| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিনুক নীরবে সহো,ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও।
এই লন প্রথম পর্ব
বিয়ার গেইটে গেলাম, গেইট ধরা হইছে । লগের বন্ধু কয় তোর পাগড়ি কই ?? কাম সারাইসে !! পাগড়ি তো কিনা হয় নাই!! আমি কইলাম এইটাই ফ্যাশান , আর পেচগি লাগাইস না
। গেইটে দেহি মহা গাঞ্জাম । এয়ারপোর্ট কাওলা সিভিল এভিয়েশন স্কুলে বিয়া । দুনিয়ার মাইয়া আর পোলা , সব এগো কলোনীর ।দেহি ফিতা লাগাইছে , আমার আরেক দোস্ত পুলক কয় , কাঁচি দেও, টেকা দিতাসি, কয় টেকা ??
গেইটের পোলাপাইন কয় ৫০০০০ টাকা । আমি লগে লগে পিছন দিকে রওনাদিলাম, এই প্রথম জীবনে পিছু হটলাম। সবাই কয় আয় হায় , পোলা যায় কই ?দোস্ত সুমন কয় , টেকা জমাইতে যাইতেছে , এই টেকা জমাইয়া পরে আইসসা ফিতা কাটব
।
এও টা হইল খেলা, সবাই বিয়ার দিন জোর কইরা ফিতা কাটে , আর আমরা টেকা জমাইতে পিছনে গেলাম গিয়া ।ময় মুরুব্বিরা আমারে তোয়াজ কইরা ধইরা আনলো , কই কিছু দিয়া ভিতরে ঢুকো । আরেক দোস্ত আট আনা, এক টাকার কয়েন মিলাইয়া টোটাল ২০০০ টেকা বাইর কইরা দিলো ।
আর মুখে কইলো , যদি এর বেশী টেকা আমাগো কাছে খুইজা পান , তাইলে আপ্নাগো জুতা , আমার গাল
। এই দিক খেয়াল করলাম , দোস্ত পুলক ফিতা কাটতে গিয়া , আমার বউর বান্ধবী বেলীর হাত চা চাইপা ধরছে(শালা পুরা লুল ), দুই জনের দিক এ দুই জনের কি রকম দৃষ্টি
:#>
!! আহহা হা
যাই হোক , সিনেমা মঞ্চে উইঠা বইলাম, জীবনে এই ফার্ষ্ট। নার্ভাস হইয়া গেলাম।(খালি কান্নি দিয়া চাইয়া দেহি , ০১নং মন উদাস করে অন্য দিকে তাকাইয়া আছে )সবাই আমারে দোয়া দিতে আসে , আর আইসসাই কয় , মাথার পাগড়ি কই ?? এত পাগড়ি পাগড়ি শুইন্না , পাশের থেকে কে জানি , তার বহুল ব্যবহারকৃত রুমাল খানা আমার মাথায় বাইন্ধা দিলো (টুপি একখান ছিলো পিছনের পকেটে , কিন্তু সাইযে ছোট্ট) ।আমার মনে হয় ,রুমাল মাথায় দেওয়া বর-- এই প্রথা আমার থেকেই শুরু হইছে । ফটকা বান্ধবী গুলা আইসা খালি পাস থেকে গুতা দেয় । একজন কয়,'' বিপ্লব ভাই , আপ্নারে জোশ লাগতেছে "। আমি আর পারলাম না কইলাম,আমার বউ র লগে যায়গা চেঞ্জ কইরা বস, তোমারেই বিয়া করমু
! সে কয় ছিঃ ছিঃ (এই কথা সে আবার তার বান্ধবীরে কইতে ভুলে নাই । বাসর রাইতে , আমার বউ কয় ,চরিত্র ঠিক করবা কিনা কও ? আমি তো পুরা বেকুব
!)
কাজী আইলো , কয় সাক্ষর দেন । এই সময় টেনশন হইলো ভীষণ। স্বাক্ষীর যায়গায় স্বাক্ষর দিতে গেলাম, সবাই হায় হায় কইরা উঠলো ।দোস্ত পুলক সবাইরে কয় , কেউ টেনশন নিয়েন না , জীবনে অর প্রথম বিয়া তো, তাই টেনশন হইতেছে , অভ্যাস হইয়া গেলে সব ঠিক হইয়া যাইবো
।
দোয়া দরুদ পড়া শেষ , শুরু হইলো , জয়েন্ট ফটো সেশন । বউ আমার পাসে , হাসি হাসি মুখ । আমার ও হাসি হাসি মুখ । কিন্তু ভিতরে কাহিনী অন্য । বউ দাতের ফাঁক দিয়া কয় , কোন বেকুব রে বিয়া করলাম , বিয়ার দিন পাগড়ি নাই ! আমি ও হাসি মুখে সবার দিকে হায় হেলো করতে করতে চিকন, শয়তানি স্বরে কইলাম , এক টুপি ভুইল্লা গেছি , মাগার অন্য টুপি আনছি
।বউ কয় , তোমার শরম করে না , এই সব ভালগার কথা কইতে ? আমি কইলাম, ভালগার ??কি কও তুমি ?? পিছনের পকেট থেকে হাতরাইড়া টুপি বাইর করলাম
।
খাওন-দাওন শেষ। বাসর রাইত হইবো । গিয়া দেখি সেইখানে ও মহা প্যাচাল । কত ফটো সেশন, আর কত নিয়ম কানুন ।দোস্তরা সব চইল্লা গেছে , মাগার আমি তো টেনশনে । এর আগে ও টেনশন হইছে , খালি পায়ে বাসর ঘরে ঢুকছি , বিয়ার আসর থেকে জুতা চোরে লইয়া গেছে ।বেইজ্জুতির এক শেষ
। গেইটে টেকা কম দিছি , এই জন্য নাকি এই কাহিনী হইছে ।মুরুব্বিরা কইলো , জামাই বউ মিল্লা এক লগে নামায পড়তে হইবো । এইটা সুইন্না তো আমি ভীষণ শরম পাইলাম , ইহ জীবনে মাইয়াগো লগে নামাজ পড়ি নাই । এইডা কেমন কথা ?? পড়তে হইলো , আয়নায় নাকি মুখ দেখতে হয় । দেখলাম , লগে বউ রে এক মহা ভেংচি কাটলাম
।
বাকী কাহিনী খুব একটা মনে নাই , আর তাছাড়া এখন চা খামু , সামুতে এতো সময় দিয়া লাভ আছে নাকি কোনো
:-< ??
