নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

তীরন্দাজ

গান ভালোবাসি, সাহিত্য ভলোবাসি, রাজনৈতিক দায় ও দলবদ্ধতা থেকে মুক্ত থাকতে চাই। সবার উপরে মানুষ, তারপর বাকী যা কিছু।

তীরন্দাজ › বিস্তারিত পোস্টঃ

প্লেটো: স্বরণীয় উক্তি

০৫ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:০০

দার্শনিক প্লেটোর একটি উক্তি পড়লাম ও খুব ভাল লাগলো। কেনো আপনাদের সাথে ভাগাভাগি করতে চাইছি, তা তার কথাটি পড়েই বুঝতে পারবেন।



"দু'জন বালকের যদি একেকজনের একটি করে আপেল থাকে ও দু'জনে তা অদলবদল করে, তাহলেও পরিশেষে দু'জনের একটি করেই আপেল থাকবে।



দু'জন বালকের প্রত্যেকের মাথায় যদি কোন নতুন সৃষ্টিধর্মী চিন্তা থাকে ও তা অদলবদল করা হয়, তাহলে পরিশেষে প্রত্যেকেরই থাকবে দু'টো করে সৃষ্টিধর্মী চিন্তা।"



এজন্যেই আমরা এখানে লিখি, ঠিক না?

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:০৪

অতিথি বলেছেন: বালকদের একজনের নাম যদি তিরভূজ হয় এবং আরেকজনের নাম যদি হয় আলরাফ তাইলে কিনতু প্রচুর ছাগলের লাদি উৎপন্ন হবে।

২| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:০৮

অতিথি বলেছেন: প্লেটো যখন এ উক্তিটি করেছিলেন, তখন এমন কেউ ছিল না হয়তো।

৩| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:০৮

অতিথি বলেছেন: একটা করে থাকাই ভালো। একসাথে দুইটা সৃষ্টিশীল চিন্তা থাকলে ডিসিশান নেওয়ার জন্য তৃতীয় বালকের আবির্ভাব ঘটাতে হবে! অতএব, আমরা যার যার চিন্তা কঠিনভাবে আঁকড়ে ধরে থাকি।

৪| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:১৪

অতিথি বলেছেন: ভালও হতে পারে, মন্দও হতে পারে।

তবে চিন্তা দু'টো যদি সত্যিকারের সৃষ্টিধর্মী হয়, তাহলে তৃতীয় বালকের প্রয়োজন পড়বে বলে মনে হয়না। এরা নিজেরাই নিজেদের ভেতরে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে।

৫| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:১৯

অতিথি বলেছেন: কারেন্ট তিরভূজ পোষেট বোঝা যাইতেছে লাদি এমি্নও উৎপন্ন হয় । তীরনদাজ প্লেটো ইজ এ গুড রীড। কিন্তু রিপাবলিক পড়লে ওরে মনে হয় ও সামন্তবাদী

৬| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২০

অতিথি বলেছেন: তাইলে প্রশ্ন আসবে সত্যিকারের সৃষ্টিশীল চিন্তা কি, সেটা নির্ধারণের। এই কাজে সিনে চতুর্থ বলাকের আগমন:

বালক 1 ও 2: চিন্তার স্রষ্টা।

বালক 3: চিন্তা সৃষ্টিশীল কিনা, সেটা নির্ধারণ। এই কাজে ওপরের 2 বালক করতে পারবে না পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে, এজন্য।

বালক 4: কোনটা আগে বাস্তবায়িত করতে হবে, সেটা নির্ধারণ করা এই বালকের কাজ। যেহেতু বালক 3 তার কাজ শেষে সমালোচিত হবে, অতএব তাকে এই দায়িত্ব দেয়া হবে না।

৭| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২২

অতিথি বলেছেন: অধিক সন্ন্যাসিতে গাজন নষ্ট হইব চোরদা

৮| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২৩

অতিথি বলেছেন: খাইছে। তীরুদা মাইর দেওয়ার আগে পালাই।

৯| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২৫

পথিক!!!!!!! বলেছেন: হু ঁ ..দার্শনিক চিন্তা করছি...আপনার চিন্তাটাও কন ..দুইটা চিন্তা নিয়া ঘুরতে পারবো তাইলে

১০| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২৫

অতিথি বলেছেন: হতে পারে চোর। একসময় চার বালকের জায়গায় চারহাজার হবে। একসময় যুদ্ধবিগ্রহ হবে।মারামারি করে কয়েকজন হয়তো মারাও যাবে।তারপরও নতুন কিছুর সৃষ্টি বাস্তবায়িত হবে। আজ অবধি এভাবেই হয়েছে, সামনেও এভাবেই হবে।

না হলে তো থেমেই থাকবে সময়।

১১| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২৭

অতিথি বলেছেন: এইবার বুঝলাম, তত্ত্বাবধায়ক সরকার কেন ভাঙচুর চালাচ্ছে।

১২| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২৮

অতিথি বলেছেন: সাবাশ চোর!

