| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আড়াল হয়ে থাকলেই ভালো
আমি ভালো থাকি তুমি ভালো থাকবে
এই ভাবে একা একা তুমি যেভাবে ছুটে বেড়াও
ভয় হয় পাবলিক না জানি কবে তোমাকে হাতিয়ে নেই।
দ্যাখো আমি তোমার কেউ না
অথচ কতো দরদ পুষে রেখেছি তোমার নামে,
কতো ভাবনা ভাবাও তুমি আমাকে,
অবশ্য আজকাল নিজেকে একটু গুঁটিয়ে রেখেছি,
তোমার সামনে থেকে সরে যেতে চাই,
যদিও সেগুলো তুমি খেয়াল করনা, অথবা
জানই না আমি তোমার কে হই।
এভাবে বলছি তুমি পড়ছ এখন নিশ্চয় বুঝেছ?
কাওকে না বলে চুপ করে পাশে এসো
আরেকবার পুড়ে মরতে সাধ হয়
না বুঝলে নাই।
তুমি ভালো থেকো আমার থেকে আড়ালে
আমিও।
২০ফেব্রুয়ারি১৩ কর্মস্থান।
©somewhere in net ltd.