ভালো কথা , এই লন ফুটূ, ১৯৯৬, ০২রা জুন
.
.
২|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৪
উণ্মাদ তন্ময় বলেছেন: এইবার গল্পেও পিলাস
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৫
নিমচাঁদ বলেছেন: এইটা গল্প না সোনা , বাসর রাইতের ইজ্জত যাওয়ার কাহিনী
৩|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৫
বেঈমান আমি বলেছেন: এক টুপি ভুইল্লা গেছি , মাগার অন্য টুপি আনছি ।বউ কয় , তোমার শরম করে না , এই সব ভালগার কথা কইতে?
পুরাই লুল।পাগড়ি ছাড়া বিয়া
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪১
নিমচাঁদ বলেছেন: সত্য কথাই বলছি , পিছনের পকেটে তো অন্য টুপি ছিলোই, লুল কইলেন ক্যান ??
আজিব !!!!!
দুনিয়াতে কি ভালো মানুষের দাম নাই ??
৪|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৭
অনির্বাণ রায়। বলেছেন: উণ্মাদ তন্ময় বলেছেন: ফটুতে পিলাস
৫|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৯
কি নাম দিব বলেছেন: ইহা কত সালের ঘটনা ভাইয়া?
ছবিটা খুব কিউট হয়েছে
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৭
নিমচাঁদ বলেছেন: বালিকা , সন তারিখ দেওয়া হইয়াছে , তার আগে বলো , সন টা তোমার জন্মসালের আগে কিনা ??
আগে হইলে পোষ্ট পড়বা , পরে হইলে , সাবালিকা হইয়া পড়তে পারবা
৬|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৯
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: উস্তাদ আপনেরে আর কিছু কওন লাগবো না, আপনে চা খান।
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৪৬
নিমচাঁদ বলেছেন: হ ঠিক কইছো , এই জীবনে খালি নিরামিষ চা ই খাইয়া গেলাম,
আর মানষেরে দেখলাম, অনেক রকম বিস্কুট দিয়া চা খায়
৭|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৪
ধূসরধ্রুব বলেছেন: আপনে এত পিচ্চি আছিলেন
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫২
নিমচাঁদ বলেছেন: আমি সত্যি কইরা কইছি , আমি ২৪ ছিলাম, মাগার আমার ম্যাডামের 'চার্টিফিকেট' বয়স কইতাম পারমু , অইটা ২২ ছিলো , মাগার এর বাইরে কিছু আছে কিনা , এই জীবনে জিগাইবার সাহস পাই নাই
৮|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৬
ইমতিয়াজ নিঠু বলেছেন: বস জব্বর হইছে
৯|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৬
ইকরাম উল্যাহ বলেছেন: হে হে!
বাকি কাহিনিও শুনব! !
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০১
নিমচাঁদ বলেছেন: বাকী কাহিনী সিম্পল ।
ম্যাডাম মার্কেটে গেলে , পোলাপাইন লইয়া , ঘর পাহারা দেই
১০|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৯
ফয়সাল তূর্য বলেছেন: হাহা! দারুন, একই দিনে ২ পর্ব!
+++
১১|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০০
স্বর্ণমৃগ বলেছেন: দারুন! ফটো এবং লেখা দুইটাতেই প্লাস!
১২|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০২
আমি তানভীর বলেছেন: মজা পাইলাম
ভবিষ্যতে কামে দিব এই পোষ্ট ![]()
১৩|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পুরাই লুল!
ব্যাপক মজা পাইলাম।
বিয়া যে এত্তো মজার, আজ টের পাওয়া শুরু!
১৪|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৪
নিখিলেস প্যারিসে বলেছেন: মজার জিনিস...
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০০
নিমচাঁদ বলেছেন: মজার জিনিশ ??
আগে করেন , দেন বুঝবেন , জীবনে কি জিনিশটা হারাইছেন ?
কোন জিনিশ ??
যেই ডার লাইজ্ঞা আমরা ৭১ এ যুদ্ধ করছি
১৫|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১৩
মনে নাই বলেছেন: চা খাওয়া শেষ কইরা আইসা বাকী কাহিনী লিখেন, ছোড গল্পের লাহান হটাত কইরা শেষ কইরা দিলে মানমু না।
প্রথমে ভাবছিলাম আপনি সহজ-সরল ভোলাবালা একজন মানুষ, এখন দেখছি আমার ধারনা পুরাই ভুল, ঠিক ১০০% উল্টা, আপনিতো দেখি বাল্যকাল থেকেই ...... একশেষ।
গরমকালে বিয়ে না করে কয়েকমাস আগে করলেইতো শীতকাল পাইতেন।
অবশেষে প্রেমকাহিনীর শুভ সমাপ্তিতে ভালো লাগলো, আর বিবাহিত জীবন কাটতে থাকুক অনাবিল হাসি-আনন্দে।
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৫
নিমচাঁদ বলেছেন: বাল্যকাল থেকে যাই ছিলাম, অপকারী ছিলাম না ।তবে যোদ্ধা ছিলাম, যুদ্ধে জিততে হইলে , শীত আর গরম কোন উপলক্ষ না ।
মাহিন, অনন্যা আর অতন্দ্রিলা আর আমরা দুই জন অনাবিল আনন্দেই আছি , দোয়া করবেন
১৬|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১৫
সুরঞ্জনা বলেছেন:
১৭|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১৬
জাতির নানা বলেছেন:
তুমি একখান চিজ মিয়াঁ
সিরিয়াল ভাইঙ্গা তুমি
কেমতে করলা বিয়া
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪১
নিমচাঁদ বলেছেন: সিরিয়ালের কথা বাদ দিন ,
চার থেকে থেকে উপরের দিকে ১ না ৩ ?
