| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ূন আহমেদের লেখার সাথে আমার পরিচয় খুব সম্ভবত
ক্লাস থ্রি তে। বাসায় "মন্দ্রসপ্তক" আর "দূরে কোথাও"
বইটা ছিলো। যদিও আমার জন্যে সে সময়
বইগুলো পড়তে বারণ ছিলো(বড়দের বই বিধায়)। তারপর ও
আমি লুকিয়ে লুকিয়ে সুনীল, সমরেশ এর সাথে সাথে হুমায়ূন
আহমেদ এর বইগুলো ও পড়ে ফেলেছিলাম(যদিও সে সময়
বইয়ের ভাবার্থ বেশির ভাগই বুঝতাম না)
একটা সময় আমার জীবনের লক্ষ্যই ছিলো হুমায়ূন
আহমেদের সব বই কিনে ফেলা। বৃত্তির টাকা হাতে পাওয়ার
পর আমার একমাত্র চিন্তা ছিলো সব টাকা দিয়ে হুমায়ূন
আহমেদের বই কিনে ফেলব। এস এস সি পরীক্ষার তিন দিন
আগে ও আমি ডুবেছিলাম হুমায়ূন আহমেদের বইয়ে।কারণ
যে বইটা পড়ছিলাম ( নাম মনে করতে পাড়ছি না)
তা ছিলো 350+ পেজ এর। ওটা শেষ না করা পর্যন্ত মাথায়
অন্য কিছুই ঢুকছিল না।
আমি তখন রীতিমত হুমায়ূন আহমেদীয় জগতে বাস করতাম।
প্রবল ঘোরগ্রস্ত বালিকা যাকে বলে। যে ঝুম
বৃষ্টিতে কলেজ থেকে ফেরার পথে রিকশার হুড
নামিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফেরে,রাতের বেলা প্রবল
বৃষ্টিতে ভিজে বৃষ্টি বিলাস করে, অপূর্ব জোছনায়
যে জ্যোৎস্না স্নান করে, ছাদে পাটি বিছিয়ে শুয়ে একাগ্র
দৃষ্টিতে যে তারা দেখে তারাগুলো সত্যিই তার
কাছে নেমে আসে কিনা তা বোঝার জন্যে।
লেখকের মৃত্যুর কিছুদিন পরই নুহাশ পল্লীতে যাই অন্তিম শয্যায় শায়িত লেখক কে একটিবার দেখার জন্যে।কবর যিয়ারত করার পর
সবাই যখন চলে আসবে আমার ইচ্ছে করছিল আরও
কিছুটা সময় থাকি প্রিয় লেখকের পাশে। ঠিক সে মুহূর্তেই
নামল ঝুম বৃষ্টি, তাই আরো বেশ কিছুটা সময়
সেখানে আটকে ছিলাম।হয়তো প্রকৃতি ও চাইছিল আমার
ইচ্ছেটা পূরণ হোক।
প্রিয় লেখক, আপনি যেখানেই থাকেন না কেন পরম করুনাময়
যেন তার অশেষ করুণা ধারায় আপনাকে সিক্ত করেন।
আপনি বেচে থাকবেন আমার মত আরও লক্ষ লক্ষ পাঠকের
ভালোবাসায়,বেচে থাকবে হিমু, মিসির আলী, শুভ্র আর
রুপা ও।
২|
১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩০
মৃন্ময়ী মৃত্তিকা বলেছেন: আমিন
৩|
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৮
খেয়া ঘাট বলেছেন: প্রিয় লেখক, আপনি যেখানেই থাকেন না কেন পরম করুনাময়
যেন তার অশেষ করুণা ধারায় আপনাকে সিক্ত করেন।
আপনি বেচে থাকবেন আমার মত আরও লক্ষ লক্ষ পাঠকের
ভালোবাসায়,বেচে থাকবে হিমু, মিসির আলী, শুভ্র আর
রুপা ও।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
৪|
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৯
খেয়া ঘাট বলেছেন: ১ বছর ১০ মাসে মাত্র ১ টি পোস্ট।
আপনার ধৈর্যের প্রশংসা করলাম।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৫
শহুরে আগন্তুক বলেছেন: যেখানেই থাকুন না কেন , ভালো থাকুন । আমিন ।