| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• আপনার অতিতের সাথে শান্তিচুক্তি করুন যাতে আপনার বর্তমানের ওপর এর প্রভাব না পরে।
• আপনাকে নিয়ে আপনার অন্তরালে মানুষ কি আলোচনা করলো, সেটা আপনার জন্য কোন গুরুত্ব বহন করে না।
• সময়ের সাথে সাথে অধিকাংশ ক্ষতি মিলিয়ে যায়। কিছুটা সময় দিন।
• আপনি নিজে ছাড়া আপনার সুখের কারণ আর কেউই হতে পারেনা। আপনি যদি ভাবেন আপনি সুখী মানুষ, তাহলে আসলেই আপনি একজন সুখী মানুষ।
• অন্যদের সাথে নিজের জীবনের তুলনা করার কোন অর্থ নেই। পৃথিবীর একেকটা মানুষের জীবনের উদ্দ্যেশ্য একেকরকম। একজনেরটা আরেকজন কখনোই জানতে পারবে না।
• অতিরিক্ত সাবধানী হওয়া বা দুঃশ্চিন্তা করা কখনোই ভালো নয়। চিন্তা করলেই সমাধান আসে না। সব প্রশ্নের উত্তরই যে সবার জানতে হবে, তা-ও নয়।
• হাসতে থাকুন। মনে রাখবেন, আপনার থেকেও দুঃখী মানুষ পৃথিবীতে আছে।
(সংগৃহীত)
©somewhere in net ltd.