১৮|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩২
শিশিরের শব্দ বলেছেন: Hai!Hai!Pagri charai biye :p :p
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৮
নিমচাঁদ বলেছেন: কাহিনী সত্য , ছবি তাই বলে কিনা বলেন ??
বিয়েতে পাগড়ির কমতি ছিলো , কিন্তু ভালোবাসার পরিপুর্ণতা ছিলো।
১৯|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৬
জিসান শা ইকরাম বলেছেন:
হা হা হা , খুব ভালো লাগলো আপনার বিয়ে কাহিনী
পাগড়ী ছাড়া বিয়ে
২০|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৭
নিশাচর ভবঘুরে বলেছেন: আপনের বিয়া দেখে, বিয়া করতে ইচ্ছে করছে। ২৫ বছর হয়ে গেলো,বিবাহের স্বাদ
পাইলামনা।
আপনার বিবাহে ++
(হাতে কি কোনো সুন্দরী কন্যা আছে? :#> :#> :!> :!> :!> :!> :!> )
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫০
নিমচাঁদ বলেছেন: ২৫ বছর যখন কাটছে , আর ২০ বছর অপেক্ষা করো
নিজ কন্যা বড় হইলে , চিন্তা কইরা দেখমু
২১|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৮
Observer বলেছেন: বিয়া করমু
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৭
নিমচাঁদ বলেছেন: কেও কি মানা করছে ?? গোলাম হইতে যে চায় , কে তারে স্বাধীনতা শিখাবে ?
২২|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৩
আশকারি রহমান বলেছেন:
বাকী কাহিনী খুব একটা মনে নাই , আর তাছাড়া এখন চা খামু , সামুতে এতো সময় দিয়া লাভ আছে নাকি কোনো
:-< ??
৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২১
নিমচাঁদ বলেছেন: আঙ্কেল , তুমি আবার বড়দের ব্লগে আসছো??![]()
২৩|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৬
নাজনীন১ বলেছেন: ১৯৯৬ সালের ঘটনা ঠা ঠা মুখস্থ!!! ব্যাপক শান্তিতে আছেন বোঝা যায়। আমাদের ভাবী খুব ভাল। ![]()
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩০
নিমচাঁদ বলেছেন: উনাকে খারাপ বলার সাধ্য আমার নাই । কেনো ? উদাহরণ দেই ।
আমাদের প্রথম সন্তান মাহিন , অটিস্টিক। সেটা উনি বের করেছেন । একা তাকে নিয়ে , অনেক দেশে নিয়ে চিকিতসা করিয়েছেন , নিজে মাষ্টার্সের পর স্পেশাল এডুকেশন নিয়ে বি এস এড করেছেন , এম এস এস এড করছেন । অটিস্টিক স্কুলে চাকুরি করছেন , বিদেশের অনেক কোর্স করেছেন ।ছেলের জন্য উনি জীবনের সকল ত্যাগ এর উদাহরণ হয়ে রইছেন আমার কাছে এবং অনেক বাবা মায়ের কাছে ।
২৪|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১০
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমার একটা স্বভাব হইলো সামুর কারো ১ টার বেশি পোস্ট প্রিয় তে না নেওয়ার।আমি রম্য লেখি ও বালা পাই বইলা না আফনের লেখার গুনে আমি আফনের এই পর্ব খান ও ফিরিয় তে নিতে বাইধ্য হইলাম ![]()
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৩
নিমচাঁদ বলেছেন: আমারে পটাইয়া লাভ নাই , মনের ক্যালেন্ডারে আপনার ভইনের বিয়ার তারিখ লিখা আছে । দাওয়াত নাই পাইলে , কোপা শামসু রে হায়ার করমু
২৫|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১৬
মুহাম্মদ ফয়সল বলেছেন: বাধ্য হইয়া প্রথম পর্ব পরতে যাইতাছি....
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৬
নিমচাঁদ বলেছেন: আপনি তো মিয়া আমার মতন সিরিয়াল ভংগ করলেন??
এতো চালাকি , ভালু না
২৬|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৪
ফায়সাল হারুন বলেছেন:
২৭|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৪
ছাইরাছ হেলাল বলেছেন:
সামুতে সময় দেয়া ঠিক না , ঠিক না ।
২৮|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩১
গুরুজী বলেছেন:
২৯|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৯
ইসটুপিড বলেছেন:
আগে করেন , দেন বুঝবেন , জীবনে কি জিনিশটা হারাইছেন ?
আপনে কি হারাইছেন? ![]()
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৫০
নিমচাঁদ বলেছেন: তুমি যা ভাবছো , তা না শয়তান
আমি কিন্তু বিয়ার আগে তোমাগো মতন কুমারত্ব হারাই নাই
আল্লাহ পাক আমার ইজ্জত রাখছেন ।
৩০|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪০
চেয়ারম্যান০০৭ বলেছেন: দাওয়াতের কতা কইয়া
দুক্কু দিলেন মিয়া ![]()
ভাইস্তা আর আফনে
বইবেন বেবাকতের সামনে ![]()
কইতে নাইগো শরম
লেখা হইছে চরম ![]()
পারলে এমুন লেখা আরো লেইখেন ![]()
৩১|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৩
মোঃমোজাম হক বলেছেন: বেপক সন্দেহ জাগছে ছবিটা আপনারই কিনা,যাই হোক বিয়ের কাহিনী কিন্তু বেশ আনন্দের সঙ্গেই পরিবেশন করেছেন।আমাদেরও ভাল লাগলো।এখন নুতন করে ভাবীসাবের গুতা না খেলেই হয়
৩১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৭
নিমচাঁদ বলেছেন: ভাই , ছবি নিয়া আমি ০২নং গিরি করি না , কিন্তু অনেকেই করে ।
এই যেমন আপনার প্রপিক এ চশমা নাই , কিন্তু পিকনিক এ দেখলাম বিরাট 'চমশা'
বাই দ্যা ওয়ে, দাউদ ভাই কেমন আছেন ?? পিকনিক উনারে খেদমত করতে পারি নাই , মনে কষ্ট নিতে মানা করবেন , উনার কষ্ট , আমাদের জীবন নষ্ট
৩২|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৯
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভালো লাগল ![]()
৩৩|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০২
সবুজ সাথী বলেছেন: জট্টিল কাহিনী।
ভাবীরে তো আপনার চাইতে লম্বা মনে হচ্ছে।![]()
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৩
নিমচাঁদ বলেছেন: জ্বি না , অত সহজ না ।
আমি ৫ফিট ১০ , আর ভাবী ৫ ফিট ৬
আমি উপরে আছি না ??
