নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট মির্জা

থামলে........ভাল লাগে ।

ছোট মির্জা › বিস্তারিত পোস্টঃ

দেখে এলাম চোরাবালি

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

অনেক দিন পর সুযোগ পাওয়া গেল ছবিটা দেখার। সিনেপ্লেক্স এ এখন গেলে জোড়ায় জেতে হয়। কারণ সবাই জোড়া। আমিও এক দোস্তের সাথে জোড়া বেধেই গেলাম। টিকিট কাটার সময় বললাম, ভাই, নরমাল ভাল সিট না থাকলে পেছনের সিট দিয়েন। সে বলল ভাল সিট আছে। ছবি দেখতে গিয়ে দেখলাম বদটা একদম সামনে না দিয়ে একটু মাঝের সিট দিসে। যাই হোক, টাকা তো আমিই দিতাম।



ছবি শুরু হইল। অনেক রিভিউ লেখা হইসে, সো সেদিকে আর না যাই। কারণ আমি বসছি আমার অভিজ্ঞতা শেয়ার করতে।

নিজেও অনেকের রিভিউ পরা ছিল। সুতরাং ব্রেইন চাচ্ছিল শহীদুজ্জামান সেলিমের অভিনয় যাতে ভাল লাগে। হয়েছেও তাই। অসাধারণ অভিনয় তার।পিয়ার অভিনয় ও খারাপ ছিল না একেবারে। নায়ক ইন্দ্রনীল খুবই সাবলীল ছিলেন।



যখন বন্দী অবস্থায় ছিলেন জয়া, তখন একটা জায়গায়, নায়ক ওসমান গণির সাথে দেখা করতে যায়। তখন জয়া বলে, আমি বিশ্বাস করি! এই সিন দেখে পুরো হল হেসে উঠে। আবার একই ঘটনা হয় আইটেম সং এর বেলায়। বাঙ্গালির রসবোধ বরাবরি ভাল।:D:D:D



মোটামুটি ভাবে শেষের দিকে আসলেও শেষটা রনি ভাল মতই করেছে। টুইস্ট না দিলে একদমই সাদা মাটা মনে হত। আর একেবারে শেষের দিকে শেষ হইয়াও হইল না শেষের মত নায়কের হাতের আঙ্গুল নাড়া বুঝিয়ে দিল দর্শক কে যে নায়ক শেষ পর্যন্ত হয়ত বেঁচে গেলেও যেতে পারে। এটাও আর একটা মিনি টুইস্ট ছিল।



অবশেষে কুল শেভিং ক্রিমের একটা ভাউচার যেটা দেখালে কুল শেভিং ক্রিম ৫০ টাকা ছাড় পাওয়া যাবে এমন একটা ভাউচার নিয়ে খুশি মনে বাসায় ফিরলাম।



একেবারে প্রেমে ঠাসা একটা সিনেমার চেয়ে আন্ডারওয়ার্ল্ড নিয়ে করা এই ছবিটি ভাল। যদিও একশন দৃশ্যগুলোতে যত্নের অভাব দেখা গেছে। আরো ভাল করা যেত।



ওভারল প্রত্যাশার ৭৫ ভাগ পুরণ করতে সক্ষম হয়েছে ছবিটি এটা বলাই যায়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.