নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

আব্দুল্লাহ আল মুহীত

সৃষ্টিশীল লেখিয়ে

আব্দুল্লাহ আল মুহীত › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৩

আত্মপ্রকাশ
মুহীত

ভেতরের স্বতঃস্ফূর্ত অনলাবেগ
ঘুমোতে দেয়না আমায়
কাতরানো নীল প্রজাপতি দুই চোখ
নীরবেই খোঁজে তোমায়
নিভৃতের সিঁধেল দাঁড়কাকের মন
নিজের বুকেই ঠোকায় ।

কোন বা বাগানের ফুল হতে হৃদয়
কি রঙে রঙিন সে হায়
কেঁদেই কালচে নজরে পোড়া আভায়
কী সুখ দুই নয়নায়
অমৃতের স্রোত ঠেলা শকুন যেন
নিজের চোখেই খোঁচায় ।

অন্তরে ঘুমন্ত আগ্নেয়গিরি পোষা
দরদ হারা সংসপ্তক
আঁখি যুগল চির প্রবাহমান ঝর্না
অশ্রুবানী পুস্পস্তবক
পৌরুষ দাবানো ক্লিব যেনতেন
নিজের সুখেই কূ-চায় ।

১৩.৩.১৬ রাত ২০:১০

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.