| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আমরা এখনো সময় কোনা ,,,, ঘর কোনাই থাইক্যা গেলাম .... নিজেদেরকে মুক্তি দিতে শিখলাম না .... প্রেম হচ্ছে হবে এইটাই রীতি .... দুইদিন পর প্রেম বুঝা হয়ে যাইতেসে ... প্রেমিক প্রেমিকা নিজের দোষ বুঝে না .... একজন একজনকে ব্লেম দেয় ..... বিবাহিত জীবনে আরো দুর্দশা .... মারামারি পর্যায় ....
প্রেম করার সময় মনে হয় "আমার চেয়ে সুখী কজনা"...... দুই জন মানুষ ভালোবাসায় তেতুলপাতায় জায়গা করে নেয় ..... বিয়ের পর ছুট্ট ঘরে পৃথিবী বানায় নেয় .... এইটাই হ্যাপি এন্ডিং
যদি এমনটা না হয় ..... আনহ্যাপি এন্ডিং হয় !!!!! সেইক্ষেত্রে আমারদের অবস্থা হাস্যকর ...... প্রেমের ক্ষেত্রে ছেকা খাওয়া স্ট্যাটাস, ভালোবাসার স্ট্যাটাস ডিলেট করে দেয়া , মেয়ে বা ছেলেটার নাম বইলা বেড়ানো মানুষ ভালো না .... বিবাহীত নারী পুরুষের ক্ষেত্রে চরম দশা ..... ডিভোর্স এর পর আরও বেহাল অবস্থা ..... পুরুষ বউয়ের গুষ্ঠি উদ্ধার করে, নারী পুরুষের ..... তার পর সোশ্যাল মিডিয়া থেইক্যা সব হ্যাপি পিক ডিলেট ..... বাস্ হইয়া গেলেন আবার সুখী....
ভাই পাস্ট ডিলেট করা যায় না ....... সময় ডিলেট করা যায় না .... কোন এক সময় যে আপনার সঙ্গী ছিল, তার সাথে কি আপনার কোন সুখের সময় ছিল না ? মানলাম পরে আপনার সাথে তার মিলে নাই তাই বইলা গালি দিবেন .... কুৎসা রটাবেন ...রেডিকিউলাস বেপার .....
দুইটা মানুষ কখন ১০০% মিলে না ...... যখন এই মিল বেশির ভাগ আমিল হইয়া যায় , সেপারেশন হইতেই পারে ..... ডিলেট করার করার দরকার কি? কোন এক সময়তো সে ছিল ...... তার সাথে জীবন সঙ্গী শব্দটার জায়গা বন্ধু শব্দটা বসাইতে পারেন ..... এতে অপরাধের কিচ্ছু দেখি না .... আমাদের সামাজে এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নাম মুখে নেয়া পাপ ..... সততার মূল্য নাই ...... তাই কুৎসিত সময়ের সাথে আমরা আমাদের অনেক সুন্দর সময়কেও ডিলেট কইরা দি .... মার্কেট এক্সপার্টনারের সাথে দেখা হইলে না দেখার ভান কইরা হাটাটা আমার সমাজের সচরাচর নিয়ম ..... (জামাই যদি বুইঝ্যা যায় , কপাল শেষ) .... এই ক্ষেত্রে আপনি ভিকটিম কইতে পারেন .... আপনার এক্স পার্টনারের মনে কেউ মতলব থাকলে , যে কোনো সময় আপনারে ব্লেক মেইল করতে পারে .....
পাস্ট কখনোই দুর্বলতা হইতে পারে না ... পাস্ট হজম কইরা সামনে আগানো বেটার .... সময় ডিলেট কইরা না ...সময় থেকে শিক্ষা নিয়াই নেক্সট স্টেপ দেয়া উচিৎ ......
অ্যান্টিবাইওটিক
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:২৬
নিশা বিবি বলেছেন: এইটা অপরাধ ...। আপনি মাইনা নিছিলেন ...। যদি আগেই মুক্তি নিতেন আক্ষেপ থাকত না...। আমাদের সমাজের মাইয়ারা মাইনা নিতে অভ্যস্ত ...।। জার জন্য অপরাধী মাথায় চাইপা বসে..।। আপরাধিদের জন্য আমার এই লিখা না...।। আমরা এখন আলট্রা মডার্ন যুগে আছি ...। এই সময় সবার আগে নিজের কথা চিন্তা করা উচিৎ ...।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৩
কানিজ রিনা বলেছেন: আসলে এক্সপার্টনারের সাথে প্রায় দুই যুগের বেশী অতিক্রম করেছি। সুখ ছিল বৈকি যে সুখের প্রেরনা অবদান অনেক বেশী রেখেছিলাম,
কিন্তু সুখটা অনুভব করতে পারিনাই। কারন লোকটা ছিল পরনারী কাতর যত বার প্রতিবাদ করেছি নেমে এসেছে নির্মম নির্যাতন,
সেই সাথে মাতলামী ভাঙা চুরা। ছেলে মেয়ে আস্তে বড় হতে লাগল ওরাও আমার সাথে সাথে নিপীরনের শিকার হয়েছে। সব কিছুই
সয়েও শুধু অপেক্ষায় থাকতাম ছেলে মেয়ে বড় হলে হয়ত ঠিক হবে কিন্তু না সয্য়ের সীমা ছাড়াল। কলেজে পড়া মেয়েকে যেদিন
গলায় টিপে মেরে ফেলানর উদ্য়োগ নিল সেদিন থেকেই ভাবতাম ওদের বাবার হাত থেকে কিভাবে বাচাঁব। কিছু দিন পড়ে লোকটা
একাই ছেলে মেয়ে ফেলে সাধীন জীবন বেছে নিল। আর তার ব্য়াভিচারের রাজত্ব্য় কায়েম করল দেশ হতে বিদেশ পর্যন্ত। কখনও
ছেলে মেয়ের খাওয়া পড়ার খোজ রাখে নাই। তাই সুখ দু:খ সব গিলা খাইলাইচি পায়খানা সাথে সার হয়েগেছে। সেই সারে গোলাপ
রজনী গন্ধা ফুটিতেছে সেই ফুল লোকটা পীরিতির দেবীদের দিয়ে স্বাধীন জীবন কার্জক্রম চালিয়ে যাচ্ছে। ধন্য়বাদ