| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এন. কে মাশাল
এইটা আমার আরেকটা নিক। অকাজের ভাবনাগুলো এখানে জমা করব ভাবছি। যতদিন ধরা না খাই- আসল নিকের কথা বলতে চাচ্ছি না।
দুর্জনেরা ভালোই থাকে, ভালোই চলে তাদের দিনরাত্রির কর্মকাণ্ড; শঠতার নিপূণতায় নিজদের চারপাশে সৃষ্টি করে রাখে একটি অবিশ্বাস্য মায়াজাল। মাকড়ের পাতা ফাঁদের মতো যেখানে নিজেরই অজান্তে আটকে যায় কোনো নির্বোধ নারী অথবা পুরুষ। তখন কেবল খাদ্য আর খাদকের সম্পর্কটাই প্রাধান্য পায়। আর আপ্তবাক্যসমূহ মিলিয়ে যায় সাময়িক কথার ফুলঝুরি হয়ে।
দীর্ঘকাল অনেক কিছুই স্বরূপে বেঁচে থাকতে না পারলেও মুখে মুখে সচল আর জীবন্ত হয়ে টিকে থাকে নানা শব্দে রঞ্জিত বিচিত্র সব কথামালা।
©somewhere in net ltd.