নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড়দের মাঝে অদমের কিছু কথা

রাতের লেখক ফরিদ

লেখতে ভালবাসি

রাতের লেখক ফরিদ › বিস্তারিত পোস্টঃ

সালাহউদ্দিন আহমেদ সালমান 'র' কবিতা

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

মৃত্তিকা

সালাহউদ্দিন আহমেদ সালমান



মৃত্তিকা শরীর ঘরবিমুখ করেছো আঙ্গিনা

কিন্তু আত্মা;বসুধা সাক্ষী তোমার বিষাক্ত গরল

পান করেও,বারংবার আরাধনার অনুভূতি নিয়ে

নীড়হীন তোমার বাতিঘরে দিয়ে যাই পাহারা।



নষ্ট কুলাঙ্গার প্রশান্ত ছায়াময় বৃক্ষটাও

তোমার বাগান থেকে ছাঁটাই করে দিলে

কিন্তু শিকড়;সেটা,সেটাতো রয়েই গেলো

মাটির টানে আগের তুলনায় আরও গভীর

তল থেকে প্রগাঢ় অতলে;আত্মার মোহে।



অদ্ভুত মিথ্যের সংঘর্ষে বাঁধাহীন বাঁধা

অভিন্ন আত্মার আত্মিক দৃশ্যহীন সম্পর্ক

দহনে পুড়ে পুড়ে খাঁটি হয় প্রতিনিয়ত

সোনারুর কাছে যেমন খাঁটি হয় কাঁচা সোনা।



তোমার গ্রহবিচ্ছিন্ন হওয়া অবিচ্ছিন্ন এ গ্রহটি

জীবনযাত্রার মিছিলে অনিঃশেষ সঙ্গমের মত জেগে জেগে

বৈকুণ্ঠের আঁধার ভেদ করে লুকিয়ে থাকে আলোর মোড়কে

নিছক কোন আত্মদ্বন্দ্বে দিশেহারা নই,একটাই সীমাবদ্ধতা;

অপ্রতুল আত্মত্যাগে ইহলোক বা ঊর্ধ্বলোকে

নিষিদ্ধ বাঁধার অন্তর্বাস ছিঁড়ে,এই মৃত্তিকা ছুঁবে ঐ মৃত্তিকা।



ফেসবুক বন্ধু https://www.facebook.com/poet.salman এর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.