| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেসুরীয়া
মুহীত
পাথুরে হরতালে শান দেয়া ক্ষুর আছে কি
কিংবা বাজার থেকে উধাও হওয়া কাঁচি
অথবা একটাকা দামের ব্লেড যা দো'মুখী !
নিজের হাতে বামের কানটা কাটতে চাচ্ছি ;
বাংলাদেশ টু আমেরিকা পর্যন্ত সেতু বুনেছি
সেতুর পিলার করেছি জনগণের খুলি ভেঙে
আর পাটাতনে বাঙালিজাতির বুকের ফিঙে
মহাকালের ক্লেদ জমা খেদে কালা হয়েছি ।
পাওনাদার কিছু বললেই শুনিনা কেনো ছিঃ
দেনদরবারে এগিয়ে যদিও দেনাদার নই
সবাই তো আপন ভেবেই কিছু দিবে সই
প্রেয়শীর ফিসফিসেই সারারাত সারাদিনই ।
নাওয়া খাওয়া ভুলে মেতে খেলি কানামাছি
হাওয়া খেয়ে পেট ভরেনা তাই এ লুকোচুরি
পাওনা আদায় ছুরি হাতে করিনা জোচ্চুরি
ডান কানে ময়লায় ভরাট তেলেবেগুনে ঘি
মাঝেমধ্যে নাকে নস্যিতে শুনি হেসে-কাশি
বাঁশরিয়া আমি গলা কাটি নিজেরটা তবে না
আষাঢ়িয়া চাষে মত্ত আমার দু'চোখ র'বেনা
পথিমধ্যে বাঁকে বড়শিগাঁথা মনে বাজে বাঁশি ।
১৭.৩.১৬ রাত ০০:৫০
২|
১৭ ই মার্চ, ২০১৬ রাত ৩:৪২
আব্দুল্লাহ আল মুহীত বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাই লেবু ভাইয়া।
৩|
১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৮
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++++
৪|
১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০১
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!
৫|
২৩ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪৩
আব্দুল্লাহ আল মুহীত বলেছেন: আন্তরিক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩২
নুর আমিন লেবু বলেছেন: সুন্দর হয়েছে