নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

আব্দুল্লাহ আল মুহীত

সৃষ্টিশীল লেখিয়ে

আব্দুল্লাহ আল মুহীত › বিস্তারিত পোস্টঃ

গীতিকবিতা

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯

ভোজং লংকা
মুহীত

বর্ণ দেখে কর্ম ভেবে কর্ণ ছুঁতে চাস
স্বর্ণ মেখে চর্ম কবে মর্ম রূপে পাস !
দক্ষ জিভে অর্শ ক্ষুধা চর্চা পরিহাস !!

গর্ব নিয়ে খর্ব হয়ে সর্ব যদি খাবি
পর্ব জয়ে ঘর্ম বয়ে ধর্ম কি গো পাবি !
ভক্ষ নেশা দীর্ঘ পেশা পূর্তি হলে নাশ !!

দর্পভরে সর্প হলি বর্ম কি সে মনে
অর্থ ভুলে নর্তকীরে নাচতে নিলি বনে !
অক্ষ গলে সূক্ষ্ম ছলে পর্দাবহে ফাঁস !!

গর্জ স্বরে আর্ত মেনে শর্ত দিলি মেলে
অর্ধ চোখে বর্গী করে মর্জি নিলি জ্বেলে !
পক্ষ বেছে কর্তা সেজে নর্দমাতে লাশ !

০৪.৩.১৬ দুপুর ০২:০৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩

আব্দুল্লাহ আল মুহীত বলেছেন: লেখার বিষয় সহজ ও সাবলীল.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.