নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.nafaji.com

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]

নাফাজি

পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

নাফাজি › বিস্তারিত পোস্টঃ

পবিত্র কুরআনের ছোট সূরাগুলোর অবতীর্ণ হবার ইতিহাস - সূরা আদ দুহা

২১ শে আগস্ট, ২০১১ দুপুর ২:১৪

সূরা আদ-দুহা (الضحى‎ অর্থ: "উজ্জ্বল সকাল") শেষ ঐশী গ্রন্থ পবিত্র কুরআনের ৯৩ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ১১টি এবং এর রূকুর সংখ্যা ১টি। এই সূরাটি মক্কী জীবণের প্রথম দিকে অবতীর্ণ হয়। ধারণা করা হয় এটি রাসূলুল্লাহ্ (সা) -র উপর অবতীর্ণ ২য় সূরা।



রাসূলুল্লাহ্ (সা) -র উপর প্রথম সূরা আল আলাক অবতীর্ণ হবার পর বেশ কিছুদিন অহীর অবতরণ বন্ধ ছিল। এতে অবিশ্বাসীরা বলতে শুরু করে মুহাম্মাদ (সা) কে তাঁর আল্লাহ্ পরিত্যাগ করেছে, তাঁর প্রতি রুষ্ট হয়েছে। অপর দিকে অভিশপ্ত আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নানারূপ ঠাট্টা বিদ্রূপ ও কটুক্তি করতে থাকে। রাসূলুল্লাহ্ (সা) অত্যন্ত অস্থির হয়ে পড়েছিলেন। বারবার তাঁর মনে এই আশংকার উদয় হচ্ছিল, হয়তো তাঁর এমন কোন ত্রুটি হয়ে গেছে যার ফলে আল্লাহ্ তাঁর প্রতি অসন্ত্তষ্ট হয়ে গেছেন এবং তাঁকে পরিত্যাগ করেছেন।



অতঃপর নীরবতা ভঙ্গ করে অহী অবতীর্ণ হয়, রাসূলুল্লাহ্ (সা) কে সান্ত্বনা দিয়ে বলা হয়, কোনো প্রকার অসন্তুষ্টির কারণে অহীর অবতরণ বন্ধ করা হয়নি। তার রব তাঁকে মোটেই পরিত্যাগ করেননি এবং তিনি তাঁর প্রতি অসন্তুষ্ট হননি। বরং মাঝখানে বিরতি দেয়া হয়েছে তাঁকে আরাম ও প্রশান্তি দান করাই এর উদ্দেশ্য। নবুয়তের প্রাথমিক যুগে রাসূলুল্লাহ্ (সা) এই অবস্থার মুখোমুখি হন। সে সময় অহী নাযিলের কষ্ট বরদাশত করার অভ্যাস তাঁর গড়ে ওঠেনি। তাই মাঝে মাঝে বিরতি দেবার প্রয়োজন ছিল। এছাড়া তাকে এ মর্মে সুসংবাদ দেয়া হয় যে তার জীবণের পরবর্তী প্রত্যেকটি পর্যায় পূর্ববর্তী পর্যায় থেকে উন্নততর হবে এবং কিছুদিনের মধ্যেই আল্লাহ তাঁর ওপর এমনভাবে রহমত বর্ষণ করতে থাকবেন যার ফলে তিনি খুশী হয়ে যাবেন। এই সূরা অবতীর্ণ হবার পর থেকে ধারাবাহিকভাবেই স্বর্গীয় দূত জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্ (সা) -র কাছে অহী নিয়ে আসতে থাকেন।



সূরাটি নিম্নে উল্লেখ করা হলো,

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

وَٱلضُّحَىٰ ﴿١

(১) শপথ পূর্বাহ্নের,

وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ ﴿٢

(২) শপথ রাত্রির যখন তা গভীর হয়,

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣

(৩) আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।

وَلَلْءَاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ ﴿٤

(৪) আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ ﴿٥

(৫) আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।

أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ ﴿٦

(৬) তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ ﴿٧

(৭) তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।

وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ ﴿٨

(৮) তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।

فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ ﴿٩

(৯) সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ ﴿١۰

(১০) সওয়ালকারীকে ধমক দেবেন না।

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ﴿١١

(১১) এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।





বিখ্যাত ক্বারী মিশারী রশিদের তেলাওয়াত - সূরা আদ দুহা



তথ্যসূত্রঃ

http://www.banglatafheem.com

en.wikipedia.org/wiki/Ad-Dhuha

মন্তব্য ৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১১ দুপুর ২:২৯

কান্টি টুটুল বলেছেন: সুন্দর লেখা,প্রিয়তে নিলাম।

২১ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৩১

নাফাজি বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৪৬

ফয়সল আহমদ বলেছেন: ভালো লাগলো.

২১ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:২৫

নাফাজি বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:২৪

দৈববানী বলেছেন: ভালো লাগলো।

২১ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৩৫

নাফাজি বলেছেন: ধন্যবাদ। আপনি কি ডিবিএ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.