৩৪|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০৬
দেশী পোলা বলেছেন: এইটা কি ছবি না বাল্যবিবাহের হাতেনাতে প্রমান!
এই বালকরে বিয়া করার জন্য মহিলার সশ্রম কারাদন্ড হওয়া উচিত
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২১
নিমচাঁদ বলেছেন: ভাবছিলাম , বউ রে এই ব্লগ দেখামু না , এখন দেশীপোলার কমেন্টের লাইজ্ঞা দেখাইতে হইবো (বয়স নিয়া কথা কইলে তাবত নারী কুল কিন্তু মাইন্ড খায়)।
ভাবীর কিন্তু পূরান জুতা মেলা , দেশী বালুক, সাধু সাবধান ।![]()
৩৫|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৬
মিরাজ is বলেছেন: শুভকামনা আপনার পরিবারের জন্য। এমন মজা করে লিখেছেন, বুঝতেই পারছি আল্লাহ অনেক সুখে শান্তিতে রেখেছেন। ভালো থাকুন প্রতিনিয়ত সেই কামনা করি।
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২২
নিমচাঁদ বলেছেন: আলহামদুল্লিয়াহ
আপনার জন্য ও শুভকামনা
৩৬|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৩
লিন্কিন পার্ক বলেছেন: জীবনে অর প্রথম বিয়া তো, তাই টেনশন হইতেছে , অভ্যাস হইয়া গেলে সব ঠিক হইয়া যাইবো
৩৭|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৭
মনে নাই বলেছেন: লেখক বলেছেন: বাল্যকাল থেকে যাই ছিলাম, অপকারী ছিলাম না। -আপনি যে অপকারী নন বরং সবার উপকার করার চেষ্টা করেন সেটা আমরা জানি, উপকারী না হলে কি আর কেউ কাউকে আইফোন কিনে দেয়!!!!!
৩৮|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৮
অগ্নির বলেছেন: হা হা হা ! মজা পাইসি !
৩৯|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩১
স্বাধীকার বলেছেন:
অসাধারণ গতিময় বর্ননায় বিবাহের গল্প শুনে নিম ভাইকে বিবাহপূর্ব ব্যাপক দুষ্ট হিসাবে চিত্রিত করা যায়। ব্যক্তি জীবনে মানবিক মানুষ নিম ভাইকে ভাবীর মতো সংগ্রামী মানুষ যে সুখে রেখেছে তা আন্দাজ করতে পারি। পারিবারিক শান্তির জন্যই আমদের উপার্জন সকল প্রচেষ্টা-তা আপনার জীবনে সত্যিই কাজে লেগেছে। একটি সুখী পরিবার আমাদের নিয়তম কাম্য-নিম ভাইয়ের বেলায় কার্যকরী আছে। ভাবীকে সালাম দিবেন। আর অটিস্টিক সন্তানের পিতা মাতা হওয়ার জন্য বহু বহু যোগ্যতা লাগে-যা আপনাদের আছে। অটিস্টিক শিশুটি আমাদের সবার, আমাদেরই আপনজন।
বাকী ঘটনা ভুলে না গেলেও ঘরে শান্তি দেবীর কাছে আহত হওয়ার রিস্ক আপনি নিতে চাননি। কিন্তু অস্থির পাঠক তা মানবে কেন? দ্রুত বাকী অংশ চাই চাই। আপনার ছবিটা আমি একটু ঠিক করে দিবো একটু পরে। এই ছবিটি দুটি জীবনের ইতিহাস, পরবর্তী জীবনে শান্তির প্রতীক-তাই ছবিটি আমাদের অনেক মূল্যবান। তাছাড়া ব্লগের অবিবাহিত বান্দর গুলোও জন্যও কাজে লাগবে, শিক্ষার তো শেষ নেই। ভালো থাকবেন।
৩১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৩
নিমচাঁদ বলেছেন: এতো বিরাট মন্তব্যের লাইজ্ঞা , রিভার্স বিরাট মন্তব্য লেখা উচিত ছিল কিন্তু কিছু ইজি কাজে বিজি আছি , তয় ছবি আসলেই শান্তির প্রতীক । ছবি দেখে মনে হয় আসলেই এক সময় আর যাই কিছু হোক , গোলাম ছিলাম না
ব্লগের লুল গুলার কথা বাদ দেন , এই গুলা আমার ০১নং এর মতন ধরা খাইবো
৪০|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৪
ছোটমির্জা বলেছেন: ১। দোস্ত সুমন কয় , টেকা জমাইতে যাইতেছে , এই টেকা জমাইয়া পরে আইসসা ফিতা কাট।
২। আমি আর পারলাম না কইলাম,আমার বউ র লগে যায়গা চেঞ্জ কইরা বস, তোমারেই বিয়া করমু ! সে কয় ছিঃ ছিঃ (এই কথা সে আবার তার বান্ধবীরে কইতে ভুলে নাই । বাসর রাইতে , আমার বউ কয় ,চরিত্র ঠিক করবা কিনা কও ? আমি তো পুরা বেকুব !)
