| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবদেহে সবচেয়ে ভয়ানক রোগগুলির মধ্যে অন্যতম হল ক্যান্সার । ক্যান্সার আক্রান্ত মানুষের বাঁচার সম্ভাবনা হয় খুব ক্ষীণ । কিন্তু প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা গেলে তার প্রতিকার করা সম্ভব হয় । আমার মায়ের ক্যান্সার হয়েছে । হাতের দুটি আঙ্গুলে প্রাথমিকভাবে ক্যান্সার আক্রান্ত কোষ পাওয়া গেছে । এখনো তা নিরাময়যোগ্য । কিন্তু এখনি যদি চিকিতসা না করা হয় তাহলে আস্তে আস্তে তা সমগ্র দেহে ছড়িয়ে পড়বে এবং আমার মাকে বাচানো যাবে না ।
জিজ্ঞেস করবেন না আমার মা কে? আমার মা হচ্ছে এই দেশ, এই বাংলাদেশ ।যার সবকিছু গ্রহন করে আজকে আমি এই অবস্থায় আছি । সে আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে মানুষ করেছে, তার হাওয়া পানি আমাকে বিকশিত করেছে । সে তো আমার মা বৈ অন্য কিছু হতে পারে না । কিন্তু আমার মায়ের যে ক্যান্সার ! যেই মহান যুদ্ধের মাধ্যমে বাংলার সোনার ছেলেরা তাদের মাকে শত্রুমুক্ত করেছিল, সেই যুদ্ধের বিরোধিতাকারী এ দেশীয় দোসরশক্তি আজো ক্যান্সার রূপে আমাদের মায়ের শরীরে বাসা বেধে আছে । কষ্ট হয়, দুঃখ হয় , বেদনা সব রঙ এসে ভর করে যখন তাদেরকে এখনো দেখি আমাদের মায়ের দিকে চোখ রাঙাতে ।
আসুন, আসুন তাদের একটা জবাব দেই, আসুন তাদেরকে দেখিয়ে দেই, যে চেতনা নিয়ে ৭১ এ জাতির সুর্য সন্তানেরা যুদ্ধ করেছিল সেই চেতনা আজো আমরা আমাদের ধমনীতে নিয়ে বয়ে বেড়াচ্ছি । এটা কোন অস্ত্রের লড়াই নয়, এটা চেতনার যুদ্ধ । এ যুদ্ধে পরাজিত হওয়া যাবে না কারণ তা না হলে আমরা আমাদের মাকে হারিয়ে ফেলব । এ মা আমার একার মা নয়, এ মা আমাদের সবার মা । তাকে রক্ষার দায়িত্ব আমাদের সবার । আসুন শাহবাগ, প্রতিবাদী হোন, আসুন বাচিঁয়ে তুলি আমাদের সবার মাকে । মনে রাখবেন মা বাঁচলেই আপনি বাঁচবেন, আর না হলে আপনি ও বাঁচতে পারবেন না ।
©somewhere in net ltd.