| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নৌশীন
আমার নাম নৌশীন,শীত- গ্রীস্ম প্রতিদিন,এ পৃথিবীর কাছে আমারআছে অনেক ঋন।জন্মেছিলাম যেদিন ,
বঙ্গকন্যা আমি বঙ্গসন্তান
বুঝিনি এমন করে যখন ছিলাম!
পরবাসে অনুভূতি নায়াগ্রা সমান............
ভালোবাসি কত বেশী
জানে জমীন-আসমান............
ভালো থেকো ভালো রেখো
যত্ন নিও
তোমাদের কাছে মা’কে রেখে এলাম………
হানা-হানি দলাদলি বাদ-বিবাদ
ঘুঁচে দাও মায়ের ঐ অপবাদ
দম্ভ ভরে যেন বলতে পারি
ঐ দেখো লাল-সবুজ
আমার বাড়ি!
ব্যাংগালুর নয় বাংলাদেশ
না চিনলে চিনে নাও আমার স্বদেশ
কারো পাশে আমি নই আমার পাশে
ডেট অব বারর্থ একাত্তরে!
কেউ যেন হীন মনে কভু না ভাবে
হায় জন্মেছি কেন আমি তোমার তরে!
জন্ম দিয়েছো তুমি
সে আমার ঋন,
কি করে দেবো শোধ
আমি ছোট্ট নৌশীন!
আর তোমা হতে নিতে নয় তোমাকে দিতে
দো’আ করো যেন পারি বড় হতে.........
মানবতা-উদারতায় উৎকৃষ্ট জাতী
বিশ্বে হবে জ্ঞাতি আমাদেরও খ্যাতি
ভ্রু কুঁচকে নয় ভ্রু উঁচকে
মুখ লুকিয়ে নয় মাথা উচিয়ে
বাংলা ভাষি আমি অরিজিন বাংলাদেশী
যেখানেই হোক জীবনাবসান
বুঝে নিও
এ আমি তোমাদেরই ছিলাম..................
মায়ের জন্য কদমবুচি সকলকে সালাম............................................
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩
নৌশীন বলেছেন:
আপনার ভালো লাগা
যেন পৌষ্পের প্রভাতে কুয়াশা ছাপিয়ে
সূর্যের শুভ্র আভা!
ঐ আকাশের সব বাধা পেড়িয়ে
দিলাম শুভেচ্ছা..............
২|
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
অনেকের মধ্যে একজন বলেছেন: বঙ্গকন্যা নিউইয়োর্কে কি করছে বঙ্গকে দূরে রেখে।
লেখা ভাল হয়েছে
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০
নৌশীন বলেছেন:
দূরে রেখে কোথায় -সাথে নিয়ে
আর চলে যাওয়া মানে প্রস্থান নয়
"অনেকের মধ্যে একজন নই
সবার সাথে আমি একজন.........
আর তোমরা আমার সেই প্রিয়জন
সে আছে অন্তরে মম
তারে হীনা জীবন মৃত্যুসম............
ও ভালো হয়েছে?!!!!
তবে "কী বোর্ডে" নয় অন্তরের অন্তস্থল হতে
কি??
সব বলতে হয়না মুখে-বুঝে নিতে হবে............................
৩|
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আয়ুষ্মান ভব..
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১
নৌশীন বলেছেন:
ইফতেখার
শুভেচ্ছা অপার
ভূইয়া
আমার ভাইয়্যা
"আয়ুষ্মান ভব"
হায়াতে ত্যাইয়িবা তব
সাথে খায়ের দোয়া
আছে যত............................
৪|
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
মামুন রশিদ বলেছেন: ভালো থাকবেন । শুভ কামনা ।
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
নৌশীন বলেছেন:
ভালো ভালো'য় আলো আলো'য়
ছেয়ে যাক বাংলা
রাজাদের নীতি নিয়ে বলবো না কথা
আমরা ছা'পোষা!
প্রিয়, ভালো থাকুন অনেক শুভেচ্ছা...........
৫|
২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৩
আজম বলেছেন: মানবতা-উদারতায় উৎকৃষ্ট জাতী
বিশ্বে হবে জ্ঞাতি আমাদেরও খ্যাতি...
ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮
এম এ কাশেম বলেছেন: সুন্দর লিখেছ নৌশীন
অনেক ভাল লাগা।