নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

আব্দুল্লাহ আল মুহীত

সৃষ্টিশীল লেখিয়ে

আব্দুল্লাহ আল মুহীত › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৯

ছায়া
মুহীত

প্রেয়সীর চমকানো অনুরাগে জ্বলতেই আমি তৈরি
ওষ্ঠদ্বয়ের ঠমকানো আবেগে গলতেই শুধু বৈরী ।

আমি প্রিয় অধরের কালচে তিলের লুকানো আহ্বান শুনে আনমনা রই
আমি প্রিয় গ্রীবায় দস্যু খেলার বাঁকানো অংকন দেখে উজল অথৈ
প্রিয়তমা বলে ডেকে হেঁকে আমি গলাবাজি করা একমাত্র কালো স্বৈরী ।

প্রেয়সীর চমকানো অনুরাগে জ্বলতেই আমি তৈরি ।

আমি চন্দ্রকরে করজোড়ে মাখাই মাখনের মতো প্রেমেরই চিরবিস্ময়
আমি ভ্রোমরের চোখে দেখে ঝুঁকে শিখি লালসার পক্ষী ভীরু না হয়
কান কাঞ্চন আমাতে প্রবেশনে ধেয়ে নুয়ে শুয়ে চোক্ষু বিভা-ভৈরী ।

প্রেয়সীর চমকানো অনুরাগে জ্বলতেই আমি তৈরি ।

১৭.৩.১৬ রাত ০১:৫১

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৮

বিজন রয় বলেছেন: প্রেয়সীর চমকানো অনুরাগে জ্বলতেই আমি তৈরি ।

চমৎকার।
+++

২| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪৫

আব্দুল্লাহ আল মুহীত বলেছেন: আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.