| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসেছে বসন্ত যৌবনের আলো নিয়ে
দিকে দিকে ছড়িয়ে যায় তার সৌন্দর্য তার তেজ
ভালোবাসার কোকিলেরা পেয়েছে নতুন প্রান
বসন্তের ডাকে বদলে যায় প্রকৃতি
বসন্ত আসে পরিবর্তনের আগুন নিয়ে
ঝরে যায় পুরনো সব জঞ্জাল
বসন্ত মানে প্রতিবাদের কণ্ঠস্বর
মনে জাগায় জাগরনের দোলা
বসন্ত আসে রঙের উজ্জ্বলতা নিয়ে
ফুল পাখিরা পায় উৎসবের দোলা
বৃক্ষ সাজে তার আপন মহিমায়
মনে আসে নতুন শিহরন
বসন্ত আসে নিয়ে ভালবাসার সুর
মনে আসে রঙিন স্বপ্ন রঙিন বাসনা
সাঁজে ভালোবাসা প্রকৃতির রঙে
মনের আকাশে তোলে কামনার ঝড়
বসন্ত তাই দুর্বার , সজীব , নতুন
আশা জাগানিয়া সময় বসন্ত
বসন্ত আসুক হাজার রঙের ডানায়
জাগুক প্রান শত প্রানের জাগরনে
©somewhere in net ltd.