| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাবি বা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ একে অপরের সাথে জড়িত। আমরা যারা বাংলাদেশের ইতিহাস জানি, তারা মনে করি ঢাবির ইতিহাসও আমাদের অনেক জানা। কিন্তু, একটি বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাবির আছে নিজস্ব ইতিহাস। যে ইতিহাস ক্রমে একটির জাতির জাগরণের ইতিহাসে পরিনত হয়েছে।
যে কোন তথ্যের জন্য বর্তমান যুগে আমরা শুরুতেই ইন্টারনেটের স্বরণাপন্ন হই। কিন্তু, যদি তথ্যটি হয় বাংলাদেশে সম্পর্কিত এবং তাও যদি আমরা বাংলাভাষায় পেতে চাই, তবে? কোথায় খুঁজব? উত্তর হবে একটাই, “কেন বাংলা উইকিতে ?” বাংলা উইকিপেডিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিবন্ধটি মূলত অনলাইনে ঢাবির ইতিহাস সম্বলিত সবথেকে বড় তথ্য ভান্ডার।
আমরা আজকের ঢাবির ছাত্রছাত্রীরা কি জানি ঢাবি প্রতিষ্ঠার প্রেক্ষাপট? প্রতিষ্ঠাকালীন প্রতিবন্ধকতা গুলো? আমরা কি জানি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষমতার অধিকারী উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ভূমিকা? আমরা কি জানি, তিনি কত ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে কঠিন করে তুলেছিলেন?
আমরা কি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম? আমরা কি জানি এর প্রথম মুসলমান ছাত্রীটির নাম? অথবা আমাদের কি জানতে ইচ্ছা করে সর্বদা উত্তপ্ত ঢাবির প্রথম দাঙায় নিহত ছাত্রটির নাম? বিগত প্রায় নয়টি দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কতটিই বা আমরা জানি?
রবীন্দ্রনাথের একটি জনপ্রিয় গান, “এই কথাটি মনে রেখ, তোমাদের এই হাসি খেলায়” – এ গানে কবিগুরু তোমাদের বলতে কাদের বুঝিয়েছেন, আমরা কয়জনই বা তা জানি? আমরা কিছুই জানি না বা কেউ কেউ কিছু কিছু জানি।
ঢাবি প্রতিষ্ঠায় নিবেদিত প্রান উর্দূ ভাষী নবাব স্যার খাজা সলিমুল্লাহ্কে আমরা সবাই চিনি। অথচ ১৯১৫ সালে তার মৃত্যুর পর ঢাবি প্রতিষ্ঠার উদ্যোগের হাল ধরা বাংলা ভাষী নবাব স্যার নওয়াব আলী চৌধুরীর পরিচয় আমাদের কাছে কতটুকু?
দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের সম্পর্কে এই তথ্য গুলো জানবার জন্য আজ আমাদের বাংলাউইকি এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিবন্ধে একবার ঢুঁ মারাই যথেষ্ট।
এই নিবন্ধের বেশির ভাগ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম ও সরদার ফজলুল করিমের বই থেকে নেওয়া। নিবন্ধের তথ্যগুলো যদি কার কাজে আসে বা ভাল লাগে তবে আমাদের কয়েকজনের এ নিবন্ধ তৈরিতে করা পরিশ্রম বৃথা যাবে না।
২|
২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ২:৩৫
ফারহান দাউদ বলেছেন: অসাধারণ। এই প্রচেষ্টার দাম দেয়া আমার ক্ষমতায় কুলাবে না,তবে ৫ হাতে আছে,সেটাই দেয়া গেল আপাতত।
৩|
২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:০৫
নরাধম বলেছেন: ৫ দিলাম। আমি নিজেও ঢাবি'র ছাত্র।
কিন্তু যেভাবে মান কমতেছে ঢাবি'র, ভবিষ্যতে কি যে হবে বলা যায়না। শিক্ষকরা কোন গবেষণাই করেনা। উপাচার্য একটা নির্দিষ্ট দলের দালাল। রেজাল্ট দিতে লাগে ১ বছর। রেড টেপের জন্য সব আটকানো থাকে। প্রশাসনকে সম্পুর্ণভাবে কম্পিউটারাইজ করা খুব দরকার। ছাত্র রাজনীতি বন্ধ করাটা ফরজ। কিন্তু তবুও আশায় থাকি। ঢাবি'র ছাত্ররা অসাধারণ। কিছু কিছু শিক্ষকও অসাধারণ। আশায় বুক বাঁধি। একদিন ঢাবি তার হারানো সুর ফিরে পাবে, ইনশাআল্লাহ।
৪|
২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:১৭
রাহা বলেছেন: ঢাবি শুনতে খুব বিরক্ত লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় না বলে কেন আমরা ঢাবি বলি ?
