নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

... শেষদিন পর্যন্ত

নাহিদ সিরাজ

বুঝতে চেষ্টা করছি ... কখনো বা চেষ্টা করছি বোঝানোর

নাহিদ সিরাজ › বিস্তারিত পোস্টঃ

‘ধর্মভিত্তিক দল’ শব্দটি ব্যবহার থেকে বিরত থাকুন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামাতকে নিষিদ্ধ করার দাবিতে দেশের অধিকাংশ মাুনষ যখন সোচ্চার তখন সুকৌশলে জামাতের দোসর মাহমুদুর রহমান গং এবং বিএনপি দেশের ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এই বলে যে চলমান আন্দোলন ধর্মভিত্তিক রাজনীতি এবং ইসলামের বিরুদ্ধে। অথচ বাস্তবতা যে ভিন্ন তা তো দিনের আলোর মতোই পরিষ্কার।

দয়া করে সবাই সতর্ক থাকুনÑ অপপ্রচারের প্রতিবাদ করুন। জামাত ও তার দোসর বিএনপি একটি বিশাল বাহিনী (নব্য রাজাকার, নরপশু) নিয়োগ করেছে যারা গোয়েবলসীয় কায়দায় (প্রোপাগান্ডা) অনবরত মিথ্যা প্রচারণা চালাচ্ছে মানুষকে উস্কানি দিয়ে ক্ষেপিয়ে তুলতে। এই বাহিনী ইমেইল, বিভিন্ন অনলাইন ফোরাম, গ্রুপসহ সামাজিক যোগাযোগের সবগুলো মাধ্যমে নানান ছবি, পোস্ট দিচ্ছে এবং ‘যুদ্ধাপরাধী’ শব্দটিকে ‘ধর্মভিত্তিক দল’ শব্দটির নিচে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। সেই পুরনো কায়দাতেই। সবারই একটা কথা মনে রাখা দরকার: জামাত বা বিএনপি ধর্মভিত্তিক দল নয়। ধর্মকে অপব্যাখ্যাকারি এবং ধর্ম নিয়ে ব্যবসা করা একটি চক্র। এদের অবৈধ পয়সা অনেক। পানির মতো টাকা ঢালছে তারা এই বাহিনীর পেছনে যারা মিথ্যা তথ্যের প্রবাহ বাড়িয়ে সত্যি থেকে মানুষের দৃষ্টি সরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই জামাতকে বা তার দোসর বিএনপি-কে কেন ইসলামের বন্ধু ভাবা হচ্ছে? ইতিহাসের কী নির্মম পরিহাস! এই একই কাজ ওরা একাত্তরেও চেষ্টা করেছিল। আর এখনও করছে। জামাত বা বিএনপি যদি ইসলামের রক্ষক ভাবা হয় সেটা হবে শেয়ালের কাছে মুরগী পাহারা দিতে দেয়ার মতো। ওরা ইসলামকে বিশ্বব্যাপী হেয় করছে বৈ অন্য কিছু নয়। ইসলাম মানে জঙ্গিবাদ নয়। ইসলাম শান্তির ধর্ম। নতুন করে বলার কিছু নয় এটি। সবাই জানে। একটু ঠান্ডা মাথায় ভাবলেই পরিষ্কার হবে এরা আসলে ইসলাম মানে কি না। ইসলামের মূল ভিত্তিগুলোর একটি হচ্ছে যাকাত। খোঁজ নিয়ে দেখুন আপনার এলাকার বিএনপি বা জামাতের নেতারা যাকাত ঠিকমতো দেয় কি না। জামাতের বাৎসরিক আয় কয়েক হাজার কোটি টাকা। এত টাকা দিয়ে মধ্যযুগীয়, বর্বর সন্ত্রাসী তৈরি করছে তারা। সবচেয়ে বড় কথা, অনেকেই এবিষয়টি ভুলতে বসেছে যে এই নরপশু গোষ্ঠীদয়ের কারণেই ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল। একটি দলকে (আওয়ামী লীগ) সমূলে নিশ্চিহ্ন করার জন্য ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা চালিয়েছিল ২১ আগস্ট (সালটি মনে পড়ছে না, ২০০৩?)। দেশব্যাপী নির্বিচারে পাক-হানাদারদের মতো মানুষ খুন করেছিল। ইসলাম এই শিক্ষা দেয় না। বরং আজ সময় এসেছে আমাদের সবার আওয়াজ তোলার এবং এটাই উপলব্ধি করার যে আমেরিকান-চক্র বিশ্বব্যাপী মানুষের কাছে ইসলামকে জঙ্গিদের ধর্ম বলে প্রচারের যে ষড়যন্ত্র করে চলেছে তার একটি পুরনো ও বিশ্বস্ত সহযোগী হচ্ছে এই জামাত-বিএনপি চক্র। তাদের মুখোশ টেনে খুলে দেয়ার সময় এসেছে এবার। ইসলামকে বিকৃত হতে দিতে পারে না প্রকৃত মুসলমান। আমেরিকা বাংলাদেশের স্বাধীনতা চায় নি। এটা ইতিহাস, বাস্তবতা। আর তাই জামাত নিয়ে মোজেনা কোনো কথাই বলতে চান না! বাহ! ভন্ড জামাতের ভন্ড অভিভাবক!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

নায়করাজ বলেছেন: ধর্মভিত্তিক দল না বলে 'ধর্মব্যবসায়ী দল' বলা দরকার ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

পিচ্চি পোলা বলেছেন: নায়করাজ বলেছেন: ধর্মভিত্তিক দল না বলে 'ধর্মব্যবসায়ী দল' বলা দরকার । B-)) B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.