নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

Safa Kabir is much more than Bad Buzz

২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

চরকিতে ‘চা গরম’ দেখলাম। বহুদিন পর কোনো বাংলা ছবি দেখলাম যেটা একবারও টেনে টেনে দেখতে হয়নি। বরং শেষ হওয়ার পরও ছবিটার কিছু কথা মাথার মধ্যে থেকে গেছে।

আমরা সম্ভবত এখন ভালো সিনেমা বলতে খুব complex character, layered narrative, plot twist কিংবা deliberately slow storytelling খুঁজতে অভ্যস্ত হয়ে গেছি। ‘চা গরম’-এর সবচেয়ে ভালো দিক হলো, ছবিটা এসবের কোনোটাই জাহির করার চেষ্টা করে না। গল্পটা আপাতদৃষ্টিতে সহজ, দেখতেও আনন্দময়। অথচ এই সহজ গল্পের নিচে যে সামাজিক কাঠামোটার কথা বলা হচ্ছে, সেটা মোটেও সহজ নয়।

একটা সংলাপ বিশেষভাবে মাথায় আটকে আছে।

চা গাছ স্বাভাবিকভাবে অনেক বড় হতে পারে। কিন্তু বাগানে তাকে বারবার ছেঁটে ছোট করে রাখা হয়, কারণ ছোট রাখলেই পাতা তোলা সুবিধা। ছবিটা খুব স্বাভাবিকভাবেই এর পাশে আরেকটা কথা দাঁড় করায়—চা-বাগানের মানুষগুলোকেও কি আমরা প্রজন্মের পর প্রজন্ম এভাবেই ছেঁটে রাখিনি, যাতে তারা কখনো যথেষ্ট বড় হতে না পারে?

আমার কাছে এই metaphor-টাই পুরো ছবির রাজনৈতিক ও সামাজিক বক্তব্যকে ধারণ করে। দারিদ্র্যকে আমরা প্রায়ই ব্যক্তিগত দুর্ভাগ্য হিসেবে দেখি। অথচ কিছু দারিদ্র্য তৈরি হয় এবং টিকিয়ে রাখা হয় একটি কাঠামোর প্রয়োজনেই। যে শ্রমিক আমাদের চায়ের কাপ পর্যন্ত পৌঁছে দেয়, তার নিজের জীবনটা কত দূর যেতে পারবে, সেই সীমাটাও যেন অনেক আগেই অন্য কেউ ঠিক করে রেখেছে।

এই জায়গাতেই ‘চা গরম’ শুধু একটা feel-good film হয়ে থাকে না।

সাফা কবিরের কাজ এর আগে আমার যেটা মনে আছে, সেটা ‘Bad Buzz’। এই ছবি দেখে আমার মনে হয়েছে, Safa Kabir is much more than Bad Buzz. এখানে তার অভিনয়ের মধ্যে যে restraint এবং স্বাভাবিকতা আছে, সেটা ছবিটার tone-এর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে।

তবে ছবিটার presentation নিয়ে আমার আপত্তি আছে। ‘চা গরম’ নামটা ছবিটির প্রতি সুবিচার করে না। নাম শুনে যে ধরনের হালকা গল্পের প্রত্যাশা তৈরি হয়, ছবিটা তার চেয়ে অনেক বেশি layered এবং consequential। Poster-টাও আরও অনেক শক্তিশালী হতে পারত। আমার মনে হয়েছে, title এবং poster দুটোই ছবিটাকে যতটা invite করে, তার চেয়ে বরং ছবির ভেতরের গভীরতাকে কিছুটা আড়াল করে ফেলে। সম্ভবত সে কারণেই অনেক দর্শক বুঝতেই পারবেন না, এর ভেতরে কী আছে।

আমরা ‘লাপাতা লেডিজ’ বা ‘পঞ্চায়েত’-এর মতো কাজ নিয়ে কথা বলি, উদাহরণ দিই। ‘চা গরম’-কে তাদের সঙ্গে তুলনা করার প্রয়োজন দেখি না। বরং আমাদের নিজেদের গল্প যখন বিনোদনের ভাষাতেই নিজেদের সমাজের uncomfortable সত্যগুলো বলতে পারে, তখন সেটাকে আলাদাভাবে দেখা এবং আলোচনা করা দরকার।

সবচেয়ে ভালো লেগেছে, ছবিটা আপনাকে lecture দেয় না। আপনাকে অপরাধবোধে ভোগানোর চেষ্টাও করে না। গল্পটা বলে, হাসায়, একটা সুন্দর সময় দেয়, তারপর খুব quietly একটা প্রশ্ন রেখে যায়—

চা গাছটাকে ছোট রাখা হয় পাতা তোলার সুবিধার জন্য।
মানুষগুলোকে ছোট রাখা হয় কার সুবিধার জন্য?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০৬

সৈয়দ কুতুব বলেছেন: সাফা কবির কে আগে আমি ভাবতান শাহরিয়ার কবিরের মেয়ে । একবার শুনলাম শাহরিয়ার কবিরের মেয়ে সুইসাইড করে মারা গেছেন । সাথে সাথে সাফা কবিরের সোশাল মিডিয়া একাউন্ট খুজে বের করলাম । পরে দেখলাম সাফা কবির লাইভে বলছেন তিনি ভালো আছেন , সুস্থ আছেন । সেদিন বুঝতেন পারলাম যে শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবির নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.