নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সত্য বলতে পছন্দ করি

মুন্সী বরকতুল্লাহ জনি - এবিএইচ ওয়ার্ল্ড

মুন্সী বরকতুল্লাহ জনি

মুন্সী বরকতুল্লাহ জনি - এবিএইচ ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

নিরাপদে ওয়েব ব্রাউজ করুন অন্যের কম্পিউটারে

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

আমাদের অনেক সময়ই বিভিন্ন কারনে ব্যক্তিগত কম্পিউটার ছাড়াও অন্য অনেক জায়গাতে কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। যেমন ধরুন সাইবার ক্যাফে কিংবা আপনার অফিসে। অনেক সময় দেখা যাই আপনি অন্য কোথায় বসে ফেসবুক ব্যবহার করছেন বা আপনার ইমেইল ব্যবহার করছেন। এখন যদি এমন হয় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল বা কম্পিউটারটি বন্ধ হয়ে গেল। সেক্ষেত্রে দেখা যাবে ঐ কম্পিউটারে আপনার একাউন্টটি লগিন অবস্থায় থেকে যাবে। এটা অনেক বড় একটি সমস্যা। আপনি চাইলে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

চলুন তাহলে জেনে নেই এর সমাধান কি। এক্ষেত্রে আপনি যদি মোজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে, শুরুতে ব্রাউজারটি ওপেন করুন তারপর Ctrl+Shift+P একসাথে প্রেস করুন। দেখবেন নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। সেখান থেকে Start Private Browsing সিলেক্ট করে দিলেই আপনার কাজ শেষ। গুগল ক্রোমের ক্ষেত্রে একসাথে Ctrl+Shift+N প্রেস করুন এবং wrench বাটন চাপুন দেখবেন প্রাইভেট ব্রাউজিংয়ের জন্য নতুন উইন্ডো ওপেন হবে। আর মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে একসাথে Ctrl+Shift+P প্রেস করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.