নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষাক্ত মনির

বিষাক্ত মনির › বিস্তারিত পোস্টঃ

তুমি অনলাইনে আছো তো?

২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

জানি, তুমি অনলাইনে আছো।

তোমার নামের পাশের ঐ সবুজ বাতিটা জ্বল জ্বল করে জানান দিয়ে যাচ্ছে তোমার অস্তিত্বের কথা। আমার অস্থির মন আর মানতে চায়না, ক্ষণে ক্ষণে হাত চলে যায় কি-বোর্ডের এন্টার কী-তে।

কিন্তু আজব! কি এক অজানা ভয়ে কাঁপে হাত! দুরুদুরু করে বুক! অহঙ্কারী মনটা ডানা মেলতে চায়, পারেনা।

বহুদূর থেকে কি একটা পাখির কিচির-মিচির শুনে সম্বিত ফিরে পাই হঠাত্‍।

জানি, তুমি এখনো অনলাইনেই আছো।

তুমি আছো বলেই ফেসবুকের চ্যাট অপশনটা খোলা রাখি সারাদিন।

জানি, তুমি একদিন ঠিকই আমাকে খুঁজবে, হাই দিয়ে বলবে, "তোমার আকাশে কি আজও সূর্য ওঠে"?

আমি শুধু হাসবো, জ্বল জ্বল করবে চোখ দুটি। উত্তর দেবোনা কোনো প্রশ্নের। শুধু শুনবো আর বলবো, কেমন আছো তুমি?

জানি, তুমি আজও অনলাইনে আছো।
চাও আমি সাহসী হই, চ্যাট বক্সে হাই লিখে এন্টার চাপি। জানো, আমি পারবো না।তবুও প্রতিক্ষায় থাকো। এ প্রতীক্ষা তো আজীবনের।
আজও সারারাত অনলাইনে থাকবো আমি, তোমার অপেক্ষায়। তুমিও হয়তো আমারি আশায়...।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:

এটা তো গদ্য কবিতা হয়ে গেলো!

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫৯

বিষাক্ত মনির বলেছেন: তখন হামাগুড়ি দিচ্ছিলাম মাত্র! ১৩ র লিখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.