| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাকা দিয়ে সাভারের এই শোক তো মুছে ফেলা যাবে না । তবুও অসহায় মানুষের পাশে সবার দাঁড়ানো দায়িত্ব ।
রাজনীতি করেন যারা তাদের বলছি নির্বাচনের সময় কোটি কোটি টাকা উড়ান । সাভারের মানুষের পাশে কি সেই টাকা ব্যয় করা যায় না ।
মাত্র ২০০০০ হাজার টাকার অনুদান কি বাড়ানো যেত না । কত টাকা হলে আপনাদের পেট ভরবে ? হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয় দেশের এই দুর্যোগে তার কি একটু অংশ এই মানুষের কাছে যেতে পারে না ?
লাখ লাখ টাকার বিরানি হয় , নেতারা জেলা ভ্রমন করলে কোটি টাকার বিল বোর্ডে অপচয় হয় আর অসহায় মানুষকে দিতে গেলে বাঁধা লাগে । আপনারা সাহায্য করলেও তো জনসমর্থন পাবেন ।
বাংলাদেশের বিভিন্ন নামি গ্রুপদেরকে বলছি আপনারা এক দিনের বিজ্ঞাপনের টাকাও যদি সাভারের শ্রমিক ভাই বোনদের দেন তাঁরা আপনাদের জন্য দোয়া করবে । মানবতার খাতিরে নাই বা দিলেন বিজ্ঞাপনের খাতিরে হলেও দেন ।
বাংলাদেশের মোবাইল সেবা দাতা প্রতিষ্ঠান গুলো চটকদার বিজ্ঞাপন দেশ প্রেমিক আপনারাদের বলছি আপনাদের শুধু বিজ্ঞাপনের খরচটা দেন সাভারের শ্রমিক ভাই বোনদের । তাতেও বিজ্ঞাপন হয়। আপনারা তার ক্রেডিট নেন সমস্যা নাই তবুও তাদের পাশে দাঁড়ান ।
যাদের সামান্য করার সুযোগ আছে যেমন বিভিন্ন সংস্থা তাঁরা এগিয়ে এসেছে আপনাদের এত সুযোগ আপনারা এগিয়ে আসবেন না কেন ?
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮
মুক্তমন ৭১ বলেছেন: আপনার সাথে একমত ।
২|
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭
আয়রন ম্যান বলেছেন: হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রানা প্লাজা ধ্বংসের খলনায়কদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এতে আপনার জনপ্রিয়তা অনেক বাড়বে।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
মুক্তমন ৭১ বলেছেন: সেই আশায় রইলাম ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪
শফিক১৯৪৮ বলেছেন: ঐসমস্ত বিলিওনেয়াররা কয়েকদিন পরে প্র.মন্ত্রীর অফিসে বাদ্য বাজিয়ে গিয়ে কোটি টাকা দান করে আসবে যা আগামী নির্বাচনে কাজে লাগবে! এই কয়েক হাজার ভিকটিমদের কোন কাজে লাগবেনা তা তারা ভাল্ই জানে।