নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়া ব্লগার!

অতি সাধারণ একজন মানুষ।

মুক্ত মানব আসিফ

নিজের সম্পর্কে বলা কঠিন,তাই সে চেষ্টা নাই বা করলাম। আমার লেখায় যা ফুটে উঠবে আমি সম্ভবত তেমন।

মুক্ত মানব আসিফ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবস আর মিডটার্মের সমানুপাতিক কাব্য!! :P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

৭ ফেব্রুয়ারী,২০১২

বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষের ক্লাস চলছে। ম্যাম ক্লাসে এসেই খুব স্বাভাবিক ভাবে বললেন আগামী ১৪ তারিখ আপনাদের মিডটার্ম। তখনই কারো কারো মনে পড়ে গেলো সেদিন ভালবাসা দিবস! আর যায় কোথায়! শুরু হল হইচই। আমরা মুচকি হাসি আর যাদের "কপোত-কপোতী" আছে তারা প্রতিবাদে মুখর হয়! কিন্তু ম্যাম নাছোড়বান্দা। কি আর করা! বিষণ্ণ বদনে বন্ধুরা হাজির পরীক্ষার হলে আর সবারই ভাবনা,যাই হোক,আগামি বছর হয়ত ভালো যাবে এই দিন। দেখাই যাক না কি হয় ২০১৩ তে।



৭ ফেব্রুয়ারী,২০১৩

৩য় বর্ষের ক্লাস শুরু হয়েছে কিছুদিন হল। এবার আলোচনায় আমাদের এক স্যার। তিনি ১৪ ফেব্রুয়ারী মিডটার্ম নেয়ার দায়িত্ব নিজ কাধে তুলে নিলেন। এবার প্রতিবাদীকণ্ঠ গতবারের চেয়ে ঢের বেশী! বন্ধুদের কণ্ঠে হাহাকার!!! এক বন্ধু বলেই উঠল,"স্যার ১৪ ফেব্রুয়ারী তো সরকারী ছুটির দিন!" সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকাতেই সে চুপসে গেলো। স্যারের তৎক্ষণাৎ সান্ত্বনাবানী,"আমি আপনাদের সকাল সকাল এক্সাম নিয়ে নিব,তারপরতো দিন আপনাদেরই,সমস্যা কোথায়?"

আরেকজনের বোমা,"আমাদের যাদের ক্যাম্পাসে নাই তাদের কি হবে তাহলে???" আসলেই তো! যৌক্তিক কথা!



সব দেখেশুনে মনে হচ্ছে ক্লাসমেট "কপোত-কপোতী"দের এবারো ভালবাসার উৎসবে দেখা যাবে বিরস-বদনে। দেখাই যাক না,দু'বছরের ধাক্কা ক'জন সামলাতে পারে!!! :P



তাদের জন্য একরাশ সমবেদনা আর সবাইকে ভালবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

স্বাধীনচেতা মানবী বলেছেন: :D :D :D :D :D :D :D :D :D :D :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

মুক্ত মানব আসিফ বলেছেন: দুক্ষজনকভাবে আজকে কালকের পরীক্ষাটা কেন্সেল করে দেয়া হয়েছে!!!!!! X( :P :P :P

২| ১৬ ই মে, ২০১৩ রাত ৯:৪৩

শুঁটকি মাছ বলেছেন: বড়ই মজাক পাইলাম

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২৬

মুক্ত মানব আসিফ বলেছেন: হুম!!! তোর কপাল ও এমনি হবে!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.