১৩| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৩১

অতিথি বলেছেন: সমস্যা হলো, শুধুমাত্র শিশুদের ক্ষেত্রেই উপচিতির হার অপচিতির চাইতে বেশি। শৈশব কৈশোর পার হইয়া গেলে তখন অপচিতির অপচয় আর পূরণ করা যায় না। দেশটারে চিরকালই শিশু ভেবে আসি আমরা; অপচিতির পেষণে শিশুটা কখন থুত্থুড়ে বুড়ো হয়ে কাতরায়, দেখি না!! মোটেই দেখি না।

১৪| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭

অতিথি বলেছেন: উপচিতি আর অপচিতির ব্যাখ্যাটা একটু বুঝিয়ে বলবেন কি?
আমরা তো দেশকে সবসময়ে মা বলে এসেছি, সেখানে তো আমরাই শিশু!

১৫| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:০২

অতিথি বলেছেন: আমি বায়োলজিতে উইক। তারপরেও চেষ্টা করা যাক :)

আমাদের শরীরে একটা প্রক্রিয়া কাজ করে ভাঙ্গনের, এটাকে বলে অপচিতি আর পাশাপাশি আরেকটা প্রক্রিয়া কাজ করে গড়ার, এটা হলো উপচিতি। একটা শিশুর ক্ষেত্রে উপচিতির হার অপচিতির চেয়ে বেশি বলেই সে বেড়ে ওঠে; আবার একটা বৃদ্ধের ক্ষেত্রে অপচিতির হার বেশি।

দেশের ক্ষেত্রে, প্রত্যেকটা সরকার ক্ষমতায় আসে, দেশটাকে লুটেপুটে খায়, আবার আমরা অন্য কাউকে নির্বাচিত করি নোতুন করে দেশটাকে গড়ার আশায়। তারাও একই আচরণ করে। দেশটাকে কেউ আর গড়ে না। শুধু অপচিতিই ঘটে বারবার। একই কাজ করছে তত্ত্বাবধায়ক সরকারও। ভেঙ্গেচুরে তছনছ করে ফেলছে সব। কিন্তু সেটাকে যে গড়া হবে না আর! একটা শিশু রাষ্ট্র হয়তো এ অবস্থা কাটিয়ে উঠতে পারে। কারণ, তার কাঠামো তখনো মজবুত হয়ে পারে নি। কিন্তু বাংলাদেশের মত যুবা রাষ্ট্রের কাঠামো ভিন্ন রকম। এখানে শুধু ভেঙ্গে কোনো লাভ নেই। অর্থনৈতিকভাবে আমরা সেই ভাঙ্গনকে পূরণ করে নোতুন করে গড়তে পারবো না। এসব ক্ষেত্রে অধ্যতিক অপচিতির অপচয় কাটিয়ে ওঠা অসম্ভব। অতএব, একবার মুখ থুবড়ে পড়লে আর সোজা হয়ে দাড়ানো যাবে না - এরকম রিস্কে না গিয়ে অপচিতি যথাসম্ভব কম ঘটিয়ে রোগ সারানোর চেষ্টা করাই ভালো।

১৬| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:০২

অতিথি বলেছেন: গনতন্ত্রে শুধু মাথাই গননা করে, মাথার ভিতরে কি আছে তা বিবেচনা করে না।

১৭| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:২০

রমাকান্তকামার বলেছেন: এইক্ষনে কামারের মাথায় প্রশ্ন উদয় হইলো, যদি দুই বালকের একটি করিয়া বালিকা থাকে আর তাহারা সেই বালিকাগনকে অদলবদল করিয়া থাকে, তাহা হইলে প্রতিটি বালক কয়টি করিয়া বালিকা পাইল?

১৮| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:২৩

অতিথি বলেছেন: বালিকা সকল সময়ই বালকের আদ্দৈক তাহা হইলে দুই বালকের আদেদক বালক থাকিবে

১৯| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:২৬

রমাকান্তকামার বলেছেন: ওরে হারু তরে খাইছি । আমি তেলেন্দাজ ভাইরে প্রশ্ন করছি। হে না পারলে খালি তভুজ ভাই এই প্রশ্নের উত্তর দিতে পারিবেন । আর কেহ নহে ।

২০| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৩১

অতিথি বলেছেন: আমি তিরভূজের হিন্দু স্বত্তা

২১| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯

অতিথি বলেছেন: খ্রিস্টান স্বত্বা কে?

২২| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩

অতিথি বলেছেন: কেন যীশু

২৩| ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯

অতিথি বলেছেন: হাহাহা!!!!!!হাসতে হাসতে শেষ!

২৪| ০৫ ই মার্চ, ২০০৭ রাত ১০:৩৮

অতিথি বলেছেন: রমাকান্তকামার,
আপনে আপনার নামের ঠ্যঙরে যদি মাথায় আনেন আর মাথারে ঠ্যঙে নেন, তাইলে কি পরিবর্তন অইব, বাইর করতে পারবেন?
তাইলে আপনের প্রশ্নের উত্তরও আপনে নিজেই বাইর করতে পারবেন।
-- তেলেন্দাজ ভাই

২৫| ০৬ ই মার্চ, ২০০৭ রাত ২:৪১

রমাকান্তকামার বলেছেন: আফনে বড় ভাই, এম্বায় রাগ করবার ফারুইন?

২৬| ০৬ ই মার্চ, ২০০৭ ভোর ৫:১৯

অতিথি বলেছেন: হারু, টেরবুজেড় নাস্তিক স্বত্বা কেডা?

২৭| ০৬ ই মার্চ, ২০০৭ সকাল ৯:০৫

অতিথি বলেছেন: রাগ করছি, কেডায় কইল কামার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.