৩। স্বাক্ষীর যায়গায় স্বাক্ষর দিতে গেলাম, সবাই হায় হায় কইরা উঠলো ।দোস্ত পুলক সবাইরে কয় , কেউ টেনশন নিয়েন না , জীবনে অর প্রথম বিয়া তো, তাই টেনশন হইতেছে , অভ্যাস হইয়া গেলে সব ঠিক হইয়া যাইবো
৪। শয়তানি স্বরে কইলাম , এক টুপি ভুইল্লা গেছি , মাগার অন্য টুপি আনছি ।বউ কয় , তোমার শরম করে না , এই সব ভালগার কথা কইতে ?
৫।দোস্তরা সব চইল্লা গেছে , মাগার আমি তো টেনশনে । এর আগে ও টেনশন হইছে , খালি পায়ে বাসর ঘরে ঢুকছি , বিয়ার আসর থেকে জুতা চোরে লইয়া গেছে ।বেইজ্জুতির এক শেষ । গেইটে টেকা কম দিছি , এই জন্য নাকি এই কাহিনী হইছে ।
(আমি দেহি পুরাডাই কপি করে ফেল্লাম!!)
---------
দাঁড়ান বস, একটু হাইসা আসি--
কি চমৎকার করে যে লিখেছেন ভাই!! আমি এখনও হাসতাছি।
ফটুকটা চমৎকার। সুখের পাতে মুড়ে থাকুক আগামী দিন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৭
নিমচাঁদ বলেছেন: শুইন্না ভালু লাগ্লো
৪১|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৮
ছোটমির্জা বলেছেন:
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: উস্তাদ আপনেরে আর কিছু কওন লাগবো না, আপনে চা খান।
-------------খিক খিক
৪২|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪০
বড় বিলাই বলেছেন: অভ্যাস হইয়া গেলে সব ঠিক হইয়া যাইবো
কয় কী রে? কয়টা কইরা অভ্যাসটা করছেন?
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ২:১৯
নিমচাঁদ বলেছেন: যেই পুলকের কথা কইলাম , সে এখন কোন এক পারটিকেল কোম্পানির জি এম
সে এবং আমি দুই জনেই একটাই করছি আর ইন সাল্লাহ , এই পথে আর ভুলে ও পারা দিব না ।
এতো হাই রিস্ক নিছি ওই বয়সে , এই টা এখন চিন্তা করলেই , গা হিম হয়ে যায় ।
৪৩|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪২
নীরব দর্শক বলেছেন:
![]()
হাসতে হাসতে শ্যাষ। আরেক পর্ব চাই ঈ চাই। আসল জায়গায় শেষ করছে।
শুভ কামনা।
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৩০
নিমচাঁদ বলেছেন: আসল জায়গা মান এ ??
বাসর রাইতে এর চেয়ে বেশী কাহিনী হয় নাকি??
আপনার অভিজ্ঞতা টা খুইল্লা কন তো
৪৪|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৭
সবুজ ভীমরুল বলেছেন: আপনার কচি বয়সের ছবি দেইখা বড়ই পুলকিত হইলাম!!
শাক্ষীর জায়গায় স্বাক্ষর দিতে গেসিলেন??? আপনার বন্ধু পুলক কিন্তু খুবই বুদ্ধিমান!!
আচ্ছা আপনে রুসমতের সময় সরবত খাইতে গিয়া শালিদের ঠুয়া খান নাই?? আর শালা শালিদের কাছ থেইকা কিভাবে ছিল্ খাওয়া থেকে বাচা যায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করলে ভাল হয়! ভবিষ্যতে কাজে দেবে!! আমি কিন্তু খুব কিপ্টা, গেইটা ৫০০/৬০০ এর বেশী দিতে ইচ্ছুক না!!
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ২:২৯
নিমচাঁদ বলেছেন: শরবতের কাহিনী মনে পইড়া গেলো ।
বউর বান্ধবী শরবত লইয়া আইলো । চিনি কিন্ত বেশী নাই , মাপ মতন । আমি খুশী হইয়া তার গাল ধইরা , একটু ঠুনা দিলাম ।
এই কথা এখনো শুনতে হয় , কিছু হইলেই বউ কয় , তোমার চরিত্রে তো আমি জানি , বাসর রাইতে মুক্তির গালে ঠুনা দিছো ।
বাই দ্যা ওয়ে , আমি কিন্তু লুল না , মুক্তিরে ছোট্ট বোন হিসাবেই ঠুনা দিছিলাম , কিন্তু জগতের কেউ এইটা বিশ্বাস করে না ।
৪৫|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৮
গুপ্তঘাতক007 বলেছেন: দুইটা পর্বেই পুরা কুপায়া দিসেন
! আপ্নের দোস্ত পুলক ভাইজানের কি কোনো গতি হৈসিলো শেষ পর্যন্ত
?
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ২:২৫
নিমচাঁদ বলেছেন: তার বউ এখন কোন এক জেলার ইউ এন ও ।
শালা পুরা দৌড়ের উপর থাকে , ঢাকা টু বউর অফিস । তার লুলামি নিয়া মেলা কাহিনী আছে ।সে আমার স্কুল মেট। রানা লায়লা হাফিজ কে ক্লাস এইটে ফুল দিছিলো । ইন্টারে ছাত্রীর লগে মহা কারফা ।
সেই দিন এক গেট টুগেদারে আইছিলো , আমারে দেইখাই চমকাইছে । বারান্দায় আমারে ডাইক্কা নিয়া কয় , দোস্ত অন্তত আজকে আর পুরান কাহিনী তুলিছ না । লগে বউ আছে কিন্তু ।
কইলাম, ঠিক আছে, এখন আসে-পাশে কেউ নাই , জীবনের তাবত ভুলের জন্য পায়ে ধইরা মাফ চা ।
সালায় কয় , তোর বদমাইশী মরণের আগে ও যাইবো না ।
আমি খালি মিচকি হাসি দিলাম ।
৪৬|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৬
মাকসুদ বদ্দ০০৭ বলেছেন: ইয়ে ভাইজান একটু ভিন্ন বিষয়ে কতা বলি :!> :!> :#> :#>
৯৬ যে কারণে বিখ্যাত মানে শেয়ার বাজার ধসের পরে কি বিয়াতে বইছেন নাকি????
