমি এখনো পর্যাপ্ত পরিমানে চেষ্টা করিনি। আপনার পোস্টটা পড়লো হয়ত বুঝতে পারতাম। অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
৩৫|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৩
রবি কিরণ বলেছেন: পরের পর্বগুলো আসতে আর কত দিন দেরি হবে?
৩৬|
২২ শে মে, ২০১৩ দুপুর ২:২৬
গ্রীনলাভার বলেছেন: কামাল ভাই আমিও আপনার সাথে একমত - উচ্চ শিক্ষার জন্য মিডিয়া একটি প্রতারনা ছাড়া আর কিছুই না।
৩৭|
২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৫৮
ভালবাসা007 বলেছেন: আমি মাদ্রাসায় পড়ি , এতে কোন সুযোগ আছে কি আমার জন্য?
৩৮|
১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮
সোহানী বলেছেন: প্রয়োজনীয় ও সমপোযোগী পোস্টের জন্য ভালো লাগা ও ধন্যবাদ। +++
৩৯|
০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৩৪
কারিমা শারমিন বলেছেন: উচ্চ শিক্ষার্থে কানাডা: ৫ ম & ৬ষ্ঠ পর্ব কবে দিবেন.
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১২ সকাল ৭:৫৯
েমা আশরাফুল আলম বলেছেন: আমারও একই অবস্থা হইছিলো, MS এ 3.973/4 GPA, আর ২১ টা পেপার নিয়াও আমার এপ্লিকেশন ফেইল করছিলো, ডাইরেক্ট গ্রাড স্কুলে এপ্লিকেশন করছিলাম University of Alberta তে, লিখছিলো এরকম তোমার গবেষণা ফিল্ডে আমাদের সুইটেবল সুপারভাইজার নেই।
প্রফেসর ধরাই যুক্তি যুক্ত।