| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বদলে যাও, বদলে দাও স্লোগান কে সামনে রেখে দেশের প্রথম সারিতে অবস্থান করছে শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো। তবে বিগত কয়েক বছর ধরে তাদের ভারতপ্রীতি অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে।
বিভিন্ন ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করলেও ভারতপ্রীতি এবং খবর পরিবেশনে তাদের মুন্সিয়ানার অভাব পরিলক্ষিত হচ্ছে। যেমন আজ ১৬ ই জানুয়ারির ইস্যুতে প্রথম পাতায় পদ্মা সেতু নিয়ে দুর্নিতির কথা থাকলেও গতকালের নন এম্পিও ভুক্ত শিক্ষকদের উপর পুলিশি হামলার কথা এসেছে শেষ পাতায়। এটি কি প্রথম পাতায় আসার মত কোন খবর ছিল না ? তারপর বিনোদন পাতার একটি বড় অংশ জুড়ে ভারতীয় কোয়েল মল্লিকের সাক্ষাৎকার। যেটিতে স্পশটত উল্লেখ্য যে কোয়েল মল্লিক নিজে এই রিপোর্টার কে একদমই পাত্তা দেন নি। সময় ও দেননি। কি এমন তারকা হয়ে গেছেন তিনি যে কোলকাতায় গিয়ে তার সাক্ষাৎকার নিতে হবে এবং কার্যত ভদ্রভাবে অপমানিত হয়ে দেশের প্রথম সারির পত্রিকায় সেটি ছাপতে হবে!! বোঝা বড় দায়।
এই পত্রকাটি যেমন সরকারের কড়া সমালোচনা করে লেখা আসিফ নজরূলের লেখা ছাপে। আবার পুতু পুতু করা , ভাল মানুষী ভেক ধরা পরোক্ষ আওয়ামী করা জাফর ইকবালের লেখাও ছাপে।
মানে এই পত্রিকাটি সবাইকে হাতে রাখতে বিশেষ পারঙ্গম।
অহে আলো, নিজে বদলালে বদলাবে না কিছুই। তাই বদলে যাও, বদলে দাও
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
ক্রিসেণ্ট বলেছেন: ভাল লাগল