প্রাসঙ্গিক বিষয় আর ফডুতে আপনার ছবি বিয়াফক মলিন মলিন লাগতাছে তাই কইলাম আরকি
...................................................
আহারে বিয়া
পঁচিশটা বসন্ত(যাযাদির ভাষা
) পার কইরা হালাইলাম কিন্তু বিয়া বইতে পারলাম না
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৩৩
নিমচাঁদ বলেছেন: ভাই জান , দেশী শেয়ারে আমার বিশ্বাস নাই , অই সময় বিমানে ছিলাম, তয় এখন শেয়ার বাজারে কিছু আছে , কিন্তু এইটা এই দেশে না , ইংল্যাণ্ডে।
চেহেরা মলিন হওয়ার কাহিনী তো লিখলাম, ব্যাপক কারফা কইরা বিয়া হইছে
৪৭|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:৪২
নিশাচর ভবঘুরে বলেছেন: হুহ! ২০ বছর পরে কইবেন, আমার মেয়ে তোমাকে চাচা ডাকে। সম্ভব না। তখন কি হবে?
এখন কি মেয়ের আকাল পড়ছে? আপনে বিয়া করার সময়তো ভাবীরে ঠিকই খুঁজে নিছেন। আমাকে কেনো অপেক্ষা করতে বলেন।
ইয়ে ভাই, আশে-পাশে একটু খুঁজে দেখবেন? :!> :!> :!> :#> :#> :#>
৩১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৪
নিমচাঁদ বলেছেন: তোমারে গদাম ।
বাসার পাশে গার্মেন্টস আছে অনেক , সেই গুলা চোখে পড়ে না ?
৪৮|
৩১ শে জানুয়ারি, ২০১২ ভোর ৬:২৩
স্বাধীকার বলেছেন: ![]()
আজাইরা প্রাকটিস করলাম।
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১৫
নিমচাঁদ বলেছেন: চমতকার
অসাম
কষ্ট করার জন্য অনেক , অনেক ধন্যবাদ ।
কোন দিন দেখা হলে , পেট পুরে কাচ্চি হবে
৪৯|
৩১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০০
রেজোওয়ানা বলেছেন: ২৩ নম্বর মন্তব্যের রিপ্লাইটা পড়ে আমি ভাবীর ফ্যান হয়ে গেলাম। আদর্শ মা।
যাই হোক, আপনি বিয়ের সময়ে গেটে টাকা কম দিয়ে শ্যালক শ্যালিকাদের প্রাপ্য বঞ্চিত করায় ইদানিং আইফোনের টাকা দিতে হলো
৩১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৯
নিমচাঁদ বলেছেন: এক লগে দুইটা ষ্টান্ডে খাড়া হওয়া যায় না।
উনি আদর্শ মা অবশ্যই, কিন্তু আদর্শ বউ কিনা , তা নিয়া কিঞ্চিত মতভেদ আছে , নইলে খুটা যেমনে বাঁধছে ..................... কি আর কমু
রোজলিন রে ছুরি দিছি কিছু কাইট্টা খাওার লাইজ্ঞা , সে তা দিয়া আমার বুকে ছুরি মারছে , বিশ্বাস বোধ নষ্ট করছে ।গেইটে টেকা দিতে তো মানা করি নাই , কিন্তু না থাকলে কেমনে টেকা দিমু , সেই জন্য ই তো , টেকা জমাইতে পিছন দিকে রওনা দিছিলাম .....................
৫০|
৩১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪১
সাকিন উল আলম ইভান বলেছেন: পোষ্ট পড়ার পর , ২৩ নং কমেন্ট পড়ে ভাবীকে স্যালুট ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৭
নিমচাঁদ বলেছেন: উনি এখন প্যারা মিলিট্যারি , এই রকম স্যালুট খুব ভালো পায়
৫১|
৩১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৭
নাজনীন১ বলেছেন: ভাবীর কথা জেনে খুব ভাল লাগলো।
আমারও এক কাজিন অটিস্টিক। তার আবার মা মারা গেছে। এখন আছেন সৎ মা। দুই চাচীই মেয়েটাকে নিয়ে কষ্ট করে গেছেন, যাচ্ছেন। আল্লাহতাআলা এসব মায়েদের অনেক অনেক ধৈর্য দিক। সন্তান অসুস্থ থাকলে আসলে কোন মায়েরই ভাল থাকার উপায় নেই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৫
নিমচাঁদ বলেছেন: িছু বলার নেই
৫২|
৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১২
টেস্টিং সল্ট বলেছেন: সেই কালে আমার বয়স মাত্র ৫
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৫
নিমচাঁদ বলেছেন: এই রকম বয়স আমার ও ছিলো
৫৩|
৩১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৩
নিশাচর ভবঘুরে বলেছেন:
৫৪|
৩১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৪
ক্লান্ত দুচোখ বলেছেন: মিয়া! আৎকা বেরেক মাইরা কন "মনে নাই!" ধুর মিয়া পুরা টাইমডাই লস
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৩
নিমচাঁদ বলেছেন: এতোটা লিখতে পারছি , অইটাই সুভানাল্লাহ
দুই দিন পরে লাডি লও্যা হাটার কথা চিন্তা করতেছি , আর মেমোরি ??
অই টা এখন গোল্ডফিস
৫৫|
৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩১
আশকারি রহমান বলেছেন: নিশাচর ভাই রাগ করছে!!!
আমি কি লাইনে খারামু?? বয়সে ম্যাচ খায় কিন্তু
তাছাড়া আমি পোলাটাও অনেক ভালা !!!!
বাসার পাশে গার্মেন্টস আছে অনেক , সেই গুলা চোখে পড়ে না ?
