নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষাক্ত মনির

বিষাক্ত মনির › বিস্তারিত পোস্টঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলায় স্বাধীনতা বন্ধে বঙ্গ-পরাধীন!

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

ছোটবেলায় আমরা প্রায়-সমবয়সীরা যখন পাড়ার মাঠে ফুটবল কিংবা ক্রিকেট খেলতাম তখন প্রায় প্রতিদিনই যমদূতের মতো এক বড়ভাই এসে হাজির হতো।
তো আমরা ছোটরা বড়-ভাইদের কখনোই খেলতে নিতে চাইতাম না পাছে ক্রিকেট বল ফেটে যায় কিংবা হাত-পা ভেঙ্গে ফেলে! :( তারপরেও আমাদের বাধ্য হয়েই বড়ভাইদের খেলতে নিতেই হতো পাছে খেলতে না দেয়। একসময় তো আমরা বড়ভাইদের ভয়ে খেলাই ছেড়ে দিলাম!

আমাদের সরকারও ঠিক এমন বিপদেই পড়েছে! দেখা গেলো যে সরকার ফেসবুকে ক্যান্ডি ক্রাশ গেইম খেলতো(যার যেটা সাজে আরকি)। এমন সময় জঙ্গী এসে হাজির, গেইম খেলতে না দিলে ফেসবুক দিয়ে জঙ্গী তৎপরতা চালাবে! :O
তো সরকার ক্যান্ডি ক্রাশ বাদ দিয়ে জঙ্গীদের সাথে hide & seek গেইম খেলতে লেগে গেলো। একের পর এক ম্যাচ(!) হারতে হারতে সরকার একসময় ফেসবুকই বন্ধ করে দিলো!
কিন্তু ভাউ এখানে তো বুঝতে হবে মাঠ(ইন্টারনেট) যেখানে আছে সেখানে প্লেয়ার আর সরঞ্জামাদি থাকতে আপনাকে খেলা থেকে কে আটকাতে আসবে যদি আপনি হন বড় ভাউ(জঙ্গী)।
প্রযুক্তির এই যুগে কেউ এতোটা পিছিয়ে নেই
যে VPN এর ব্যবহার জানেনা!
চীনেও তো ফেসবুক ব্যান। তারপরও তো আমার চীনে স্কলারশীপ পাওয়া বন্ধুর সাথে গতকালই কথা হলো।
জঙ্গীরা যেমন প্রযুক্তির যথাযথ utilize করতে সক্ষম হচ্ছে তখন আপনারা(সরকার) পিছিয়ে থাকবেন কেনো? ওরা তো মাত্র কয়েকজন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ফেজবুক বন্ধ করলে কি হবে আমাদের ব্লগ খোলা আছে, আসেন খুশিতে আমরা বগল বাজাই =p~

২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

আরণ্যক রাখাল বলেছেন: বাজে সিদ্ধান্ত! ফাউল করতে করতে লাল কার্ড যে কখন খাবে, ঠিক নেই

৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

দুরন্ত মিজান বলেছেন: baler siddhanto. Mejajer tapmatra ekhon 100 degree'r upre.

৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

বিষাক্ত মনির বলেছেন: ভালোই বলেছেন সাদা মনের মানুষ ভাই এবং বাকিরা। ফেসবুকে আমাদের কাজ নেই, সামুর উপ্রে কেউ হস্তক্ষেপ না করলেই হলো। তবে মেজাজ যে তিরিক্ষি হয়ে আছে তা অস্বীকার করলে পেটের ভাত হজম হবে না।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

প্রবাসী একজন বলেছেন: আমরা হইলাম স্বাধীন দেশের পরাধীন নাগরিক।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭

বিষাক্ত মনির বলেছেন: ভাই আস্তে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.