৫|
২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:৪৩
রাশেদ বলেছেন: ধন্যবাদ।
৬|
২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:৫০
আরিফুর রহমান বলেছেন: চমতকার উদ্যোগ! ৫
৭|
২৫ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:০৬
নাজিম উদদীন বলেছেন: ঢাবি'র ওয়েবসাইট এত খারাপ যে বিকল্প কিছু দরকার।
৮|
২৫ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:৩৮
নরাধম বলেছেন: নাজিম উদদীন, একমত। এত বড় একটা বিশ্ববিদ্যালয় অথচ একটা ভাল ওয়েবসাইট পর্যন্ত নেই। অবহেলার নির্লজ্জ্ব প্রদর্শনী।
৯|
২৫ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫১
ফারলিন বলেছেন: @ রাহা, মনে হয় বার বার ঢাকা বিশ্ববিদ্যালয় লেখার থেকে ঢাবি লেখা সহজ, তাই। বার বার বাংলাদেশ না লিখে, ইংরেজিতে যেমন বিডি লেখা হয়..
--------------------
খুব সুন্দর পোষ্ট। আমি উইকি-এডিক্ট, কিন্তু বাংলা উইকির সংখ্যা এতো কম যে মন খারাপ হয়ে যায়। বাংলাপিডিয়াকে উইকির সাথে মিলাতে পারলে হয়তোবা ভালো হত।
১০|
২৫ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:০৫
রাগিব বলেছেন: @মুনতাসির, (এতোদিন উইকিতে আপনার সাথে কথা বার্তা হওয়ার পর আজ আপনার ছবি দেখলাম, ভালো লাগছে)।
ঢাবি'র সম্পর্কে নিবন্ধটি তৈরীর কাজ করার জন্য ধন্যবাদ। এ ধরণের উদ্যোগ আরো নিন, আমাদের ভবিষ্যত প্রজন্ম এই ব্যাপারে জানতে পারবে।
@ফারলিন
বাংলা উইকিপিডিয়াতে ভুক্তি আছে সাড়ে ১৬ হাজারের বেশি। তবে হ্যাঁ, পূর্ণাঙ্গ আকারের নিবন্ধ বলা যায় হয়তো কয়েকশো হতে হাজার খানেক ভুক্তিকে। বাংলাপিডিয়া আমাদের খুব ভালো রেফারেন্স, কিন্তু কোটি কোটি টাকা খরচ করে তৈরী করা বাংলাপিডিয়া বিনা মূল্যের উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে একেবারেই দেখতে পারে না। এশিয়াটিক সোসাইটিকে বিস্তর ইমেইল করে কখনো কোনো সাড়া পাইনি, যা খুব দুঃখজনক।
১১|
২৫ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:৫৯
রাগিব বলেছেন: @মুনতাসির
কী ব্যাপার, আপনার উইকি-স্মৃতি পোস্টটা গেলো কোথায়?
১২|
২৫ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৫
মুনতাসির আলম বলেছেন: রাগিব ভাই, আসলে আমার নিজের নামে ব্লগে রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখি, কেউ একজন আগেই সেই নামে রেজিস্ট্রেশন করেরেখেছে। তাই onujeeb নিক আইডি দিয়ে শুরু করেছিলাম। কিন্তু, পরে সেই নাম দিয়ে সার্চ করতে গিয়ে দেখি আসলে সেটা আমার নিজেরই খোলা। কখনও হয়ত খুলেছিলাম, কিন্তু মনে নেই। যাইহোক, ঠিক করলাম নিজের নামের নিকই ব্যবহার করব।
সেই পোস্টটি আগের নিকে আছে:
Click This Link
১৩|
২৫ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:০১
তারিফএজাজ বলেছেন: মুনতাসির ভাই, এগিয়ে চলেন। আমরা আছি
টিএসসিতে।
১৪|
২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৩০
মুনতাসির আলম বলেছেন: ধন্যবাদ সবাইকে।
১৫|
১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৬
বিহঙ্গ বলেছেন: দারুন পোস্ট। ভালো লাগলো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।৫
১৬|
১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৮
রাগিব বলেছেন: মুনতাসির, মিস করে গিয়েছিলাম। চালিয়ে যান।
উইকি আড্ডাতে আসবেন অবশ্যই, ঢাবির ক্যাম্পাসে ফটো তোলার অভিযান চালানো হবে অচিরেই।
১৭|
১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩১
রাগিব বলেছেন: হুম, নাহ আগে দেখেছি (কমেন্ট দেখে বুঝলাম), আপনাদের ঐ নিবন্ধটা চমৎকার হয়েছিলো। অনুবাদ দরকার ইংরেজি উইকিতে এটার।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১৪
মিরাজ বলেছেন: ধন্যবাদ মুনতাসির আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত চমত্কার একটি তথ্য ভান্ডারের খোজ দেয়ার জন্য ।
৫