২৫ বছর যখন কাটছে , আর ২০ বছর অপেক্ষা করো
এই দুইটা জবাব পড়ে আমি হাসতেই আছি
নিমচাদ ভাইও দেখি ভালোই মজা করতে পারেন
৫৬|
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩৫
নিশাচর ভবঘুরে বলেছেন: মনের দুঃখে সুইসাইড খাবো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৩
নিমচাঁদ বলেছেন: সুইসাইড খাইতেই পারো , কারণ তুমি বিয়ার চিন্তা করতাছো গভীরভাবে
৫৭|
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৫
হিবিজিবি বলেছেন: এত চমৎকার করে লিখছেন.........বর্ননা সেই রকম হইছে। ভাবীকে সালাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৪
নিমচাঁদ বলেছেন: ভাবী ঘুমাইছে ।
আমি নিলাম সালাম টা ।
ও্যালাইকুম সালাম
৫৮|
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:০০
স্বাধীকার বলেছেন:
থেংক্যু নিম ভাই। আশায় আশায় রইলাম আমি, কখন জানি ডাক পাই!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৪
নিমচাঁদ বলেছেন: ময়মনসিং থেকে ছোট একটা মাইক্রবাস ভাড়া করে ঢাকা এসে কাচ্চি মেরে যান
৫৯|
০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৬
কি নাম দিব বলেছেন: তখন আমি ইস্কুলে ভর্তি হয়ে গেছি, হুহ্!
ভাবীকে ইয়া লম্বা একটা সালাম।
আর শুভকামনা সবার জন্য
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫০
নিমচাঁদ বলেছেন: হুম
স্কুল বালিকা , ভাবীরে তোমার সালাম দেওয়া লাগবো না , প্রতিদিন আমি সক্কাল বেলায় অই কাম সাইরা ফালাই ।
'ভবজগতে নম্রতাই শান্তি।'
৬০|
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৩
পাগলমন২০১১ বলেছেন: শাদি মোবারক
++
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৯
নিমচাঁদ বলেছেন:
হ
মেলা টাইম পরে আইছেন , এহন পোলাপাইন এর শাদী মোবারক লইয়া চিন্তা করতেছি
৬১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৭
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: বিয়া করতে মুন চায়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৩
নিমচাঁদ বলেছেন: এই রকম আমারো ও চাইছিলো
আমি ও উদাস হইছিলাম, মন আমার ও বিল্লা হইয়া যাইতেছিলো ,
তয়
বিবাহ
স্বাধীনতার ,১২ টা বাজাইয়া দিছে
৬২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩০
দুরন্ত জেসি বলেছেন: ভাইগো পুরাই দেখি ফাটাইয়া দিলেন???
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০০
নিমচাঁদ বলেছেন: জ্বি , জনাব , আপনার দোয়ায়
৬৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৪
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: যৌবনকালে তো ভালোই সুরত আছিলো আপনের!! ভাবীও মাশাল্লাহ।
ওই আমলের বিয়াগুলা অনেক মজা ছিল। আমি তখন ভালোই পিচ্চি ছিলাম, ৫-৬ এ পড়ি। কিন্তু অনেক মজার সময়, অল্প একটু উপলক্ষ্য পাইলেই ব্যাপক আনন্দ পাই।
বিয়া করার প্রিপারেশন নিতাছি, বিশাল কেনাকাটা দিলাম, এরপরেও কয় কিছুই নাকি হয়নাই। মনে হইতেছে সারাজীবন চাকরী করলেও বিয়ার দেনাই শোঢ করতে পারমুনা। এই দেশে আইন কইরা বিয়াতে ১০ হাজার টাকার বেশি খরচ করা নিষিদ্ধ করা হোক, নির্বাচনী প্রচারনার খরচের মত। আর কতদিন নিশেঃষ হব এইভাবে??! ![]()
আপনে মিয়া পুরাই লুল ছিলেন, এতোদিনে লাইনে আসছেন নাকি কে জানে। তবে চইলা আসার কথা, যে যত বড় লুল থাকে বিয়ার আগে, তারাই বেশি সাইজ হয়। এক্কেবারে গোবেচারা টাইপের হয়, দেখলেই মনে হয় যে আহারে আহারে বইলা কিছু সববেদনা জানাই। নিজের সবচেয়ে ফাজিল দোস্তগুলারে দেইখা শিখছি।
পোস্ট পইড়া মজা পাইলাম। ![]()
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৭
নিমচাঁদ বলেছেন: এতো হিসাব কইরা বিবাহ হয় না , খুব ঝটপট কাজটা সারতে হয় ।যেই টাকা নিয়া সমস্যা ফেস করতেছেন , সেই টাকা হয়তো একদিন আসবে ইন্সাল্লাহ , কিন্তু ততদিনে তো আপনার বিয়ার বয়স পার হইয়া , কানের কাছে দুই চারখান জুলফি ঝুলতে পারে বড় জোর , চান্দিতে কিছু থাকবো বলে মনে হয় না ।
আর চরিত্রের কথা কইলেন ?? এই পর্যন্ত নিজের বউ 'চার্টিফিকেট 'দিলো না , আর আপনি এতো দূর থেকে কিভাবে দেবেন ??আসলে আমার বন্ধু গুলা খুব বদমাশ কিসিমের ছিল , আমি অদের মতন কিছুই করতাম না , তবে খালি অদের বুদ্ধিগুলা সাপ্লাই দিতাম ![]()
৬৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪২
নাহিয়ান বিন হোসেন বলেছেন: এই চমৎকার পোষ্ট পড়িয়া এই অধম বালকের জাগিল বিবাহের সাধ !!!!! :!> :!> :!> :#> :#> :#>
পোষ্টে প্লাস! অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৮
নিমচাঁদ বলেছেন: 'কইতর' খুঁজতে থাকো
৬৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১১
রাজামশাই বলেছেন:
টুপি একটা হইলেই হইলো ..... ![]()
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫২
নিমচাঁদ বলেছেন: অচলীল,অচলীল
৬৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৯
শিপু ভাই বলেছেন:
ক্যাম্নে জানি মিস কইরা ফালাইছিলাম। যাক তবুও পাইলাম। পোস্টে ভাইজানের ব্যাপক রসবোধের পরিচয় পাওয়া যায়। আমরা পরিচিত হলাম একজন মহিয়সী মা এর সাথে। তার জন্য শ্রদ্ধা।
