| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোফায়েল তালহা
রবে না এ ধন/জীবন-যৌবন/তবে কেন মন/এতো বাসনা?
দিন চলে যায় অযথাই হিসাব-নিকাশে
পারো তো কিছু প্রেম পাঠিও--- বিকাশে !
*
যখন তোমার মন ফিউচার প্লান করে দিন রাত অঙ্ক কষে
তখন আমার মন- নাকে মুখে হাত চেপে ডুব দেয় শঙ্খ ঘোষে!
*
সিকি আর আধুলিটাই দেখলো পকেট
দিনের শেষে আমি যে এক নন-গ্র্যাজুয়েট!
*
হেরেও কিন্তু কবি জিতে
মৃত্যুতে জয় যেমন হয়েছে অভিজিতের !
*
খুঁজলে তোমায় অক্ষরে
দুঃখ দোয়ার 'নক' করে !
*
রাত্তিবেলা ঘড়ির কাটা
ছবির মতই স্থবির হোক
ভোরগুলো সব তোমরা রাখো
গভীর রাত্তি কবির হোক !
*
যার নেই কেউ
তার আছে মেউ!
*
বেখেয়ালি, একরোখা আর ছন্নছাড়া
কবিতা নয়- লিখছে সে 'বিষণ্ণ ছড়া' !
(নতুন ডায়রীতে বিভিন্ন সময়ে টুকটাক দু-এক লাইন লিখে রেখেছিলাম। সেগুলো থেকে C: )
২|
০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:০২
অগ্নি কল্লোল বলেছেন: ভালই লাগলো।।
৩|
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:২১
জনৈক অচম ভুত বলেছেন: সবগুলোই মোটামুটি ভাল লেগেছে। তবে এক আর সাত পড়ে মজা পাইলাম। ![]()
৪|
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ১ এবং ৮ বেশি ভাল লেগেছে। অন্যগুলো মোটামুটি।
নম্বর দিয়ে লিখলে মন্তব্য করতে সুবিধা হয়।
আরো অনুকাব্য চাই।
ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৪১
বিজন রয় বলেছেন: বেখেয়ালি, একরোখা আর ছন্নছাড়া
কবিতা নয়- লিখছে সে 'বিষণ্ণ ছড়া'
এটাই বেস্ট।