নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম

দৃষ্টিভঙ্গির পরিবর্তনই সমাজ পরিবর্তন করতে পারে।

মো: নাঈম২৮

সবার জন্য ভালো কিছু করতে চাই।

মো: নাঈম২৮ › বিস্তারিত পোস্টঃ

আমরা কি শুধুই মৌসুমী ফল

০১ লা মে, ২০১৩ রাত ১:০৩

কেন যেন কিছু হিসাব মিলাতে পারিনা। আমাদের বাঙ্গালীদেরকে আমার উচ্ছৃংল, স্বার্থপর, ‍সুবিধাভোগী, ‍ সুযোগসন্ধানী হিসেবেই মনে হতো। রাস্তাঘাটে আমরা ‍উচ্ছৃংলভাবে চলাফেরা করি, ‍উচ্ছৃংখল ভাবে গাড়ী চালাই, মাছে বা ফলে আমাদের ব্যবসায়ীরা ফরমালিন দেয়, ‍ ‍হকাররা রাস্তা দখল করে বসে থাকে, ‍ ঘুষ, ‍দুর্নীতিতে দেশ ছেয়ে আছে, ‍ সামান্য স্বার্থের জন্য মানুষ অনেক খারাপ কাজ করছে। অশ্লীলতা, ‍ইভটিজিং তো আছেই। এসব যারা করে তারা আমাদের মাঝেরই মানুষ। অন্য দেশের কোন লোক আমাদের দেশে আসলে এসব দেখে বাঙ্গালিদের প্রতি খারাপ একটা ধারনা মনে জন্মাবে তা নিশ্চিত ভাবেই বলা যায়। কিন্তু সাভারের ঘটনায় আমাদের আবেগ, আত্নত্যাগ বা সাহসিকতা ‍মমত্ববোধ দেখলে সেই বিদেশী লোক নিশ্চই ধিদ্বাদন্ধে পড়ে যাবে বাঙ্গালীদের সত্যিকারের মানসিকতা কোনটা তা নিয়ে। সত্যি কথা বলতে কি আমি নিজেই মাঝে মাঝে দ্বিধ্বায পড়ে যাই। আমরা এতো ভালো তবে কেন আমাদের দেশে এতো হানাহানি, ‍এতো খুনাখুনি, ‍এতো অন্যায়। আমরা সবাই তুচ্ছ স্বার্থ ত্যাগ করে এভাবে এগিয়ে আসলে, ‍পরস্পরের প্রতি এতো মমত্ববোধ বজায় রাখলে আমাদের দেশটা শান্তির নীড় হবে তাতে সন্দেহ নাই। কিন্তু আমি জানি তা হবেনা। হচ্ছেও না। এই ভালোবাসা, ‍মমত্ববোধ শুধু আমরা দেখাই সাভারে ঘটনার মতো ঘটনা ঘটলেই। সারা মাস বা সারা বছর আমরা এই আবেগ প্রদর্শন করতে পারিনা বা ধরে রাখতে পারিনা। কেন যে পারিনা সে হিসেবটাও মিলাতে পারিনা। আমরা কি মৌসুমী ফলের মতো, যে বছরের কিছু সময়ই শুধু ফল দেয় কিন্তু বছরের বাকি দিনগুলো নিষ্ফলাই থাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.