মাহিন ও তার ২ বইনার জন্য অনেক আদর আর ভালোবাসা।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
মনে নাই বলেছেন: লেখক বলেছেন: বাল্যকাল থেকে যাই ছিলাম, অপকারী ছিলাম না। -আপনি যে অপকারী নন বরং সবার উপকার করার চেষ্টা করেন সেটা আমরা জানি, উপকারী না হলে কি আর কেউ কাউকে আইফোন কিনে দেয়!!!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৫
নিমচাঁদ বলেছেন: ধইন্যা শিপু ।
৬৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৬
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: ভাবীও আপনার মত রসিকজন নাইলে `টুপি'র মধ্যে ভালগারিটি খুইজ্যা পাইত না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৭
নিমচাঁদ বলেছেন: 'ভাবী রসিক জন ' -----ই রকম কথা শুনলাম, জীবনে এই ফার্ষ্ট
আমিতো কাঁটার আঘাতে প্রায় নিহত
৬৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৬
ধূসরধ্রুব বলেছেন: এইসব শুনলেই খালি বিয়া করতে মুনচায়
আপনাকে ধন্যবাদ । দারুণ আইডিয়া , আশা করছি ৫/৬ বছর আমিও একন একটা পোস্ট দিতে পারব
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৮
নিমচাঁদ বলেছেন: িবাহ এমন একটা চুল্কানি , যাহা চুল্কাইতে খুব ভালু আরাম লাগে , মাগার রক্ত বাইর হইয়া যায়
৬৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৬
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: হুম। কঠিন বাস্তব।
৭০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৮
জানালার বাইরে বলেছেন: ভাইজান তো নাছোড়বান্দা আছিলেন
৭১|
০৬ ই মার্চ, ২০১২ সকাল ৭:৩৪
নাদিয়া জামান বলেছেন: জটিল জটিল পুরাই
চমৎকার রসবোধ আপনার
+++++
৭২|
১২ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪০
হাছুইন্যা বলেছেন:
৭৩|
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৮
মাহমুদা সোনিয়া বলেছেন: হা হা হা
দারুণ সেন্স অফ হিউমার!! দাম্পত্য জীবন অনেক অনেক সুখের হোক, ভাইয়া।
৭৪|
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৮:৩৬
অচেনা মেয়ে আমি বলেছেন:
দারুণ সেন্স অফ হিউমার!!
এখনো হাসছি...
৭৫|
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ৮:৪৭
ferrari_ বলেছেন: হে হে ভালো লিখেছেন
তবে অনেকেরই বিবাহ করিবার ইচ্ছা জাগ্রত হইতে পারে :#> :!>
৭৬|
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৫
মোটামানুষ বলেছেন: আপনি এতো কম লিখেন কেন? এমন ভালো লিখতে পারেন, কিন্তু লিখেন না।
৭৭|
১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩৪
েরাজানা বলেছেন: আমাদের প্রথম সন্তান মাহিন , অটিস্টিক। সেটা উনি বের করেছেন । একা তাকে নিয়ে , অনেক দেশে নিয়ে চিকিতসা করিয়েছেন , নিজে মাষ্টার্সের পর স্পেশাল এডুকেশন নিয়ে বি এস এড করেছেন , এম এস এস এড করছেন । অটিস্টিক স্কুলে চাকুরি করছেন , বিদেশের অনেক কোর্স করেছেন ।ছেলের জন্য উনি জীবনের সকল ত্যাগ এর উদাহরণ হয়ে রইছেন আমার কাছে এবং অনেক বাবা মায়ের কাছে । [/sb
আপনি খুব লাকি একজন মানুষ.. এমন এক জীবনসন্গী পেয়েছেন.. ভালো থাকবেন..আর আপানার ওয়াইফের জন্য শ্রদ্ধা..
৭৮|
১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫০
'একলা শালিক' বলেছেন: দুই পর্বই জটিল হইছে ভাই!
৭৯|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
বেবিফেস বলেছেন: মজা লাগল আপনার লেখা পড়ে। ধন্যবাদ।
৮০|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫২
খায়ালামু বলেছেন: এয়ারপোর্ট কাওলা সিভিল এভিয়েশন স্কুলের পুরান ছাত্র আমি
আপনার বাসা কি ওইখানেই ছিল??????
৮১|
১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
স্পাইসিস্পাই001 বলেছেন: ওয়াও দারুন মজা করে লিখেছেন ..... পড়ে ধন্য হলাম .....
ভাবী তো অনেক সুন্দরী .... ভাবীরে সালাম দিয়েন ....।
ভাল থাকবেন .....শুভকামনা রইলো....
৮২|
০২ রা মে, ২০১৩ রাত ২:৪৬
নষ্ট শয়তান বলেছেন: অনেক দেরীতে হলেও দেখলাম আপনার লেখাতো বেশ সাবলীল।
ভাল লাগা জানিয়ে গেলাম।
৮৩|
০২ রা মে, ২০১৩ রাত ৩:২৪
বাংলার হাসান বলেছেন: চমৎকার রসবোধ আপনার
+++++
৮৪|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১২
জেরিফ বলেছেন: হুম অনেক কিছু জানলাম বুঝলাম আর শিখলাম ।
অনেক অনেক ভালো লাগলো
৮৫|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০
ক্লান্ত তীর্থ বলেছেন: হাসতে হাসতে যান বের হয়ে যাবে!
৮৬|
০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৭
ডট কম ০০৯ বলেছেন: হেই কালে পরিচয় আছিলো না। আফসুদ দাওয়াত খাইতারি নাই।
সেই খাওনডা এহন দেওন যায় না নিম চাঁদ ভাই।
৮৭|
১০ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:০৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভালগারের কাহিনি সেইরাম হৈছে...... ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২৮
উণ্মাদ তন্ময় বলেছেন: ফটুতে পিলাস