| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানের মোড়ে মাঠের বাতাস হেঁটেছে এবং
আজকের সমস্ত ছায়া
যা নিভে ছিলো ঘরে
এই ভোরের ঘাসে
অথবা মাঝরাতে
একেবারে বোবা।
আর আমি সনে তোমারে
ছুঁয়ে, কখনই না আছি ,
করে ভয়;
এখানে যে একজন,
ধুলায় ডুবানো ।
ভুল করেছিলো নীরবতা,
যুগ বর্জিত কবিদের
সর্বনাশ লিখে ।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬
নার্গিস জামান বলেছেন: আসলে 'কানের মোড়' অনেক সময়ই নেতিবাচক অর্থে ব্যবহার হয়। আমি এখানে মোড় বলতে নৈকট্য বুঝাইনি, রাস্তার মোড়ের মতো কানের মোড় বোঝাতে চেয়েছি![]()
এভাবে দেখলে হয়তো খারাপ কম লাগবে ![]()
অনেক ধন্যবাদ ![]()
২|
৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার কবিতা বুঝার চেষ্টা করছি।
নিয়মিত পড়বো। তারপর সমালোচনা করবো। ![]()
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৭
নার্গিস জামান বলেছেন: ধন্যবাদ ![]()
৩|
৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৩
ইব্রাহীম আই কে বলেছেন: আর একটু বড় হলে আরো ভালো লাগতো।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৯
নার্গিস জামান বলেছেন: আরেকটু বড় লিখতে পারলে আমারো ভালো লাগতো ![]()
আপাতত সময় বের করতে একটু সমস্যা হচ্ছে, আশাকরি সামনের সপ্তাহ থেকে আরেকটু বড় করে লিখতে পারবো ![]()
৪|
৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: আপনি বড় কঠিন করে লিখেন কিচ্ছু বুঝি না।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০
নার্গিস জামান বলেছেন: কবিদের আর কষ্ট করে কে বুঝতে চায় ![]()
৫|
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৭:১৩
ইসিয়াক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০
নার্গিস জামান বলেছেন: আপনাকেও ![]()
৬|
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩৫
ইসিয়াক বলেছেন: আজকের কবিতাটি বুঝতে পেরেছি। ভালো লেগেছে আপু । নিজের মতো করে লিখুন্ । পাশে আছি।
শুভকামনা জানবেন।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১
নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
আপনাকেও শুভকামনা ![]()
৭|
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
২য় প্যারাটা ২ লাইনেই সুন্দর করে শেষ করা যেত কিন্তু ৫ লাইন করেও যেন এলোমেলো লাগছে।
এছাড়া কবিতাটি যথার্থ।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩
নার্গিস জামান বলেছেন: আসলে আমি একটু থেমে থেমে পড়ি, এজন্য যতি চিহ্ণ আর লাইন ব্রেকে কিছু সমস্যা রয়ে যাচ্ছে ![]()
কাটিয়ে ওঠার চেষ্টায় আছি![]()
অনেক ধন্যবাদ ![]()
৮|
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৭
শিখা রহমান বলেছেন: কবিতাটায় ঘোরলাগানো একটা ব্যাপার আছে। শেষের স্তবকটা দারুণ লেগেছে।
শুভকামনা কবি।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৪
নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু ![]()
আপনার জন্যেও অনেক শুভকামনা ![]()
৯|
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬
নিয়াজ সুমন বলেছেন: আরো নতুন নতুন কবিতায় ভরে উঠুক ব্লগ আঙিনা..
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
নার্গিস জামান বলেছেন: নিশ্চয়ই ![]()
ধন্যবাদ ![]()
১০|
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০২
সোনালী ডানার চিল বলেছেন:
সব কবিতা সবার জন্য নয়।
কবিতার অবগুন্ঠিত যে নিষাদ তা কারো কারো-
কবিতায় ভালো লাগা কবি, শুভকামনা রইল-
০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:২৭
নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
আপনার জন্যেও অনেক শুভকামনা ![]()
১১|
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১:০২
ডঃ এম এ আলী বলেছেন:
গরমে কানের মোরে লাগলে বাতাস
তা দেয় অনেক মিষ্টি মধুর হিমেল পরশ
শীতে কানে লাগবেনা হিম ঠান্ডা বাতাস
যদি গলায় থাকে মাফলার তথা ফাস ।
সুন্দর ছবিটি খুবই ভাল লেগেছে।
নব বর্ষের শুভেচ্ছা রইল
০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯
নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
নতুন বছরের শুভেচ্ছা ![]()
১২|
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৯:০৩
আহমেদ জী এস বলেছেন: নার্গিস জামান,
জটিল বটে তবুও বোধগম্য।
ঘরে নিভে থাকা ছায়াদের শঙ্কা, কারো না ছুঁয়ে থাকা নিরবতার ভয়!
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫১
নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
১৩|
০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তার আমি সনে তোমারে ছুঁয়ে৷
কেমন যেন। নাকি মনোযোগ কম দিলেন। অবশ্যা কবিতা বুঝি কম। লিখতে চাই হইয়া ওঠে না।
০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
নার্গিস জামান বলেছেন: ওটা ভুল হয়েছে, ''আর আমি'' হবে, ঠিক করে দিচ্ছি, অনেক ধন্যবাদ নজরে আনার জন্য![]()
লিখে ফেলুন, লেখা কোন দোষের কিছু না, সবাই প্রচন্ড সাহায্য করে ![]()
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২২
নীল আকাশ বলেছেন: 'কানের মোড়ে' শুরুতেই ভালো লাগে নি।
কবিদের সর্বনাশ সব যুগেই আসে।
ছবি সুন্দর লেগেছে।